TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Luxurybd

একজন ক্রেতার অভিযোগ, Luxurybd থেকে অর্ডার করা হিজাবের পরিবর্তে ভুল পণ্য পাঠানো হয়। পরে পরিবর্তনের আশ্বাস দিলেও দীর্ঘদিন সমাধান না দিয়ে খারাপ আচরণ করা হয় এবং শেষ পর্যন্ত সঠিক পণ্যও পাঠানো হয়নি।

রেফারেন্স নম্বর: SCM-26-0109

মোট ক্ষতির পরিমাণ

১,১০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

⚠️ ভুল প্রোডাক্ট পাঠিয়ে পরে যেভাবে আমার সঙ্গে আচরণ করা হয়েছে, সেটা সত্যিই হতাশাজনক। আমি ৫টি হিজাব অর্ডার করেছিলাম। কিন্তু পার্সেল হাতে পাওয়ার পর দেখি, আমি যেগুলো অর্ডার করেছিলাম তার বদলে সম্পূর্ণ ভুল হিজাব পাঠানো হয়েছে। প্রথমে আমি পেজে মেসেজ করি, কিন্তু কোনো উত্তর পাইনি। পরে ফোন করলে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়। আমাকে বলা হয়, আমি নাকি বারবার মেসেজ দিয়ে বিরক্ত করছি। সেদিন আমি বাসায় ছিলাম না, তাই ডেলিভারির সময় পার্সেল খুলে চেক করতে পারিনি। সেটাকে তারা আমার ভুল বলে দায় এড়ানোর চেষ্টা করে। এরপর আমি বলি, সঠিক হিজাবগুলো পাঠিয়ে দিন, প্রয়োজন হলে ডেলিভারি চার্জও আমি দেব। তারা তখন বিষয়টি সমাধান করবে বলে আশ্বাস দেয়। কিন্তু এরপর কেটে যায় প্রায় তিন সপ্তাহ। আমি আবার যোগাযোগ করলে জানায়, আমি যে হিজাবগুলো অর্ডার করেছিলাম সেগুলো নাকি স্টকে নেই। আমার প্রশ্ন হলো, স্টকে না থাকলে শুরুতেই অর্ডার কনফার্ম করা হলো কেন? পরে তারা বলে, যা স্টকে আছে সেখান থেকে অন্য কিছু নিতে। আমি তাতেও রাজি হই। কিন্তু এরপর আর কোনো ছবি বা আপডেট পাঠানো হয়নি। বারবার মেসেজ দিলেও শুধু Seen করে রাখা হয়। সবশেষে ফোন করলে আমার সঙ্গে আবারও খারাপ ব্যবহার করা হয় এবং এক পর্যায়ে আমাকে বলা হয়, "আমি আপনার হিজাব পাঠাবো না।" একজন কাস্টমার হিসেবে আমি শুধু আমার অর্ডার করা পণ্য বা তার সঠিক সমাধান চেয়েছিলাম। কিন্তু তার পরিবর্তে যে ব্যবহার পেয়েছি, তা অত্যন্ত হতাশাজনক। এই অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্য হলো, অন্যরা যেন এই ধরনের পরিস্থিতিতে পড়ার আগে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেন।

ঘটনার তারিখ:২৯ জুল, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 30, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

এই অভিযোগে মূল সমস্যা কী?

অভিযোগ অনুযায়ী, অর্ডার করা হিজাবের পরিবর্তে ভুল পণ্য পাঠানো হয়। পরে পরিবর্তনের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময়েও সমাধান করা হয়নি।

ভুল পণ্য পেলে কী করা উচিত?

পণ্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ছবি ও ভিডিও সংরক্ষণ করুন এবং লিখিতভাবে বিক্রেতাকে জানান। সব কথোপকথনের প্রমাণ রেখে দিন।

বিক্রেতা যদি পণ্য পরিবর্তনের আশ্বাস দিয়ে পরে যোগাযোগ বন্ধ করে দেয়, তখন কী করবেন?

চ্যাট, কল রেকর্ড (যদি থাকে), ইনভয়েস ও পেমেন্টের প্রমাণ সংরক্ষণ করুন। নির্দিষ্ট সময় দিয়ে সমাধান চাইুন এবং প্রয়োজন হলে অভিযোগ জানান।

স্টকে না থাকা পণ্য অর্ডার কনফার্ম করা কি গ্রহণযোগ্য?

সাধারণভাবে, কোনো পণ্য স্টকে না থাকলে অর্ডার গ্রহণের আগে ক্রেতাকে তা জানানোই স্বচ্ছ ব্যবসায়িক আচরণ।

এই রিপোর্ট প্রকাশের উদ্দেশ্য কী?

অন্য ক্রেতারা যেন অর্ডার করার আগে বিক্রেতার রিভিউ, কাস্টমার সার্ভিস এবং পণ্য বিনিময় নীতিমালা যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।