TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Grab Casesbd

Grab Casesbd থেকে মোবাইল কভার অর্ডার করে অগ্রিম পেমেন্টের পর ব্লক হওয়ার অভিযোগ। লাখো ফলোয়ারের পেজে বিশ্বাস করে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা পড়ুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0158 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

২৪০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

Grab Casesbd ভোক্তার টাকা নিয়ে প্রতারণা, কতজনের সাথে এমন হচ্ছে? একজন পরিচিতের অভিজ্ঞতা শেয়ার করছি। আমার এক বন্ধু Grab Casesbd থেকে একটি মোবাইল কভার অর্ডার করেন। অগ্রিম পেমেন্ট হিসেবে টাকা পাঠানোর পরপরই তাকে ফেসবুক থেকে ব্লক করে দেওয়া হয়। বিষয়টি জানতে আমি নিজেও তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাইনি। প্রশ্ন হচ্ছে, এভাবে যদি একজনের সঙ্গে করা হয়ে থাকে, তাহলে আর কতজনের টাকা এভাবে নেওয়া হচ্ছে? একটি পেজে লাখেরও বেশি ফলোয়ার, নিয়মিত অসংখ্য রিভিউ ও অর্ডারের পোস্ট এসব দেখে একজন সাধারণ ক্রেতার পেজটিকে বিশ্বাস করাটাই স্বাভাবিক। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যদি কারও টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়, তাহলে বিষয়টি অবশ্যই প্রশ্নের দাবি রাখে। আমি ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছি। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটা শুধু আমার বন্ধুর টাকা ফেরত পাওয়ার বিষয় নয়। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে একজন ভোক্তার টাকা ও বিশ্বাস দুটোরই নিরাপত্তা থাকা উচিত।

ঘটনার তারিখ:২০ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 21, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Grab Casesbd থেকে মোবাইল কভার অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী অগ্রিম পেমেন্ট পাঠানোর পরপরই ফেসবুক থেকে ব্লক করা হয়েছে এবং কোনো রেসপন্স পাওয়া যায়নি। কেনার আগে সতর্ক থাকুন।

অগ্রিম পেমেন্টের পর সেলার ব্লক করে দিলে কী করব?

সব চ্যাট ও পেমেন্টের স্ক্রিনশট রেখে Trust Check BD-তে scam report করুন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা CyberCrimeBD-তেও অভিযোগ করা যায়।

লাখো ফলোয়ার ও রিভিউ থাকলেও কি প্রতারণা হতে পারে?

হ্যাঁ, বড় ফলোয়ার ও নিয়মিত পোস্ট দেখে বিশ্বাস করা যায়, কিন্তু অগ্রিম নিয়ে ব্লক করার অভিযোগ উঠতে পারে। আগের স্ক্যাম রিপোর্টও চেক করে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।