Amader Shop
Amader Shop-এর বিরুদ্ধে পার্সেল অর্ডারের নামে অগ্রিম ও অতিরিক্ত টাকা নিয়ে মোট ৩১,০৯৬ টাকা প্রতারণার অভিযোগ। একাধিক bKash নম্বর ব্যবহারের অভিযোগ রয়েছে।
মোট ক্ষতির পরিমাণ
৩১,০৯৬৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
আমি ওদের কাছে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম শুক্রবারে। ২০০ টাকা অগ্রিম পেমেন্ট করেছিলাম। গতকাল আমাকে ফোন দিয়ে বললো কুরিয়ারে পার্সেল চলে আসছে, আমাকে বাকি টাকা অর্থাৎ ১৪৯৯ টাকা দিতে হবে। আমি ১৫০০ টাকা দিয়ে দিই। তখন বলে ১ টাকা বেশি দিয়ে দিয়েছি তাই হবে না, আমার ২৯৯৮ টাকা পেমেন্ট করতে হবে। এভাবে বিভিন্ন সমস্যা দেখিয়ে আমার কাছ থেকে মোট ৩১,০৯৬ টাকা নিয়ে নেয়। এখন বলে যদি আরো ১৯,০০০ টাকা না দিই তাহলে নাকি বাকি টাকা পাবো না। পরে টাকা বা পার্সেল যেকোনো একটা দিতে বললে অনেক গালাগালি করে ফোন রেখে দেয় এবং কথোপকথন সব ডিলিট করে দেয়।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Amader Shop থেকে পার্সেল অর্ডার করা কি নিরাপদ?
Trust Check BD-তে পাওয়া একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, Amader Shop থেকে পার্সেল অর্ডারের পর অগ্রিম ও অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে এবং মোট ৩১,০৯৬ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কেনার আগে Amader Shop-এর তথ্য ও রিপোর্ট যাচাই করুন।
Amader Shop-এর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে?
অভিযোগ অনুযায়ী, পার্সেল দেওয়ার কথা বলে প্রথমে অগ্রিম টাকা এবং পরে বিভিন্ন কারণ দেখিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। মোট ক্ষতির পরিমাণ ৩১,০৯৬ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
Amader Shop বারবার টাকা চাইলে কী করব?
আর কোনো টাকা পাঠাবেন না। সব chat, phone number, payment transaction এবং অন্যান্য প্রমাণ সংরক্ষণ করুন এবং প্রয়োজনীয় জায়গায় রিপোর্ট করুন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।