TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

EvoCore

EvoCore (evocorbd)-এর বিরুদ্ধে ১,৪০০ টাকা নিয়ে Claude Max Subscription না দেওয়ার অভিযোগের বিস্তারিত, প্রমাণ ও নিরাপত্তা সতর্কতা TrustCheck BD-এর এই রিপোর্টে তুলে ধরা হয়েছে।

রেফারেন্স নম্বর: SCM-26-0204

মোট ক্ষতির পরিমাণ

১,৪০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

গত ০৫/০৯/২০২৬ তারিখে Facebook-এ “EvoCore (evocorbd)” নামের একটি পেজে Claude Max – ১ বছরের Subscription ১,৩৯৯/- টাকায় দেওয়ার বিজ্ঞাপন দেখে পেজে দেওয়া WhatsApp নম্বর +৮৮০১৮৭০৬২৪৩৯০-এ যোগাযোগ করি। তারা আমার ব্যক্তিগত ই-মেইল mahfuj2050@gmail.com-এ Subscription সক্রিয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাদের নির্দেশনা অনুযায়ী ০৫/০৯/২০২৬ তারিখ দুপুর ১২:২৯ মিনিটে bKash Personal নম্বর ০১৪১০২৩৬৩৯০-এ ১,৪০০/- টাকা Send Money করি। Transaction ID: DI506MMC6M। পেমেন্টের পর তারা জানায়, আমার ই-মেইলে Invitation পাঠানো হয়েছে এবং তা Accept করলে Subscription চালু হবে। পরবর্তীতে libubala41@gmail.com ই-মেইল থেকে একটি Fake Invitation পাঠালেও তা দিয়ে Subscription চালু করা যায়নি। এরপর একাধিকবার WhatsApp-এ যোগাযোগ করে Subscription প্রদান অথবা টাকা ফেরত চাইলে তারা আর কোনো উত্তর দেয়নি এবং মেসেজ Seen করাও বন্ধ করে দেয়। পরবর্তীতে একই libubala41@gmail.com ই-মেইলের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তির যোগাযোগের তথ্য দেখতে পাই। তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, তারাও একই ধরনের Subscription পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি দেখে ধারণা করছি, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র একই পেজ, WhatsApp নম্বর, bKash নম্বর ও ই-মেইল ব্যবহার করে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে থাকতে পারে।

ঘটনার তারিখ:৪ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅন্যান্য প্রতারণা
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 9, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

EvoCore (evocorbd) থেকে Claude Max Subscription কেনার অভিযোগ কী?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, EvoCore (evocorbd) পেজ থেকে Claude Max-এর ১ বছরের Subscription কেনার জন্য ১,৪০০ টাকা bKash-এ পাঠানোর পরও Subscription সক্রিয় হয়নি এবং পরবর্তীতে যোগাযোগের উত্তর পাওয়া যায়নি।

EvoCore কি প্রতারণামূলক Facebook page?

এই রিপোর্টে একজন ভুক্তভোগীর অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী Payment করার পর Subscription পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বা স্বাধীন যাচাই ছাড়া এটিকে চূড়ান্তভাবে প্রমাণিত প্রতারণা বলা হচ্ছে না।

Claude Max Subscription কেনার আগে কীভাবে নিরাপদ থাকব?

Seller-এর পরিচয়, Facebook page history, customer reviews, আগের অভিযোগ এবং Subscription দেওয়ার পদ্ধতি যাচাই করুন। Payment করার আগে seller-এর তথ্য Trust Check BD-এর মতো scam-report database-এও খুঁজে দেখতে পারেন।

Payment করার পর Subscription না পেলে কী করব?

Payment receipt, transaction information, Facebook page, WhatsApp conversation এবং seller-এর দেওয়া email বা অন্যান্য তথ্যের screenshot সংরক্ষণ করুন। এরপর seller-এর কাছে refund চাইতে পারেন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।

bKash-এ টাকা পাঠানোর পর seller যোগাযোগ বন্ধ করলে কী করা উচিত?

প্রথমে সব payment ও communication-এর প্রমাণ সংরক্ষণ করুন। এরপর bKash-এর মাধ্যমে প্রয়োজনীয় অভিযোগ জানান এবং ঘটনার প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও scam-reporting platform-এ রিপোর্ট করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।