Insaf Store Gift Card
Insaf Store Gift Card' নামক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে পিএস ৫ (PS5)-এ জিটিএ সিক্স (GTA VI) কেনার উদ্দেশ্যে ভারতীয় অঞ্চলের (India-region) ₹৭,৫০০ মূল্যের একটি পিএসএন গিফট কার্ড (PSN Gift Card) কেনার জন্য ভুক্তভোগী ৯,৫০০ টাকা পেমেন্ট করেন। পেমেন্ট পাওয়ার পর তারা একটি অকার্যকর কোড প্রদান করে, যা অ্যাকাউন্টে রিডিম হয়নি। ত্রুটি দেখানোর পর স্ক্যামাররা আরও ৫,৫০০ টাকা দাবি করে মোট ১৫,০০০ টাকার ফিজিক্যাল কার্ড কেনার অতিরিক্ত শর্ত জুড়ে দেয়। পরবর্তীতে রিফান্ড চাওয়া হলে তারা কোনো সমাধান না দিয়ে যোগাযোগ বন্ধ কর
মোট ক্ষতির পরিমাণ
৯,৫০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
Insaf Store Gift Card থেকে PSN Gift Card কিনে ৯,৫০০ টাকা ফেরত না পাওয়ার অভিযোগ আমি আমার PS5-এ GTA VI কেনার জন্য ₹৭,৫০০ মূল্যের Indian PSN Gift Card নিতে Insaf Store Gift Card-এর সঙ্গে WhatsApp-এ যোগাযোগ করি। তারা নিশ্চিত করে যে ৯,৫০০ টাকা দিলে ₹৭,৫০০-এর কার্যকর কোড দেবে এবং পেমেন্টের পরই ডেলিভারি করবে। ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৬ মিনিটে তাদের দেওয়া bKash নম্বরে ৯,৫০০ টাকা Send Money করি। পেমেন্ট নিশ্চিত করার পর দুপুর ১:৪২ মিনিটে তারা ১২ অক্ষরের একটি কোড দেয়। কিন্তু আমার India-region PSN account-এ redeem করতে গেলে বারবার “The prepaid card could not be redeemed. Please try again later” দেখায়। আমি সঙ্গে সঙ্গে error-এর ছবি পাঠাই। প্রথমে তারা যাচাই করার কথা বলে। পরে জানায়, ₹১০,০০০ মূল্যের physical gift card কিনলে সমস্যা সমাধান হবে। সেটির জন্য মোট ১৫,০০০ টাকা লাগবে, অর্থাৎ আমাকে আরও ৫,৫০০ টাকা দিতে হবে। অথচ কেনার আগে এমন শর্ত জানানো হয়নি। একটি digital PSN voucher ব্যবহার করতে আগে physical card কেনা বাধ্যতামূলক, এমন কোনো সাধারণ PlayStation নিয়মও নেই। আমি বারবার জিজ্ঞেস করেছি, কোডটি সত্যিই India-region-এর ও activated কি না এবং কেন কাজ করছে না। তারা supplier-এর সঙ্গে কথা বলেছে বলে জানালেও কোনো যাচাইযোগ্য প্রমাণ বা কার্যকর সমাধান দেয়নি। আমি একই মূল্যে কার্যকর কোড অথবা সম্পূর্ণ ৯,৫০০ টাকা ফেরত চেয়েছি; অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছি। এই পর্যন্ত সন্ধ্যা ৭টায় আমি লিখিতভাবে শেষবারের মতো refund চাই এবং সমাধান না হলে আনুষ্ঠানিক অভিযোগ ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানাই। এরপর একাধিকবার WhatsApp-এ কল করি, কিন্তু কলগুলোর উত্তর পাওয়া যায়নি। টাকা ফেরত বা সমস্যার সমাধানের কোনো নিশ্চয়তা পাইনি। পরে অনলাইনে TrustCheck BD-তেই এই প্রতিষ্ঠানের নামে Indian PSN code কাজ না করা ও অতিরিক্ত অর্থ দাবিসহ কয়েকটি অনুরূপ অভিযোগ দেখতে পাই। এগুলো অন্য ক্রেতাদের প্রকাশিত অভিযোগ। যোগাযোগ নাম্বার হুবুহু মিলে গিয়েছে আর তাদের টাকা চাওয়ার ধরনও। এর মধ্যে গত দুই মাসে এরা প্রায় ৫০,০০০ টাকা (আমারটা সহ, হয়তো আরও বেশি!) হাতিয়ে নিয়েছে। ফেসবুকে ওদের পেইজ আজ থেকে প্রায় দুই মাস আগে খোলা হয়। নিজের অভিজ্ঞতার সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি টিউশনি করে এই টাকা জমিয়েছি। আমার কাছে bKash রসিদ, Transaction ID, সম্পূর্ণ WhatsApp chat, redemption error এবং অতিরিক্ত অর্থ দাবির screenshot আছে। প্রয়োজনে bKash, পুলিশ ও ভোক্তা-অধিকার কর্তৃপক্ষের কাছে সব প্রমাণ দেব। আমার দাবি এদের বিরুদ্ধে সজাগ থাকা, আইনানুগ ব্যবস্থা নেয়া, আর আমার ৯৫০০ টাকা সহ অন্যদের প্রাপ্য টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা। এই ব্যাপারে কেউ সাহায্য করতে পারলে এগিয়ে আসুন। ইনসাফ স্টোর থেকে সতর্ক থাকা জরুরি। নিজে সতর্ক হোন, অন্যদেরও সতর্ক করুন। আর এদের ধরিয়ে দিন।
অন্যরা কী বলছেন?
এটা সাধারণ মানুষের মতামত, কোনো সরকারি বা চূড়ান্ত রায় না।
ঘটনাটা কি আপনার জানা-শোনার সাথে মেলে?
- 1 জনের কাজে লেগেছে
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
What is the Insaf Store Gift Card PSN scam?
Insaf Store Gift Card lures gamers with discounted PlayStation gift card codes, delivers invalid or non-working codes, and then demands extra payments for physical cards instead of providing working codes or refunds.
How much financial loss did the student incur?
The victim lost BDT 9,500, which was saved through tuition earnings.
How can I protect myself from PlayStation gift card scams online?
Never purchase digital gaming gift cards or voucher codes from unverified Facebook pages or unofficial web stores. Always buy directly from official PlayStation Store channels or authorized regional retailers.
সম্পর্কিত রিপোর্ট
Insaf Store Gift Card
১৭ নভে, ২০২৬আমি Insaf Store Gift Card পেজ থেকে UK Region-এর GTA 6 Activation Code কেনার জন্য ১৪,৫০০ টাকা (BDT) পেমেন্ট করি। কিন্তু কোডটি Re...
Insaf Store Gift Card
১৭ নভে, ২০২৬২০ ডলারের গিপ্ট কার্ড কিনেছিলাম কিন্তু সে আমাকে একটা ফেইক কার্ড নাম্বার দেয় । এটা কাজ না করলে সে বলে আরো ৫০ ডলার কিনতে বাট আমি...
https://www.facebook.com/InsafStoreGiftCardBD
৪ নভে, ২০২৬I contacted the online merchant page "Insaf Store Gift Card" through a Facebook ad to inquire about purchasing a 3,000 INR Indi...
Insaf Store Gift Card
৩১ অক্টো, ২০২৬3825 tk for $30 through bkash......................
Insaf Store Gift Card
৩০ অক্টো, ২০২৬Scam of 10 dollars gift card. Then asks you to send more money to buy a 25 dollar gift card
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।