Basundhara enterprise
Basundhara enterprise পেজ থেকে অবিশ্বাস্য কম দামে জিনিস দেওয়ার নামে বিকাশে টাকা নিয়ে ধাপে ধাপে আরও টাকা আদায়ের অভিযোগ। রমজানের প্রতারণা চক্র সম্পর্কে সতর্ক থাকুন।
মোট ক্ষতির পরিমাণ
১৫,৮০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
ফেসবুকে ও মেসেঞ্জার স্বল্প অবিশ্বাস্য কম দামে জিনিস দেওয়ার নাম করে ২৫ সালের রমজান মাসে একদল প্রতারক চক্র সক্রিয় হয়ে এরা মানুষদের কম দামে জিনিস দিবে বলে কিছু টাকা বিকাশে নিয়ে পরেরদিন আরেক প্রতারকের কল আসে টাকা চায় বলে না দিলে জিনিস দিবেনা, টাকা বিকাশে দিলে বলে খরচ সহ দেন নাই ভূল দিছেন কম দিসেন আবার দেন দিলে বলে সরকারি কাস্টমের মাল ওটিপি আটকিয়ে গেছে কয়েক গুন বেশি টাকা দেন না দিলে দিবেনা এভাবে টাকা নিতেই থাকে। ভোক্তা অধিকারে অভিযোগ, জিডি,grs complain, cttc complain কোনো কিছুই করে প্রতিকার পাইনি। আমার মতো এমন অসংখ্য মানুষেরা তাদের প্রতারণার শিকার লোকলজ্জাভয়ে কিছুই কেউ বলেনা কম টাকা বলে পুলিশ প্রশাশন এদের বিরুদ্ধে কিছুই করেনা।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Basundhara enterprise থেকে কম দামে জিনিস কেনা কি নিরাপদ?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী অবিশ্বাস্য কম দাম দেখিয়ে বিকাশে টাকা নেওয়ার পর ধাপে ধাপে আরও টাকা চাওয়া হয় এবং শেষ পর্যন্ত পণ্য দেওয়া হয় না। এ ধরনের অফারে সাবধান থাকুন।
কম দামের অফার দিয়ে পরে কাস্টমস বা OTP-এর কথা বলে টাকা চাইলে কী করব?
এটা ক্লাসিক অ্যাডভান্স ফি স্ক্যামের লক্ষণ। আর কোনো টাকা পাঠাবেন না। সাথে সাথে সব চ্যাট ও পেমেন্ট প্রমাণ রেখে Trust Check BD এবং CyberCrimeBD-তে রিপোর্ট করুন।
একাধিক জায়গায় অভিযোগ করেও প্রতিকার না পেলে কী করা যায়?
Trust Check BD-তে পাবলিক রিপোর্ট করুন যাতে অন্যরা সতর্ক হয়। প্রমাণসহ Cyber Crime Tribunal বা স্থানীয় থানায়ও অভিযোগ করা যায়।
রমজানে বা বিশেষ সময়ে কম দামের অফার দেখলে কী সতর্কতা নেব?
অবিশ্বাস্য কম দাম সাধারণত প্রতারণার ফাঁদ। অপরিচিত পেজ বা মেসেঞ্জারে অ্যাডভান্স পেমেন্ট এড়িয়ে চলুন এবং আগে স্ক্যাম চেকার দিয়ে যাচাই করুন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।