TrustCheck BD
যাচাইকৃত রিপোর্ট

Dressnio

Dressnio থেকে ড্রেস অর্ডার করে ১২–১৩ দিনের কথা বলে এক মাসেরও বেশি সময় ধরে কোনো আপডেট না দিয়ে মেসেজ সিন করে রাখার অভিযোগ। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0245

মোট ক্ষতির পরিমাণ

কোনো আর্থিক ক্ষতি রিপোর্ট করা হয়নি

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

🚨 Fraud Alert..অর্ডার করার আগে অবশ্যই সতর্ক থাকবেন। Page Name: Dressnio❌ আমি এই পেজের ইন্সটাগ্রাম থেকে একটি প্রোগ্রামের জন্য ড্রেসটি ১৫ আগস্ট অর্ডার করেছিলাম। তখন বলা হয়েছিল ১২–১৩ দিনের মধ্যে ডেলিভারি পাব। কিন্তু এরপর এক মাসেরও বেশি সময় ধরে বারবার মেসেজ দিয়েও কোনো স্পষ্ট উত্তর পাইনি। মেসেজ দেখে সিন করে রেখে দিত (অথচ যখন অর্ডার দিয়েছিলাম তখন খুব অ্যাক্টিভ ছিল সাথে সাথে রিপ্লাই করেছে)। যতবার জিজ্ঞেস করেছি, শুধু “পেয়ে যাবেন” বলা হয়েছে। এর মধ্যে আমার প্রোগ্রামই শেষ হয়ে গিয়েছে।🙂 এতদিন অপেক্ষা করার পরও পার্সেল না পেয়ে শেষ পর্যন্ত অর্ডারটা ক্যানসেল করতে বাধ্য হয়েছি। আমি সব মেসেজের স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এত দেরি, ঠিকমতো কোনো আপডেট না দেওয়া আর মেসেজের উত্তর না পাওয়াটা সত্যিই খুব হতাশাজনক। আমি পেজ এডমিনকেও কয়েকবার ফোন করেছি কিন্তু সে ফোন ধরেনি। খুবই বাজে সার্ভিস বলার মতো না। আমার অভিজ্ঞতা ভালো ছিল না, তাই অর্ডার করার আগে সবাই একটু সাবধানে থাকবেন।

ঘটনার তারিখ:২৪ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট১
ভিউ০
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 25, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Dressnio থেকে ড্রেস অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ১৫ আগস্ট ড্রেস অর্ডার করে ১২–১৩ দিনের কথা বলা হলেও এক মাসেরও বেশি সময় ধরে কোনো স্পষ্ট আপডেট দেয়নি এবং মেসেজ সিন করে রেখেছে। কেনার আগে সতর্ক থাকুন।

নির্ধারিত সময় পার হওয়ার পরও সেলার শুধু “পেয়ে যাবেন” বললে কী করব?

লিখিতভাবে ডেডলাইন দিন। সাড়া না পেলে সব চ্যাট রেখে Trust Check BD-তে scam report করুন এবং প্রয়োজনে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করুন।

অর্ডারের সময় অ্যাক্টিভ থাকে কিন্তু পরে মেসেজ সিন করে রাখে — এটা কি সতর্ক সংকেত?

হ্যাঁ। অনেক সেলার অর্ডার নেওয়ার সময় খুব অ্যাক্টিভ থাকে, পরে যোগাযোগ এড়িয়ে চলে।

অনলাইনে ড্রেস কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

ডেলিভারি সময় লিখিতভাবে নিশ্চিত করুন, আগের রিভিউ ও অভিযোগ চেক করুন এবং সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি বেছে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।