Houseofgoths
House of Goths থেকে ৭ জানুয়ারি ২০২৬ তারিখে কিছু পণ্য অর্ডার করে পুরো টাকা অগ্রিম পরিশোধ করা হয়। ৩–৪ সপ্তাহের মধ্যে পণ্য দেওয়ার কথা থাকলেও ১৩ জুলাই পর্যন্ত প্রায় ৭ মাসে কোনো পণ্য বা রিফান্ড পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। বারবার যোগাযোগ করেও বিভিন্ন কারণ ও আশ্বাস ছাড়া কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগকারীর দাবি।
মোট ক্ষতির পরিমাণ
২,৩৮০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
অভিযুক্তের বিবরণ
ঘটনার বর্ণনা
⚠️ FRAUD ALERT ⚠️ আমি ৭ জানুয়ারি ২০২৬ তারিখে @house_ofgoths থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করি। আমার জরুরি প্রয়োজন ছিল, আর তাদের পেইজে এত ভালো রিভিউ দেখে পুরো টাকা অগ্রিম পেমেন্ট করে দিই। তারা বলেছিল ৩-৪ সপ্তাহের মধ্যেই সব পেয়ে যাব। আজ ১৩ জুলাই ২০২৬। ৭ মাস হয়ে গেছে। এখনও না আমি প্রোডাক্ট পেয়েছি, না রিফান্ড।এর মধ্যে আমি অসংখ্যবার নক করেছি। বেশিরভাগ সময় দিনের পর দিন, কখনও সপ্তাহের পর সপ্তাহ আমাকে Delivered/Seen-এ রেখে দিয়েছে। রিপ্লাই পাওয়ার জন্য স্টোরিতে রিপ্লাই দিতে হয়েছে, বারবার মেনশন করতে হয়েছে, একটার পর একটা মেসেজ দিতে হয়েছে। তাও কোনো প্রপার আপডেট পাইনি। প্রতিবারই নতুন নতুন অজুহাত like "৩-৪ সপ্তাহ লাগবে","প্রি-অর্ডার","Warehouse বন্ধ","April-এ পাবেন","সব warehouse-এ এসেছে,"২-৩ দিনের মধ্যে পাঠাচ্ছি","Moderator resign করেছে","আমি অসুস্থ ছিলাম" কিন্তু শেষ পর্যন্ত কিছুই আসেনি। মে মাসে আমি বলি, এক সপ্তাহের মধ্যে পার্সেল না হলে রিফান্ড চাই। তখন জানালো রিফান্ড দিতে পারবে না, কারণ নাকি তারা আমার জন্য প্রোডাক্ট কিনে ফেলেছে।এরপর জুনে আবার বলল "২-৩ দিনের মধ্যে পাবেন।" সেটাও আর হলো না। অবশেষে আমি বললাম, যদি প্রোডাক্ট বা রিফান্ড না পাই, তাহলে Fraud Alert-এ পোস্ট করব। আমি ভেবেছিলাম এবার অন্তত বিষয়টা সিরিয়াসলি নেবে।কিন্তু না....সমস্যার সমাধান করার বদলে তাদের attitude-টাই ছিল সবচেয়ে shocking.তারা এমনভাবে রিপ্লাই দিল যেন আমি-ই ভুল করছি। "It's very fine if you post." "Everyone knows I'm fraud or not." "If doing that helps you, satisfy you, sure." সিরিয়াসলি? ৭ মাস ধরে একজন কাস্টমারের টাকা রেখে না প্রোডাক্ট দিচ্ছেন, না রিফান্ড দিচ্ছেন, মাসের পর মাস রিপ্লাই না দিয়ে Delivered-এ ফেলে রাখছেন... তারপর আবার এই ধরনের sarcastic/passive-aggressive উত্তর? একটা simple "We're really sorry, we'll fix this immediately." বলার বদলে এমন tone-এ কথা বলা সত্যিই disappointing. আমি তাদের ৬ বছরের ব্যবসা আর ভালো রিভিউ দেখে বিশ্বাস করেছিলাম। না হলে কখনোই full advance payment করতাম না। Evidence হিসেবে payment receipt আর পুরো chat screenshots attached দিলাম। Timeline দেখলেই বুঝবেন আমি কতবার follow-up করেছি আর কতবার ignore হয়েছি। এখনও (১৩ জুলাই ২০২৬) পর্যন্ত কোনো parcel ,tracking, refund পাইনি
যাচাইকরণ (Verification)
প্রমাণ যাচাইয়ের সারাংশ
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণ যাচাইয়ের সারাংশ
2 যাচাইকৃতTrustCheck BD কর্তৃক যাচাইকৃত
রিপোর্ট জমা দেওয়ার সময় সহায়তাকারী প্রমাণ বা স্ক্রিনশট প্রদান করা হয়েছিল।
গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অপব্যবহার রোধ করতে এই প্রমাণগুলো সুরক্ষিত ও গোপন রাখা হয়।
TrustCheck BD ভেরিফিকেশন টিম দ্বারা অভ্যন্তরীণভাবে এটি রিভিউ করা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
House of Goths-এর বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে?
৭ জানুয়ারি ২০২৬ তারিখে অর্ডারের পুরো টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছিল এবং ৩–৪ সপ্তাহের মধ্যে পণ্য দেওয়ার কথা ছিল। তবে ১৩ জুলাই পর্যন্ত পণ্য বা রিফান্ড কোনোটিই পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।
প্রি-অর্ডার পণ্যের জন্য পুরো টাকা অগ্রিম দেওয়ার আগে কী যাচাই করা উচিত?
পণ্য সরবরাহের সম্ভাব্য সময়, রিফান্ড ও ক্যানসেলেশন নীতি এবং বিক্রেতার পূর্বের ক্রেতাদের অভিজ্ঞতা যাচাই করুন। সম্ভব হলে লিখিতভাবে শর্তগুলো নিশ্চিত করে তারপর পেমেন্ট করুন।
পণ্য দিতে দেরি হলে বিক্রেতা বারবার নতুন সময়সীমা দিলে কী করবেন?
প্রতিবারের প্রতিশ্রুতি ও কথোপকথনের প্রমাণ সংরক্ষণ করুন এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পণ্য বা রিফান্ড দেওয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করুন। প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করুন।
রিফান্ড চাইলে বিক্রেতা "পণ্য কিনে ফেলেছি" বললে কী করবেন?
রিফান্ড না দেওয়ার কারণটি লিখিতভাবে জানতে চান এবং বিক্রেতার রিফান্ড নীতি যাচাই করুন। পেমেন্ট রসিদ, অর্ডারের তথ্য ও পুরো কথোপকথন সংরক্ষণ করে রাখুন।
অনলাইন শপিং পেজের ভালো রিভিউ থাকলেই কি পুরো টাকা অগ্রিম দেওয়া নিরাপদ?
না। ভালো রিভিউ থাকলেও পেমেন্টের আগে ডেলিভারি সময়, রিফান্ড নীতি এবং সাম্প্রতিক ক্রেতাদের অভিজ্ঞতা যাচাই করা উচিত। বিশেষ করে দীর্ঘমেয়াদি প্রি-অর্ডারে পুরো টাকা অগ্রিম দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো।
এই রিপোর্ট অন্য ক্রেতাদের কীভাবে সাহায্য করবে?
কেউ যদি House of Goths সম্পর্কে অনলাইনে সার্চ করেন, তাহলে এই রিপোর্টে উল্লেখ করা অভিজ্ঞতা দেখে অর্ডার ও অগ্রিম পেমেন্টের আগে আরও সতর্কভাবে সিদ্ধান্ত নিতে পারবেন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।