লাব্বাঈক টেলিকম
লাব্বাঈক টেলিকম পেজ থেকে GP Bundle Pack নেওয়ার কথা বলে ধাপে ধাপে ৫০০ টাকা আদায়ের পর নম্বর বন্ধ করে দেওয়ার অভিযোগ। সতর্ক থাকুন।
মোট ক্ষতির পরিমাণ
৫০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
আসসালামু আলাইকুম। খুব সাধারণ একজন মানুষ হিসেবে আজ আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আমার উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; বরং আমি চাই, আমার মতো আর কোনো সাধারণ মানুষ যেন এভাবে প্রতারণার শিকার না হন। আমি একটি অনলাইন পেজ/ব্যক্তির কাছ থেকে Grameenphone-এর ২৫ GB + ৪৫০ মিনিট, ৩০ দিনের একটি অফার ২৫০ টাকায় নেওয়ার জন্য যোগাযোগ করি। তারা প্রথমে আমার মোবাইল নম্বর নেয় এবং নিচের নম্বরগুলোতে টাকা পাঠাতে বলে— 🔴 বিকাশ: 01708641692 🟠 নগদ: 01846924006 🔵 রকেট: 01973363412 আমি তাদের কথামতো বিকাশে ২৫০ টাকা পাঠাই এবং প্রয়োজনীয় তথ্য ও পেমেন্টের স্ক্রিনশটও দিই। এরপর তারা আমাকে জানায়, আমি নাকি Reference-এ “Bundle Pack” লিখিনি। এজন্য আমার পেমেন্ট Pending হয়েছে এবং আবার ২৫০ টাকা Reference-এ “Bundle Pack” লিখে পাঠাতে হবে। তারা আরও বলে, দ্বিতীয়বার টাকা পাঠালেই প্রথম ২৫০ টাকা অটোমেটিক ফেরত চলে আসবে। তাদের কথায় বিশ্বাস করে আমি আরও ২৫০ টাকা পাঠাই। কিন্তু এরপরও অফারটি চালু না করে নতুন একটি কারণ দেখানো হয়। এবার বলা হয়, আমার নম্বর নাকি Cash Back-এর আওতায়, তাই আরও ২৪৮ টাকা পাঠাতে হবে। তখনও বলা হয়, অফার চালু হয়ে গেলে আগের টাকা Cash Back/Refund হয়ে যাবে। ততক্ষণে আমি মোট ৫০০ টাকা পাঠিয়ে ফেলেছি। আমি তখন তাদের বলি, আর কোনো টাকা দিতে পারব না—আগের ৫০০ টাকা ফেরত দিন। কিন্তু তারা জানায়, তাদের নাকি সরাসরি টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেম নেই এবং নতুন করে টাকা দিলেই আগের টাকা অটোমেটিক ফেরত যাবে। আমি এরপর আর কোনো টাকা পাঠাইনি। ❗ আমার মোট আর্থিক ক্ষতি: ৫০০ টাকা। সবচেয়ে চিন্তার বিষয় হলো, বর্তমানে তাদের দেওয়া তিনটি নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে। আমি জানি, ৫০০ টাকা হয়তো অনেকের কাছে খুব বড় অঙ্ক নয়। কিন্তু একজন সাধারণ মানুষের কাছে ৫০০ টাকা তার কষ্টের উপার্জনের টাকা। আর এভাবে যদি প্রতিদিন অনেক মানুষের কাছ থেকে অল্প অল্প করে টাকা নেওয়া হয়, তাহলে বিষয়টি মোটেও ছোট নয়। 🙏 সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা/ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যদি দয়া করে বিষয়টি একটু দেখতেন এবং সম্ভব হলে এই নম্বরগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন, তাহলে হয়তো আমার মতো আরও অনেক মানুষ ভবিষ্যতে এমন প্রতারণার হাত থেকে বাঁচতে পারতেন। আমি আমার নিজের ক্ষতির জন্য শুধু অভিযোগ করছি না—আমি চাই, আর কেউ যেন এই একই ফাঁদে পড়ে টাকা না হারান। প্রয়োজনে আমি আমার কাছে থাকা পেমেন্টের স্ক্রিনশট, কথোপকথনের স্ক্রিনশট, নম্বর এবং অন্যান্য তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে প্রস্তুত আছি। 🙏 দয়া করে বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে প্রতারণা থেকে হেফাজত করুন। সবাই সতর্ক থাকুন, অপরিচিত কারও কথায় টাকা পাঠানোর আগে অবশ্যই যাচাই করুন। 🤲 প্রতারকের Facebook page.. https://www.facebook.com/share/1SaSDbLaW8/
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
লাব্বাঈক টেলিকম থেকে Bundle Pack নেওয়া কি নিরাপদ?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ২৫০ টাকার অফার বলে ধাপে ধাপে টাকা নিয়ে শেষে নম্বর বন্ধ করে দিয়েছে। সতর্ক থাকুন।
Reference ভুল বা Cash Back বলে আবার টাকা চাইলে কী করব?
আর কোনো টাকা পাঠাবেন না। এটা ক্লাসিক ধাপে ধাপে প্রতারণার কৌশল। প্রমাণ রেখে রিপোর্ট করুন।
মোবাইল অফারের নামে অপরিচিত নম্বরে টাকা পাঠানোর আগে কী সতর্কতা নেব?
শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা বিশ্বস্ত এজেন্ট থেকে অফার নিন। অপরিচিত পেজ বা নম্বরে টাকা পাঠাবেন না।
এ ধরনের প্রতারণার শিকার হলে কী করব?
সব স্ক্রিনশট ও ট্রানজেকশন আইডি রেখে Trust Check BD এবং CyberCrimeBD-তে রিপোর্ট করুন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।