Juwel Jamdani House
Juwel Jamdani House থেকে অর্ডার করা জামদানি শাড়ি না পাওয়ার অভিযোগ। ফুল পেমেন্টের পর সেন্ডিং নোট নেই, যোগাযোগে অস্পষ্ট জবাব। ভুক্তভোগীর অভিজ্ঞতা পড়ুন।
মোট ক্ষতির পরিমাণ
২০,০০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
এপ্রিল মাসে Juwel Jamdani House পেজ থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম—পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন আর সিলভার জরি দিয়ে করার কথা ছিল। ২০,০০০ টাকার শাড়ির জন্য প্রায় ৯,০০০ টাকা বুকিং মানি দিয়ে শাড়ি বানাতে বলি। কয়েকদিন পর উনি মেসেজ করে বলেন শাড়ি বানানো হয়েছে। কিন্তু উনার নিজের ইচ্ছায় শুধু সিলভার জরি দিয়ে করে দিয়েছেন। আমি বললাম আমি তো সিলভার-গোল্ডেন দুইটাই ইউজ করতে বলেছিলাম। উনি বলেন গোল্ডেন দিলে ভালো লাগবে না, তাই সিলভার দিয়ে করে ফেলেছেন। অলরেডি কিছু টাকা পে করে দেওয়ায় মেজাজ কন্ট্রোল করি। পরে ফুল পেমেন্ট করার এক সপ্তাহ হয়ে গেলে আবার নক করি—শাড়িটা পাঠিয়েছেন? বলেন আজকে পাঠাব। পরদিন আবার জিজ্ঞেস করি, বলেন জি। কোনো সেন্ডিং নোট বা রাইডার অ্যাসাইন করা হয়েছে কি না কিছুই বলেননি। এর মধ্যে অন্য অনেক পেজ থেকে জিনিস কিনেছি, অনেক পার্সেল বাসায় গেছে। ভাবছিলাম এটাও গেছে। দেশে এসে দেখি সব পার্সেল পেয়েছি, শুধু এই শাড়িটা নেই। এখন উনারা কোনো সেন্ডিং নোট দিতে পারছেন না। সেন্ডিং নোট চাইলে বলেন, “আমরা ঢাকার মধ্যে নিজের মানুষ দিয়ে পাঠাই।” অথচ আমার ডেলিভারি ছিল কুমিল্লায়—এটাও ব্যাখ্যা করতে পারেননি। এত বড় পেজ এরকম করবে আমি বুঝতে পারছি না। এত টাকার শাড়ি। এটা কি হয়রানি না? ভোক্তা অধিদপ্তরে কমপ্লেইন করার কথা ভাবছি।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Juwel Jamdani House থেকে শাড়ি অর্ডার করা কি নিরাপদ?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী এপ্রিলে অর্ডার করা শাড়ির ফুল পেমেন্টের পরও পণ্য পাওয়া যায়নি। সেন্ডিং নোট দিতে পারেননি এবং ডেলিভারি লোকেশন নিয়ে অস্পষ্ট কথা বলেছেন। কেনার আগে ভালো করে যাচাই করুন।
ফুল পেমেন্ট করেও শাড়ি না পেলে এবং সেন্ডিং নোট না দিলে কী করব?
সব চ্যাট, পেমেন্ট প্রমাণ ও অর্ডার ডিটেইলস রেখে Trust Check BD-তে scam report করুন। ভোক্তা অধিদপ্তর বা CyberCrimeBD-তেও অভিযোগ করা যায়।
বিক্রেতা নিজের ইচ্ছায় ডিজাইন পরিবর্তন করলে কী করা উচিত?
অর্ডারের সময় যে ডিজাইন ও স্পেসিফিকেশন ঠিক করা হয়েছিল সেটাই পাওয়ার কথা। পরিবর্তন করলে সাথে সাথে আপত্তি জানান এবং লিখিতভাবে রেকর্ড রাখুন।
বড় পেজ হলেও প্রতারণা হতে পারে কি?
পেজ বড় বা পুরনো হলেও পণ্য না পাঠানো বা সেন্ডিং প্রমাণ দিতে না পারার অভিযোগ উঠতে পারে। পেমেন্টের আগে আগের রিপোর্ট চেক করুন এবং সম্ভব হলে আংশিক পেমেন্ট বা অন্য নিরাপদ পদ্ধতি বেছে নিন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।