TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Ilish Chandpur

TrustCheck BD-তে প্রকাশিত এই ব্যবহারকারী-জমাকৃত প্রতিবেদনে "Ilish Chandpur" নামের একটি Facebook-ভিত্তিক ইলিশ মাছ বিক্রির পেজের বিরুদ্ধে অগ্রিম অর্থ গ্রহণের পর পণ্য সরবরাহ না করার অভিযোগ বর্ণনা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ধাপে ধাপে মোট ৬,৯৫৩ টাকা পরিশোধের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রেফারেন্স নম্বর: SCM-26-0014২৩ ভিউ

মোট ক্ষতির পরিমাণ

৬,৯৫৩৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

গতকাল এই পেজ থেকে আমি ইলিশ মাছ অর্ডার করেছিলাম। প্রথমে তারা বুকিং কনফার্ম করার জন্য ৫৬৫ টাকা অগ্রিম চায়। আমি সেই টাকা পাঠাই। আজ সকালে তারা ফোন দিয়ে জানায় যে মাছ আমার এলাকায় পৌঁছে গেছে, কিন্তু ডেলিভারির আগে পুরো টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। আমার আব্বু তাদের কথায় বিশ্বাস করে ৩,১৯৪ টাকা পাঠান। এরপর তারা বলে যে নাকি টাকা তাদের কাছে পৌঁছায়নি। বিষয়টি না বুঝে আমার আব্বু আবারও ৩,১৯৪ টাকা পাঠিয়ে দেন। অর্থাৎ মোট পাঠানো হয়েছে: ৫৬৫ টাকা ৩,১৯৪ টাকা ৩,১৯৪ টাকা মোট: ৬,৯৫৩ টাকা। টাকা পাওয়ার পর তারা আমাদের সব ফোন নম্বর ব্লক করে দিয়েছে। ইতোমধ্যে আমি বিকাশ হেল্পলাইনে অভিযোগ করেছি। কেউ কি দয়া করে এই নম্বরের বিকাশ ইউজারের নাম বের করতে সাহায্য করতে পারবেন? আর বিকাশ থেকে কি এই টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? সবাই সতর্ক থাকুন। অচেনা অনলাইন পেজে অগ্রিম টাকা পাঠানোর আগে ভালোভাবে যাচাই করুন।

ঘটনার তারিখ:২৮ জুন, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 1, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Is Ilish Chandpur a scam?

TrustCheck BD-তে প্রকাশিত এই ব্যবহারকারী-জমাকৃত প্রতিবেদনে Ilish Chandpur-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ গ্রহণের পর পণ্য সরবরাহ না করার অভিযোগ উল্লেখ করা হয়েছে। এটি একটি অভিযোগভিত্তিক রিপোর্ট; ব্যবহারকারীদের নিজ দায়িত্বে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

What happened in the Ilish Chandpur complaint?

অভিযোগ অনুযায়ী, বুকিং ও ডেলিভারির অজুহাতে একাধিক ধাপে মোট ৬,৯৫৩ টাকা নেওয়ার পর অভিযোগকারীকে ব্লক করে দেওয়া হয়।

Can I recover money sent through bKash?

দ্রুত bKash-এ অভিযোগ করলে তদন্তের সুযোগ থাকে। টাকা ফেরত পাওয়া নির্ভর করে সংশ্লিষ্ট তদন্ত ও নীতিমালার ওপর।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।