TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

01357293132

Choco Express থেকে পারফিউম অর্ডার করে ভুল প্রোডাক্ট পাওয়ার পর এক্সচেঞ্জের কথা বলে দিনের পর দিন ঘোরানো এবং ব্লক করার অভিযোগ। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0241

মোট ক্ষতির পরিমাণ

৮৫০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

একটা পার্সেল ডেলিভারিতে seriously 20দিন লাগে❓ তাও এখনো পার্সেল হাতে পায়নি‼️‼️ Sep3 তারিখে এই পেজ থেকে 2টা পারফিউম অর্ডার দিয়েছিলাম, সেই ডেলিভারিটা Sep14 তারিখে এসেছে। তাও আবার পেজে বারবার নক করে, অফিশিয়াল পেজ থেকে তাদের নাম্বার নিয়ে, নাম্বারে বারবার কল করে তারপর। অলরেডি ১০দিন পর এসেছে, Parcel টা হাতে পেয়ে দেখি ভুল প্রোডাক্ট দিয়েছে। আমি আবার বিষয়টি পেইজে জানাই,ফোনেও কল দেই । তারা বলেছে চেঞ্জ করে দেবে। আজকে মাসের ২২তারিখ, তারা বলেছিল ১৯ তারিখে এক্সচেঞ্জ করে দেবে কিন্তু এখনো কোনো ডেলিভারি ম্যান বা Delivery msg আসে নি। সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে, মেসেজের রেসপন্স দিলেও- আজকে না কালকে, কালকে না পরশু ,এভাবে তারা ঘুরাচ্ছে। তাদের অফিসিয়াল একটি নাম্বার থেকে আমাকে already ব্লক করে দিছে। আরেকটা নাম্বারে শুধু রিং হয়, পেইজে মেসেজ দিলেও তারা কোন রেসপন্স করে না,seen করে রেখে দেয়।Very bad experience,not recommended at all.

ঘটনার তারিখ:২ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅন্যান্য প্রতারণা
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 23, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Choco Express থেকে পারফিউম অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী পারফিউম অর্ডার করে অনেক দেরিতে ভুল প্রোডাক্ট পেয়েছেন। এক্সচেঞ্জের কথা বলে দিনের পর দিন ঘোরানো হচ্ছে এবং এক নম্বর থেকে ব্লক করা হয়েছে। কেনার আগে সতর্ক থাকুন।

ভুল প্রোডাক্ট পেয়ে এক্সচেঞ্জ চাইলে সেলার টালবাহানা করলে কী করব?

সব চ্যাট, ছবি ও পেমেন্ট প্রমাণ রেখে Trust Check BD-তে scam report করুন। প্রয়োজনে ভোক্তা অধিদপ্তরেও অভিযোগ করা যায়।

সেলার মেসেজ সিন করেও রিপ্লাই না দিলে কী করা উচিত?

প্রমাণ সংরক্ষণ করে CyberCrimeBD এবং ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করুন।

অনলাইনে পারফিউম কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

পেজের আগের রিভিউ ও অভিযোগ চেক করুন। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি বেছে নিন এবং পণ্য হাতে পেয়ে ভালো করে চেক করে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।