TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

https://bd.vip03.site/

দারাজ প্ল্যাটফর্ম নামে স্পিন ও ইনভেস্টমেন্ট দেখিয়ে ধাপে ধাপে টাকা আদায়ের পর নম্বর বন্ধ করে দেওয়ার অভিযোগ। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0198

মোট ক্ষতির পরিমাণ

১৫,৯৫৮৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

তারা আমাকে বলল এটা দারাজের একটা প্ল্যাটফর্ম, আপনার কোনো টাকা দিতে হবে না। আমি ভাবলাম এটা হয়তো জবের মতো হবে। পরে বলল ২০০ টাকা দিতে হবে কারণ অ্যাকাউন্টে ৩৫০ টাকা হলে পণ্য কেনা যাবে। আমি ২০০ টাকা দিলাম। তারা লোভ দেখাল—৫০০ টাকা দিল যাতে মনে হয় এটা রিয়েল। এরপর বলল আপনি ৫০০ টাকা ইনভেস্ট করলে ৩৫০০ টাকা পাবেন। ১০টা স্পিনের মতো দিল। ৬ নম্বর স্পিনে বলল পর্যাপ্ত টাকা নেই, আরো ৩৫০০ টাকা দিন। ৮ নম্বরে বলল আরো ১০,৫০০ টাকা দিন। সর্বশেষ ১০ নম্বরে বলল ৩০,০০০ টাকা দিন। আমি ১০,৫০০ টাকা পর্যন্ত দিয়েছি। পরে আমার খেয়াল হলো একটা ক্যাবলের দাম কিভাবে ৬৯,৫০০ টাকা হয়। চ্যাটগুলো GPT-কে দিয়ে দেখালে সে বলল স্ক্যাম। আমি ভীষণ কষ্ট পেয়েছি। তারা প্রতি লেভেলের পর স্পিন দেয় যেখানে আইফোন, ল্যাপটপ ইত্যাদি থাকে। টাকা পাঠানোর সময় ভিন্ন ভিন্ন নম্বর দেয়। আমি সব নম্বরে কল করেছি—সবগুলো বন্ধ। এ ধরনের “দারাজ প্ল্যাটফর্ম” বা স্পিন-ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে সবাই সাবধান থাকবেন।

ঘটনার তারিখ:৫ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ১১
ক্যাটাগরিঅ্যাকাউন্ট হ্যাকিং
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 8, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

দারাজ প্ল্যাটফর্ম বা স্পিন দিয়ে টাকা আয়ের অফার কি বিশ্বাসযোগ্য?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী এ ধরনের অফারে প্রথমে ছোট অঙ্ক নিয়ে পরে ধাপে ধাপে বড় অঙ্ক আদায় করা হয় এবং শেষে নম্বর বন্ধ করে দেওয়া হয়। এগুলো স্ক্যাম।

স্পিন বা লেভেলের নামে বারবার টাকা চাইলে কী করব?

আর কোনো টাকা পাঠাবেন না। সব চ্যাট ও পেমেন্ট প্রমাণ রেখে Trust Check BD এবং CyberCrimeBD-তে রিপোর্ট করুন।

কেন তারা আলাদা নম্বর ব্যবহার করে?

ধরা এড়াতে এবং প্রমাণ মুছে ফেলতে ভিন্ন ভিন্ন নম্বর ব্যবহার করে। সব নম্বর সংগ্রহ করে রিপোর্ট করুন।

এ ধরনের স্ক্যাম থেকে বাঁচতে কী করব?

অপরিচিত প্ল্যাটফর্মে টাকা ইনভেস্ট করবেন না। “অল্প দিয়ে বেশি পাবেন” এমন অফার দেখলেই সন্দেহ করুন এবং আগে যাচাই করে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।