TrustCheck BD
Reviewed Risk

Evergreen LTD

TrustCheck BD-তে প্রকাশিত এই ব্যবহারকারী-জমাকৃত প্রতিবেদনে "Evergreen Ltd" নাম ব্যবহার করে ঢাকার উত্তরা সেক্টর-১৩ এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে বিভিন্ন ফি আদায়ের অভিযোগ বর্ণনা করা হয়েছে

Ref No.: SCM-26-001538 views

Total Amount Lost

BDT 5,100

Scam Activity Reported!

Community members have flagged this profile or page for fraudulent activity.

Always double-check names, numbers, and payment details before sending money or sharing private info.

What Happened

⚠️ জব স্ক্যাম অ্যালার্ট - উত্তরা ১৩ নং সেক্টর ⚠️ সবাই সাবধান! Evergreen LTD নামে ভুয়া কোম্পানি আজকে একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করি। চাকরির নামে প্রতারণা চলতেছে উত্তরায়। ঘটনা: ফেসবুকে পার্টটাইম/ফুলটাইম জবের অ্যাড দেখে যোগাযোগ করি। "Evergreen Ltd" নামের একটা অফিস থেকে ডাকে। ঠিকানা: উত্তরা, সেক্টর-১৩, বাড়ি-৭ স্ক্যামের ধাপ: 1. প্রথমে বলে চাকরি কনফার্ম, জয়েনিং এর জন্য আসেন। 2. অফিসে যাওয়ার পর বলে 600 টাকা দেন, ব্যাংক রেজিস্ট্রেশন ফি। 3. 600 টাকা দেওয়ার পর আবার বলে ড্রেসের জন্য *4000 টাকা* লাগবে। না দিলে চাকরি হবে না। 4. এইটার পর আবার ৩০০ টাকা নেয় বলে জব পোস্টিং ফি। পোস্টিং দিতে গেলে আজ হবে না ১০ তারিখে আসেন। টাকা দিলেই এরপর থেকে তালবাহানা,পুরাই ধান্দাবাজ। পরবর্তীতে সেটা মেনে নিয়ে যখন আপনি অন্য দিনে যাবেন তখন ২০০ টাকা নিবে বলে ট্রান্সফার ফি এইটা। এইটাও দিলেন, তারপর আপনাকে নাকি একটা ট্রেনিং করতে হবে সিকিউরিটি গার্ড এর। ১মাস বা ১৫ দিন সিকিউরিটি গার্ড এর ট্রেনিং করবেন তারপর চাকরি তে। প্রথমত এরা চাকরির নামে প্রতারণা করে। দ্বিতীয়ত আপনি নাছোরবান্দা হয়ে টাকা খরচ করলেও সিকিউরিটি গার্ড হয়ে ২৪ ঘন্টা ডিউটি করতে হবে অথবা এমন কাজে দিবে যেন আপনি তিক্ত বিরক্ত হয়ে নিজেই চলে যান। এইসব বাটপার থেকে বিরত থাকবেন। কেন এটা 100% ভুয়া: 1. কোনো আসল কোম্পানি চাকরি দেওয়ার জন্য টাকা নেয় না। শ্রম আইন অনুযায়ী এটা বেআইনি। 2. ইউনিফর্ম/ট্রেনিং এর খরচ কোম্পানি বহন করে, ক্যান্ডিডেট না। 3. "Ever Green LTd" নামে কোনো রেজিস্টার্ড কোম্পানি নাই। গুগল/বিডিজবস এ সার্চ দিলে পাবেন না। 4. সেক্টর-১৩ এর ৭ নাম্বার বাড়ি নিয়ে আগেও অনেকেই কমপ্লেইন করছে। আমার পরামর্শ: 1. চাকরির জন্য ১ টাকাও কাউকে দিবেন না। চাইলেই বুঝবেন স্ক্যাম। 2. অফিসের ট্রেড লাইসেন্স, কোম্পানির ওয়েবসাইট চেক করে নিবেন। 3. BDJobs, LinkedIn এর বাইরে ফেসবুক/টেলিগ্রামের জব পোস্ট 90% ভুয়া। 4. এই ঠিকানায় কেউ ভুলেও যাবেন না।

Date of Incident:Jun 30, 2026

Verification Status

StatusVerified
Linked Reports1
CategoryJob Scam
Verified ByTrustCheck BD
Review DateJuly 1, 2026

Evidence

Proof Verified

To reduce misuse, common download, drag, and open-in-new-tab actions are disabled for this evidence.

Frequently Asked Questions

Is Evergreen Ltd a scam?

TrustCheck BD-তে প্রকাশিত এই ব্যবহারকারী-জমাকৃত প্রতিবেদনে Evergreen Ltd নাম ব্যবহার করে চাকরির নামে অর্থ নেওয়ার অভিযোগ করা হয়েছে। এটি একটি অভিযোগভিত্তিক রিপোর্ট; স্বাধীনভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Why were applicants asked to pay money?

অভিযোগ অনুযায়ী, ব্যাংক রেজিস্ট্রেশন, ইউনিফর্ম, জব পোস্টিং এবং ট্রান্সফার ফি-এর নামে ধাপে ধাপে অর্থ দাবি করা হয়েছিল।

Do legitimate employers charge money before joining?

অনেক স্বীকৃত নিয়োগকর্তা চাকরি দেওয়ার জন্য প্রার্থীর কাছ থেকে অগ্রিম ফি নেন না। তবে নির্দিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা ভিন্ন হতে পারে, তাই অর্থ দেওয়ার আগে যথাযথভাবে যাচাই করা উচিত।

How can I verify a job offer?

প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অফিসিয়াল যোগাযোগের মাধ্যম, ব্যবসায়িক তথ্য এবং পূর্বের অভিযোগ বা রিভিউ যাচাই করুন। কোনো ধরনের অগ্রিম অর্থ চাওয়া হলে অতিরিক্ত সতর্ক থাকুন।

How do I report a similar job scam?

প্রাসঙ্গিক প্রমাণ, স্ক্রিনশট, লেনদেনের তথ্য ও ঘটনার বিবরণসহ TrustCheck BD-তে রিপোর্ট জমা দিন, যাতে অন্য চাকরিপ্রার্থীরাও সতর্ক হতে পারেন।

Community Verdict

Help others stay safe by sharing your verdict

Public Safety Notice

This report is published strictly as a public safety resource. TrustCheck BD strongly encourages everyone to independently verify details before making financial decisions.