Coradius It Center
ফ্রি ডিজিটাল মার্কেটিং শেখানোর কথা বলে Zoom মিটিংয়ে ৩,০০০ টাকা সিকিউরিটি ফি চাওয়ার ফাঁদ। ভিডিও দেখে দৈনিক ডলার ইনকামের নামে চলা অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকুন।
মোট ক্ষতির পরিমাণ
কোনো আর্থিক ক্ষতি রিপোর্ট করা হয়নি
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
আমি ফেসবুকে একটি অ্যাড দেখার মাধ্যমে দেখি যে ওনারা ফ্রি ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখাবেন, এবং পরে ওনাদের ঝুম কনফারেন্সএ ঢুকে শুনলাম ৩০০০ টাকা দিয়ে নাকি কষ্টে নিতে হবে, আমি এখনো কোন টাকা দেইনি কিন্তু ওনারা সিকিউরিটি পারপাস ৩০০০ টাকা চেয়েছে অ্যাকাউন্ট খুলে দেবে বাইরের দেশের এবং সেই একাউন্ট থেকে নাকি প্রতিদিন ভিডিও দেখে হাজার হাজার টাকা $ ইনকাম করা যাবে একদিনে, এগুলো আমাদেরকে ওরা ভিডিও কনফারেন্সে বলেছেন এবং আমাদের ভিডিও কল বা ক্লাস চলাকালীন সময়ে অনেকেই টাকা দিয়েছে এবং তৎক্ষণাৎ তাদেরকে একাউন্ট করে ইনকাম করিয়ে দিচ্ছে, এমন দেখেছে আমাদেরকে এবং আমিও দেখেছি, তাই ভাবছি সবার মত আমিও ৩০০০ টাকা দিয়ে অ্যাকাউন্টটা করব কিনা, কিন্তু পড়ে TrustCheck BD তে এসে বুঝলাম যে এতা ১টা অনলাইন ফাদ, এতে কেউ বিশ্বাস করে আগে টাকা দেবেন না।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
ভিডিও দেখে বা বিজ্ঞাপন দেখে কি আসলেই প্রতিদিন হাজার হাজার ডলার আয় করা সম্ভব?
না, এটি একটি সম্পূর্ণ অবাস্তব ও প্রচলিত অনলাইন ফাঁদ। কোনো বৈধ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কেবল ভিডিও দেখার জন্য সাধারণ ব্যবহারকারীকে প্রতিদিন হাজার হাজার টাকা বা ডলার প্রদান করে না।
জুম ক্লাসের ভেতর যারা সঙ্গে সঙ্গে ৩,০০০ টাকা পাঠিয়ে ইনকাম শুরু করে দেখায়, তারা কারা?
এরা সাধারণত প্রতারক চক্রেরই সদস্য বা সাজানো সহযোগী (Shills)। সাধারণ দর্শকদের বিশ্বাস অর্জন করতে এবং তাৎক্ষণিক সিদ্ধান্তের চাপে ফেলতে তারা লাইভ ক্লাসে ভুয়া পেমেন্ট ও ইনকামের নাটক তৈরি করে।
অ্যাকাউন্ট সিকিউরিটি ফি বাবদ ৩,০০০ টাকা দিলে কি পরবর্তীতে কোনো ঝুঁকি থাকে?
একবার টাকা পাঠালে সেই ৩,০০০ টাকা তো হারাবেনই, উল্টো আরও টাকা উইথড্র করার অজুহাতে ভ্যাট, ট্যাক্স বা লেভেল আপগ্রেডের নামে ধাপে ধাপে আরও বড় অঙ্কের টাকা দাবি করা হবে।
সোশ্যাল মিডিয়ায় ফ্রি কোর্সের বিজ্ঞাপন দেখে প্রতারণা চিনব কীভাবে?
যদি শুরুতে সম্পূর্ণ ফ্রি বলে ক্লাসে ঢোকার পর অ্যাকাউন্ট তৈরি, সার্ভার ফি বা সিকিউরিটি ডিপোজিটের নামে অগ্রিম অর্থ দাবি করে এবং অবাস্তব দ্রুত আয়ের লোভ দেখায়, তবে নিশ্চিত থাকুন সেটি একটি স্ক্যাম।
সম্পর্কিত রিপোর্ট
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।