TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Bypass phone buy sell

Bypass phone buy sell পেজ থেকে সস্তা মোবাইল কেনার নামে ৮০০ টাকা অগ্রিম নিয়ে বিকাশ পিন চায় এবং টাকা ফেরত দেয়নি। ভুক্তভোগীর অভিযোগ পড়ুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0145 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

৮০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি ছাত্র, ছবি তুলতে ভালোবাসি। তাই কষ্ট করে টাকা জমিয়ে একটি মোবাইল কেনার কথা ভাবছিলাম। Bypass phone buy sell পেজে দেখলাম তারা খুব কম দামে ভারত থেকে আনা মোবাইল বিক্রি করে। অনেকদিন ধরেই তাদের কাজকর্ম দেখছিলাম। তাদেরকে নক দিলাম। WhatsApp-এ কথা বলার সময় তারা disappearing message অন করে রাখে। তাদের নিয়ম অনুযায়ী ১০% অগ্রিম দিতে হয়। আমি বিশ্বাস করে গতকাল রাতে ৮০০ টাকা পাঠিয়ে দিলাম। সকালে তারা কিছু ভিডিও পাঠিয়ে বলল পার্সেল পাঠানো হয়েছে। কিন্তু আমার কাছে কোনো মেসেজ আসেনি। পরে তারা তাদের প্রসেস অনুযায়ী কল করে স্ক্রিন শেয়ার করতে বলে এবং লোকেশন ও বিকাশ অ্যাপের ব্যালেন্স দেখাতে বলে। আমি দেখাই। এরপর কল চলাকালীন তারা RedX-এর ওয়েবসাইটে ডেলিভারি চার্জ দিতে বলে, কিন্তু বিকাশ অ্যাপ দিয়ে না দিয়ে *247# দিয়ে দিতে বলে—যাতে তারা পিন দেখতে পারে। আমি রাজি হইনি, কারণ এতে আমার বিকাশ পিন চলে যাবে। আমি বিকাশ অ্যাপ দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তারা মানেনি। পরে তারা অর্ডার ক্যানসেল করে দেয় এবং আগের ৮০০ টাকা ফেরত দিতেও অস্বীকার করে। খারাপ খারাপ মেসেজও পাঠিয়েছে। সবাইকে অনুরোধ, এভাবে প্রতারিত হবেন না। আপনার বিকাশ পিন কখনোই শেয়ার করবেন না। আজ যদি আমি পিন দিয়ে দিতাম, হয়তো ৮০০ টাকার সাথে আরও সব টাকা মেরে দিত।

ঘটনার তারিখ:১৩ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 14, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Bypass phone buy sell থেকে সস্তা মোবাইল কেনা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ১০% অগ্রিম নিয়ে পরে বিকাশ পিন চেয়েছে এবং অর্ডার ক্যানসেল করে টাকা ফেরত দেয়নি। এ ধরনের অফারে সাবধান থাকুন।

বিকাশ পিন শেয়ার করতে বললে কী করব?

কখনোই বিকাশ পিন বা *247# দিয়ে পেমেন্ট করবেন না যদি কেউ স্ক্রিন শেয়ার বা দেখতে চায়। এটা প্রতারণার সাধারণ কৌশল। সাথে সাথে লেনদেন বন্ধ করুন এবং রিপোর্ট করুন।

অগ্রিম দিয়েও পণ্য না পেলে এবং সেলার টাকা ফেরত না দিলে কোথায় অভিযোগ করব?

Trust Check BD-তে scam report করুন। সব চ্যাট, পেমেন্ট স্ক্রিনশট রেখে CyberCrimeBD-তেও অভিযোগ জানাতে পারেন।

Disappearing message অন করে রাখা সেলারদের ব্যাপারে কী সতর্কতা?

Disappearing message চালু রাখলে পরে প্রমাণ মুছে যায়। এ ধরনের সেলারদের সাথে বড় অঙ্কের লেনদেন এড়িয়ে চলুন এবং আগে থেকেই scam checker দিয়ে যাচাই করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।