TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Baby Planet

Baby Planet পেজ থেকে ওয়ারড্রোব অর্ডার করে ১৬,৫৪৪ টাকা ধাপে ধাপে আদায়ের পর পণ্য না দিয়ে OTP ও ফেক কুরিয়ার দেখিয়ে প্রতারণা। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0236

মোট ক্ষতির পরিমাণ

১৬,৫৪৪৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফেসবুকের “Baby Planet” নামের একটি পেজ থেকে ২,৯৯৯ টাকা মূল্যের একটি ওয়ারড্রোব অর্ডার করি। অর্ডার কনফার্ম করার জন্য পেজ কর্তৃপক্ষের দেওয়া ০১৩৫০০৬৬২৮৯ নম্বরে ৩০০ টাকা অগ্রিম প্রদান করি। তারা জানায় ২৪–৪৮ ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর Baby Planet আমাকে একটি রসিদ পাঠায়, যেখানে অবশিষ্ট ২,৬৯৯ টাকা পাওনা দেখানো হয়। একই দিন ০১৭২৪৯১৪৯৮১ নম্বর থেকে একজন ব্যক্তি ফোন করে নিজেকে “AJR Parcel Service”-এর প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং অবশিষ্ট টাকা দিলে OTP-এর মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়ার কথা জানায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় Baby Planet-এর সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে আশ্বস্ত করে যে AJR Parcel Service তাদের নিয়মিত ডেলিভারি সার্ভিস। তাদের কথায় বিশ্বাস করে আমি ২,৬৯৯ টাকা প্রদান করি। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে ডেলিভারি চার্জ ও অন্যান্য ফি বাবদ বারবার টাকা চাওয়া হয়। Baby Planet-এর কথিত কর্মী “মোরশেদ” একাধিকবার ফোন করে টাকা দিতে প্ররোচিত করে এবং অতিরিক্ত টাকা পরে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাদের কথায় বিশ্বাস করে বিভিন্ন ধাপে সর্বমোট ১৬,৫৪৪ টাকা প্রদান করি। পরে তারা একটি OTP দেয়, যেখানে ইংরেজি “O” এবং সংখ্যা “0” এমনভাবে মিশ্রিত ছিল যে আমি বিভ্রান্ত হয়ে ভুল OTP প্রদান করি। এরপর তারা দাবি করে OTP ভুল দেওয়ায় পার্সেল ডেলিভারি সম্ভব নয় এবং আবার টাকা দিতে হবে। আমি আর টাকা দিতে অস্বীকার করে ফেরত চাইলে তারা চাপ দিতে থাকে। একপর্যায়ে AJR Parcel Service-এর নম্বর বন্ধ হয়ে যায় এবং মোরশেদের আচরণ পরিবর্তন হয়। তারা টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং পণ্যও সরবরাহ করেনি। তাদের দেওয়া একটি বিকাশ নম্বর Truecaller-এ “Fraud Planet” নামে দেখা গেছে। Fraud Alert BD গ্রুপেও একই পেজ/ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে।

ঘটনার তারিখ:২০ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 21, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Baby Planet থেকে পণ্য অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ওয়ারড্রোব অর্ডার করে ধাপে ধাপে ১৬,৫৪৪ টাকা আদায়ের পর পণ্য না দিয়ে OTP ও ফেক কুরিয়ার সার্ভিস দেখিয়ে প্রতারণা করা হয়েছে। কেনার আগে সতর্ক থাকুন।

ডেলিভারি ম্যান OTP চেয়ে টাকা চাইলে কী করব?

কখনোই অজানা নম্বরে OTP বা অতিরিক্ত টাকা দেবেন না। এটা ক্লাসিক প্রতারণার কৌশল।

অগ্রিম দিয়েও বারবার অতিরিক্ত টাকা চাইলে কী করব?

আর কোনো টাকা পাঠাবেন না। সব প্রমাণ রেখে Trust Check BD, CyberCrimeBD এবং থানায় অভিযোগ করুন।

এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কী সতর্কতা নেওয়া উচিত?

অপরিচিত পেজে বড় অঙ্কের অগ্রিম এড়িয়ে চলুন। কুরিয়ার সার্ভিসের নাম শুনলে আগে যাচাই করুন এবং সন্দেহজনক OTP বা অতিরিক্ত ফি চাইলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।