TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Express Pay AI

ExpressPay BD থেকে Claude subscription কিনে fake activation ও refund ইমেইল পাওয়ার অভিযোগ। SendGrid দিয়ে নকল ইমেইল পাঠানো হয়েছে। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0187 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

১,৪২০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

🚨 সতর্কতা: Claude Subscription-এর নামে অভিনব প্রতারণা — সবাই সাবধান! সম্প্রতি Claude AI subscription কেনার জন্য একটি Facebook page/seller-এর মাধ্যমে আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেটি সবার সঙ্গে শেয়ার করছি—যাতে অন্য কেউ একইভাবে প্রতারণার শিকার না হন। আমি Claude subscription কেনার জন্য ওই seller-কে টাকা দেওয়ার পর আমাকে একটি “Claude AI Premium Subscription Activated Successfully” লেখা সুন্দরভাবে ডিজাইন করা ইমেইল পাঠানো হয়। প্রথম দেখায় ইমেইলটি একদম আসল মনে হতে পারে। কিন্তু একটু ভালোভাবে যাচাই করার পর বেশ কিছু গুরুতর অসঙ্গতি পাওয়া যায়। ❌❌❌ Scammer’s details: Facebook: https://www.facebook.com/expresspaybd/ WhatsApp: +880 1975-547069 Bkash Marchant: 01975547069 Nagod: 01350145240 Rocket: 01330940494 🔴 ১. ইমেইলটি Claude/Anthropic-এর অফিসিয়াল ডোমেইন থেকে আসেনি Gmail-এর Show details থেকে দেখা যায়: From: noreply@claude.service via: sendgrid.net Mailed-by: sendgrid.net Signed-by: sendgrid.net এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি: SendGrid-এ authenticated হওয়া মানেই ইমেইলটি Anthropic/Claude থেকে এসেছে—এমন নয়। ইমেইলটি SendGrid-এর মাধ্যমে পাঠানো হয়েছে, কিন্তু sender হিসেবে যে claude.service domain ব্যবহার করা হয়েছে, সেটি Anthropic-এর অফিসিয়াল anthropic.com domain নয়। ✅✅✅ তুলনা করার সুবিধার জন্য Claude/Anthropic থেকে আসা একটি অরিজিনাল অফিসিয়াল ইমেইলের স্ক্রিনশটও এখানে সংযুক্ত করে দিলাম—দয়া করে দুটির sender details ও email format ভালোভাবে লক্ষ্য করুন। 🔴 ২. এরপর আরেকটি “Cancellation & Refund” ইমেইল রিফান্ড চাওয়ার পর আমাকে আবার একটি ইমেইল পাঠানো হয়: “Test - Confirmation: Claude Subscription Cancellation & Refund Process Started” সেখানে লেখা ছিল: * Subscription cancellation submitted * Request ID * Pending Processing * 7–8 business days refund timeline * এমনকি 1-Year এবং অন্য জায়গায় 3-Year subscription-এর কথাও রয়েছে কিন্তু ইমেইলের ভেতরে আরও অস্বাভাবিক বিষয় রয়েছে—যেমন “Dear ,”, অর্থাৎ কোনো নাম নেই এবং Support Email-ও ফাঁকা। ⚠️ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের সুন্দর HTML email template দেখে কখনোই ধরে নেবেন না যে এটি কোম্পানির official email। একজন প্রতারক একটি professional-looking template তৈরি করে SendGrid-এর মতো email delivery service ব্যবহার করেও এমন ইমেইল পাঠাতে পারে। আর যদি ইমেইলের মধ্যে “Activate Subscription”, “Verify Account”, “Claim Subscription” ইত্যাদি কোনো link থাকে, তাহলে কোনোভাবেই সরাসরি ক্লিক করবেন না। কারণ link-টি যদি phishing page-এ নিয়ে যায়, সেখানে আপনার: * Email/password * Google/Claude login * OTP * Card information * অন্যান্য ব্যক্তিগত তথ্যচাওয়া হতে পারে। শুধু link-এ ক্লিক করলেই আপনার সব তথ্য চুরি হয়ে যাবে—এমন নয়। কিন্তু link কোথায় নিয়ে যাচ্ছে তা যাচাই না করে login বা কোনো sensitive information দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ঘটনার তারিখ:২ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিডিজিটাল সার্ভিস
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 3, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Facebook থেকে Claude subscription কেনা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী টাকা নেওয়ার পর নকল “Claude AI Premium Subscription Activated” ইমেইল পাঠানো হয়েছে, যা Anthropic-এর অফিসিয়াল ডোমেইন থেকে আসেনি। কেনার আগে সতর্ক থাকুন।

সুন্দর HTML ইমেইল পেলেই কি বিশ্বাস করা যায়?

না। প্রতারকরা SendGrid-এর মতো সার্ভিস ব্যবহার করে professional-looking ইমেইল পাঠাতে পারে। সবসময় official website-এ গিয়ে যাচাই করুন।

Activation বা Refund লিংকে ক্লিক করলে কী ঝুঁকি?

লিংক phishing পেজে নিয়ে যেতে পারে, যেখানে ইমেইল/পাসওয়ার্ড, OTP বা কার্ড তথ্য চাওয়া হতে পারে। Domain যাচাই না করে ক্লিক করবেন না।

Claude বা অন্যান্য AI subscription কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

শুধুমাত্র Anthropic-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনুন। Facebook seller-এর পাঠানো ইমেইল বা স্ক্রিনশট দেখে বিশ্বাস করবেন না এবং আগে স্ক্যাম রিপোর্ট চেক করে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।