TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

FaroZa

FaroZa থেকে Premium Cotton Fabric-এর ড্রেস অর্ডার করে নিম্নমানের কাপড় পাওয়ার অভিযোগ। ছবির সাথে মিল নেই, অভিযোগ স্বীকার করে না। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0192 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

১,৪০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি FaroZa পেজের ওয়েবসাইট থেকে ১২৫০ টাকার একটি ড্রেস অর্ডার করেছিলাম। সাথে ডেলিভারি চার্জ ১৫০ টাকা। প্রোডাক্টের বর্ণনায় স্পষ্টভাবে “Premium Cotton Fabric” বলা হয়েছিল। সেই অনুযায়ীই অর্ডার করি। কিন্তু হাতে পাওয়ার পর দেখি, ছবিতে/বর্ণনায় দেখানো জিনিসের সাথে বাস্তবে পাওয়া প্রোডাক্টের কোনো মিল নেই। কাপড়ের কোয়ালিটি এতটাই নিম্নমানের যে, এটাকে Premium Cotton বলা তো দূরের কথা—ঘর মোছাও যাবে না। সবচেয়ে খারাপ বিষয় হলো, বিষয়টি জানালে তারা ভুল স্বীকারই করছে না। পরে ছবি তুললে নাকি সেম দেখাবে বলে দাবি করে। Premium Cotton Fabric বলে যদি এমন নিম্নমানের কাপড় পাঠানো হয়, তাহলে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে বলেই মনে হয়। যারা এখান থেকে অর্ডার করার কথা ভাবছেন, তারা সাবধান হোন। প্রতিশ্রুত পণ্য আর হাতে পাওয়া পণ্যের মধ্যে এত বড় পার্থক্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার তারিখ:৩ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 4, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

FaroZa থেকে ড্রেস অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী “Premium Cotton Fabric” বলে নিম্নমানের কাপড়ের ড্রেস পাঠানো হয়েছে এবং অভিযোগ করলেও ভুল স্বীকার করেনি। কেনার আগে সতর্ক থাকুন।

বর্ণনায় Premium বলে নিম্নমানের প্রোডাক্ট দিলে কী করব?

প্রোডাক্টের ছবি, বর্ণনা ও চ্যাটের স্ক্রিনশট রেখে Trust Check BD-তে scam report করুন। প্রয়োজনে ভোক্তা অধিদপ্তরেও অভিযোগ করা যায়।

সেলার বলে “ছবি তুললে সেম দেখাবে” — এটা কি গ্রহণযোগ্য?

না। ক্রেতা যে বর্ণনা ও ছবি দেখে অর্ডার করেছেন, সেই অনুযায়ী প্রোডাক্ট পাওয়ার অধিকার রাখেন। এ ধরনের জবাব দায় এড়ানোর চেষ্টা।

অনলাইনে ড্রেস কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

ফ্যাব্রিকের বিস্তারিত বর্ণনা ও আসল ছবি চাইবেন। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি বেছে নিন এবং পণ্য হাতে পেয়ে ভালো করে চেক করে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।