TrustCheck BD
Reviewed Risk

Siful (Rahad) Islam

ElevenLabs অ্যাকাউন্ট কিনতে গিয়ে বিকাশে অগ্রিম ২৫০০ টাকা দিয়ে প্রতারিত হওয়ার সত্য অভিজ্ঞতা। ভুয়া ক্রেডিট দাবি, এডিট করা স্ক্রিনশট দিয়ে প্রতারণা - বিস্তারিত প্রমাণসহ পড়ুন এবং সতর্ক থাকুন।

Ref No.: SCM-26-00160 views

Total Amount Lost

BDT 2,500

Scam Activity Reported!

Community members have flagged this profile or page for fraudulent activity.

Always double-check names, numbers, and payment details before sending money or sharing private info.

Scammer Details

WhatsApp

01999*****60(masked for privacy)

WhatsApp

01920*****23(masked for privacy)

Email

si***@gmail.com

Phone

01999*****60(masked for privacy)

What Happened

স্ক্যাম অ্যালার্ট | সবাই সতর্ক থাকুন আমার সাথে saiful নাম একজনের সাথে ElevenLabs অ্যাকাউন্ট কেনাবেচা নিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। তাই সবাইকে সতর্ক করার জন্য পোস্টটি করছি। ঘটনার শুরুতে আমি স্পষ্টভাবে বলেছিলাম আগে অ্যাকাউন্ট দিবেন তারপর আমি পেমেন্ট করব। কিন্তু তিনি এতে রাজি হননি। পরে বারবার আশ্বাস দিয়ে বললেন আগে টাকা দিন তারপরই অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি আমি বিশ্বাস করে 2500 টাকা বিকাশে পাঠাই। টাকা পাঠানোর পর তিনি প্রথমে দাবি করেন যে টাকা নাকি পাননি। আমি বিকাশের সম্পূর্ণ ট্রানজেকশনের স্ক্রিনশট ও প্রমাণ পাঠাই। এরপর তিনি বলেন বিকাশ থেকে নাকি ৪৮ ঘণ্টা পরে টাকা আসবে। তবে সেই অজুহাত দেখিয়েই তিনি একটি অ্যাকাউন্ট দেন। পরে আমি সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে তারা জানায় যে টাকা সফলভাবে ট্রান্সফার হয়েছে কোনো ৪৮ ঘণ্টার অপেক্ষার বিষয় ছিল না। এরপর যে ElevenLabs অ্যাকাউন্টটি আমাকে দেওয়া হয় সেখানে প্রায় ১.৮ মিলিয়ন ক্রেডিট থাকার কথা বলা হয়েছিল কিন্তু বাস্তবে সেখানে ছিল মাত্র ১০,০০০ ক্রেডিট কোনো পেইড প্ল্যানও ছিল না। আমি বিষয়টি জানিয়ে তাকে বারবার মেসেজ করি, কিন্তু কোনো উত্তর পাইনি। কিছুক্ষণ পরে তিনি একটি এডিট করা/ভুয়া স্ক্রিনশট পাঠিয়ে দাবি করেন যে নাকি ElevenLabs অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে এবং উল্টো আমাকে দোষারোপ করতে থাকেন। অথচ আমি যে অ্যাকাউন্টটি পেয়েছি, সেটি স্বাভাবিকভাবেই চালু ছিল শুধু প্রতিশ্রুত ক্রেডিট বা প্ল্যান কিছুই ছিল না। এরপর তিনি আবার অভিযোগ করেন যে আমি নাকি অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছি আমি আমার নিজের অভিজ্ঞতাই এখানে শেয়ার করছি যাতে অন্য কেউ একই পরিস্থিতিতে না পড়েন। আমি এই ঘটনার বিষয়ে অনলাইন প্রতারণার অভিযোগ (সাইবার/অনলাইন অভিযোগ) ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলা দায়ের করেছি এবং বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়াধীন।

Date of Incident:Jul 1, 2026

Verification Status

StatusVerified
Proof FilesProof Verified

Evidence Checklist

2Verified
Linked Reports1
CategoryDigital Service
Verified ByTrustCheck BD
Review DateJuly 2, 2026

Evidence

Proof Verified

Evidence Checklist

2 Verified
conversation proof.jpg
Verified Proof
payment proof.jpg
Verified Proof

Verified by TrustCheck BD

Supporting screenshots or documents were uploaded with this report.

To protect privacy and prevent misuse, all submitted evidence is kept strictly confidential.

Reviewed internally by the TrustCheck BD verification team.

Frequently Asked Questions

ElevenLabs বা যেকোনো AI টুল অ্যাকাউন্ট কেনার সময় কীভাবে প্রতারণা এড়ানো যায়?

প্রথমেই কখনো অগ্রিম টাকা পাঠাবেন না। বিক্রেতাকে বলুন স্ক্রিন শেয়ারে লগইন করে ক্রেডিট/প্ল্যান লাইভ দেখাতে, অথবা এসক্রো/মধ্যস্থতাকারী মাধ্যমে লেনদেন করুন। বিক্রেতার নাম, নম্বর বা পেজ Trust Check BD-তে সার্চ করে আগের রিপোর্ট আছে কিনা যাচাই করুন।

বিকাশে অগ্রিম টাকা পাঠানোর আগে কী যাচাই করা উচিত?

বিক্রেতার বিকাশ নম্বরটি আগে Trust Check BD-এর মতো প্ল্যাটফর্মে সার্চ দিন। "আগে টাকা, পরে প্রোডাক্ট" — এই প্যাটার্নে কেউ চাপ দিলে সেটা একটা রেড ফ্ল্যাগ। সম্ভব হলে পার্শিয়াল পেমেন্ট বা COD-এর মতো ব্যবস্থা খুঁজুন।

প্রতারিত হলে বিকাশ থেকে টাকা ফেরত পাওয়ার উপায় কী?

সাথে সাথে বিকাশ কাস্টমার কেয়ারে (16247) কল করে অভিযোগ জানান এবং ট্রানজেকশন আইডি দিন। বিকাশ নিজে থেকে রিফান্ড গ্যারান্টি দেয় না, তবে এটা প্রমাণ হিসেবে কাজে লাগবে থানা বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করার সময়।

এই ধরনের প্রতারণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কীভাবে নেওয়া যায়?

নিকটস্থ থানায় GD করতে পারেন অথবা পুলিশের CID সাইবার পুলিশ সেন্টারে (CPC) অনলাইনে অভিযোগ দায়ের করা যায়। স্ক্রিনশট, ট্রানজেকশন প্রমাণ, চ্যাট হিস্ট্রি — সব সংরক্ষণ করুন, এগুলো মামলার মূল প্রমাণ।

Trust Check BD-তে এই ধরনের প্রতারকের রিপোর্ট কীভাবে যাচাই বা জমা দেওয়া যায়?

আপনি Trust Check BD-এর হোমপেজের সার্চ টুলে বিকাশ নম্বর, ফেসবুক পেজ বা নাম দিয়ে যাচাই করতে পারেন। নিজে প্রতারিত হলে প্রমাণসহ (স্ক্রিনশট, ট্রানজেকশন আইডি) রিপোর্ট সাবমিট করুন — যাচাইয়ের পর এটা প্রকাশিত হয়ে অন্যদের সতর্ক করবে।

Community Verdict

Help others stay safe by sharing your verdict

Public Safety Notice

This report is published strictly as a public safety resource. TrustCheck BD strongly encourages everyone to independently verify details before making financial decisions.