TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Empire Premium

Empire Premium BD থেকে Adobe Creative Cloud Subscription কিনে ১০৭১ টাকা দিয়েও সার্ভিস না পাওয়ার অভিযোগ। রিফান্ড না দিয়ে ব্লক। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0177 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

১,০৭১৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি Empire Premium BD নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে Adobe Creative Cloud Subscription নেওয়ার উদ্দেশ্যে তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রদত্ত বিজ্ঞাপনের ভিত্তিতে যোগাযোগ করি। তাঁরা প্রথমে আমাকে৩ মাসের সাবস্ক্রিপশন দেওয়ার কথা বলে ৬৯০ টাকা (01885346830) বিকাশের মাধ্যমে গ্রহণ করে। পরে তাঁরা আরও৬ মাসের সাবস্ক্রিপশনের প্রস্তাব দেয়, এবং আমি তাঁদের কথায় বিশ্বাস করে অতিরিক্ত ৩৮১ টাকা প্রদান করি। অর্থ পরিশোধের পরও আমাকে কোনো সাবস্ক্রিপশন দেওয়া হয়নি। পরে আমি যোগাযোগ করলে তাঁরা বিভিন্ন অজুহাত দেখায়, কোনো কার্যকর সমাধান দেয়নি। আমি রিফান্ড চাইলে তাঁরা তা দিতে অস্বীকার করে উল্টো আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে আমাকে ব্লক করে দেয়। আমি তাঁদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ভেরিফাইড WhatsApp নাম্বারের মাধ্যমে যোগাযোগ করেছিলাম। আমার কাছে বিকাশ ট্রানজেকশনের প্রমাণ, WhatsApp ও Messenger কথোপকথনের স্ক্রিনশট এবং অন্যান্য প্রমাণ সংরক্ষিত আছে। এছাড়াও, আমার জানা মতে একই প্রতিষ্ঠান আরও একাধিক ব্যক্তির সাথেও একই ধরনের প্রতারণা করেছে

ঘটনার তারিখ:১৯ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিডিজিটাল সার্ভিস
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 29, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Empire Premium BD থেকে Adobe Subscription কেনা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ৩ মাস ও ৬ মাসের সাবস্ক্রিপশনের জন্য মোট ১০৭১ টাকা নেওয়ার পর কোনো সার্ভিস দেয়নি এবং রিফান্ড না দিয়ে ব্লক করেছে। কেনার আগে সতর্ক থাকুন।

ডিজিটাল সাবস্ক্রিপশন কিনে সার্ভিস না পেলে কী করব?

সব চ্যাট, পেমেন্ট প্রমাণ ও নম্বর রেখে Trust Check BD-তে scam report করুন। প্রয়োজনে CyberCrimeBD-তেও অভিযোগ জানাতে পারেন।

প্রথমে কম টাকা নিয়ে পরে অতিরিক্ত অফার দিলে কী সতর্কতা নেব?

এ ধরনের ধাপে ধাপে টাকা নেওয়ার প্যাটার্ন সন্দেহজনক। পুরো সার্ভিস নিশ্চিত না হয়ে অতিরিক্ত পেমেন্ট করবেন না।

অনলাইনে Adobe বা অন্যান্য শেয়ারড অ্যাকাউন্ট কেনার সময় কী করণীয়?

বিশ্বস্ত সেলার থেকে কিনুন, লিখিতভাবে ফিচার ও সময়সীমা নিশ্চিত হয়ে নিন এবং আগে স্ক্যাম রিপোর্ট চেক করে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।