TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Creative Teachers Zone Chattogram

Creative Teachers Zone Chattogram টিউশন মিডিয়ার বিরুদ্ধে ফি ফেরত না দেওয়ার অভিযোগ। অভিভাবকের সময়সূচি পরিবর্তন ও টিউশন বাতিল সত্ত্বেও মিডিয়া ফি রিফান্ড নিয়ে বিরোধের বিস্তারিত।

রেফারেন্স নম্বর: SCM-26-0279

মোট ক্ষতির পরিমাণ

১,০০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

Fraud Alart of a Tution Media in Chattogram‼️ চট্টগ্রামের যারা টিউশন নেন মিডিয়া থেকে তাদের সাবধান থাকার জন্য এটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আমি Creative Teachers Zone Chattogram এর মাধ্যমে একটি টিউশন শুরু করেছিলাম। এ বিষয়ে সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি এবং একটি ন্যায়সংগত সমাধান প্রত্যাশা করছি। মূলত, Creative Teachers Zone Chattogram এর একটি বিজ্ঞাপন দেখে আমি তাদের সঙ্গে যোগাযোগ করি। টিউশনটি ছিল বায়েজিদ নগর আ/এ, খুলসী এলাকায়, যেখানে সেপ্টেম্বর মাস থেকে একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন পড়ানোর কথা ছিল। এ জন্য মাসিক বেতন নির্ধারিত হয় ৫,০০০ টাকা। প্রথমে তারা আমার কাছে ৩০% মিডিয়া ফি দাবি করে। কিন্তু আমার আর্থিক সমস্যার কথা বিবেচনা করে আলোচনার মাধ্যমে তারা ২৫% মিডিয়া ফিতে সম্মত হয়। পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলে আমি টিউশনটি শুরু করি। টিউশন শুরু করার পর আমি অভিভাবককে শিক্ষার্থীকে পড়ানোর বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করার জন্য অনুরোধ করি। অভিভাবক জানান, শিক্ষার্থী ছোট হওয়ায় সিদ্ধান্ত জানাতে কয়েক সপ্তাহ সময় লাগবে। অবশেষে ১৩ সেপ্টেম্বর টিউশনটি নিশ্চিত করা হয়। এরপর আমি @Creative teachers zone Chattogram-কে ২০% মিডিয়া ফি বাবদ ১০০০ টাকা প্রদান করি এবং আর্থিক সমস্যার কারণে বাকি ৫% পরবর্তী কোনো টিউশনের সঙ্গে সমন্বয় করার অনুরোধ জানাই। তারা এ ব্যাপারে সম্মত হয়েছিল। তারা সম্মত না হলে আমি সম্পূর্ণ ২৫% মিডিয়া ফি পরিশোধ করতাম। টিউশন বন্ধ হওয়ার কারণ: টিউশনটি শুরু করার কিছুদিন পর শিক্ষার্থী তার স্কুলের বৃত্তির কোচিং কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায়। এর ফলে স্কুল শেষে বাসায় ফিরতে তার সন্ধ্যা ৬টা বেজে যেত। অথচ টিউশন নেওয়ার সময় আমাকে সন্ধ্যা ৬টায় পড়ানোর কথা বলা হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থী ও তার পরিবারের অনুরোধে আমি কখনো সন্ধ্যা ৭টায়, আবার কখনো সকাল ৯টায় পড়াতে যেতাম। কিন্তু সন্ধ্যা ৭টায় পড়াতে গেলে শিক্ষার্থীর রাতে নিজে পড়াশোনা করতে সমস্যা হতো। তাই সে সকালে পড়ানোর অনুরোধ করে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অন্যান্য কাজের কারণে নিয়মিত সকালে পড়াতে পারতাম না। কারণ, টিউশন নেওয়ার সময় নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা। আমি ৩ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীকে পড়িয়েছি। এরপর অভিভাবক অক্টোবরের ৩ তারিখ আমাকে জানান স্টুডেন্টরা গ্রামে যাওয়ায় তিন দিন পড়াতে না যাওয়ার কথা জানান।পরবর্তীতে অক্টোবরের ৬ তারিখ গার্ডিয়ান ফোনে জানায়,তারা আর শিক্ষক রাখবেন না। মিডিয়া ফি ফেরত নিয়ে সমস্যাটি: টিউশন নেওয়ার আগে Creative Teachers Zone Chattogram-এর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছিল, এক মাসের মধ্যে টিউশনটি বন্ধ হয়ে গেলে প্রদত্ত মিডিয়া ফি ফেরত দেওয়া হবে। তাদের এই আশ্বাসের ওপর ভিত্তি করেই আমি টিউশনটি গ্রহণ করি এবং মিডিয়া ফি প্রদান করি। কিন্তু পরবর্তীতে টিউশনটি বন্ধ হয়ে যাওয়ার পর মিডিয়া ফি ফেরত চাইলে তারা জানায়, এক মাসের মধ্যে টিউশন বন্ধ না হওয়ায় টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। অথচ টিউশন নেওয়ার আগে আমাকে এ ধরনের মানে একমাস পার হওয়ার পর টিউশন ক্যান্সেল হয়ে গেলে কোনো মিডিয়া ফি রিটার্ন করা হবে না এরকম কোনো শর্ত বিস্তারিতভাবে জানানো হয়নি। পরবর্তীতে তারা বিভিন্ন নিয়ম দেখালেও সেগুলো আগে থেকে আমাকে স্পষ্টভাবে জানানো হয়নি। তারা এটাও স্বীকার করে যে গার্ডিয়ান আমার সাথে অন্যায় করছে!! কিন্তু এই অন্যায়ের কোনো দায়ভার তারা নিবে না মিডিয়া ফি নেওয়ার পরও।

ঘটনার তারিখ:১২ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট১
ভিউ৬
ক্যাটাগরিশিক্ষা প্রতারণা
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখOctober 13, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Creative Teachers Zone Chattogram-এর বিরুদ্ধে মূল অভিযোগটি কী?

নির্ধারিত সময় পরিবর্তনের কারণে টিউশনটি এক মাসের মাথায় বাতিল হওয়া সত্ত্বেও মিডিয়া কর্তৃপক্ষ পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রদত্ত মিডিয়া ফি রিফান্ড দিতে অস্বীকৃতি জানিয়েছে।

টিউশনটি বাতিল হওয়ার কারণ কী ছিল?

শিক্ষার্থী স্কুলের বৃত্তি কোচিংয়ে যুক্ত হওয়ায় পূর্বনির্ধারিত সন্ধ্যা ৬টার পরিবর্তে সকালে বা রাতে পড়ানোর অনুরোধ করে, যা শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সাথে সাংঘর্ষিক ছিল। পরবর্তীতে অভিভাবক নিজেই টিউশনটি বন্ধ করে দেন।

মিডিয়া ফি বাবদ কত টাকা লেনদেন হয়েছিল?

মাসিক ৫,০০০ টাকা বেতনের টিউশনের বিপরীতে ২৫% মিডিয়া ফি চুক্তি হয়, যার মধ্যে অগ্রিম ১,০০০ টাকা (২০%) পরিশোধ করা হয়েছিল।

টিউশন মিডিয়া কর্তৃপক্ষ ফি ফেরত দিতে কেন অস্বীকৃতি জানায়?

তাদের দাবি অনুযায়ী টিউশনটি ১ মাসের বেশি সময় চলেছে, যদিও অভিযোগকারীর মতে এই নির্দিষ্ট সময়সীমার রিফান্ড শর্ত টিউশন নেওয়ার আগে স্পষ্টভাবে জানানো হয়নি।

টিউশন মিডিয়া থেকে প্রতারণা এড়াতে টিউটরদের কী সতর্কতা অবলম্বন করা উচিত?

যেকোনো মিডিয়া ফি দেওয়ার আগে শর্তাবলী (বিশেষ করে রিফান্ড ও সময়সীমা সংক্রান্ত নিয়ম) লিখিত বা মেসেজ আকারে সংরক্ষণ করা এবং অভিভাবকের সাথে সময় ও ক্লাসের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই ফি পরিশোধ করা উচিত।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।