TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

মাছের হাট BD

মাছের হাট BD থেকে মাছ অর্ডার করে ডেলিভারি ফি ও পরবর্তীতে বারবার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। সার্ভার ফেইল ও কোড ভুল দেখিয়ে প্রতারণা। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0165 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

৭,৯৯৮৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

মাছ কেনার জন্য আমার আম্মু ওদেরকে ডেলিভারি দিতে বলে। আম্মু তখন ডেলিভারি ফিটা দিয়ে দেয়। পরে ওরা কল রিসিভ করেনি। কিন্তু একটা সময় পর ওরা নিজেই কল করে একটি বিকাশ নাম্বার দেয় এবং আম্মুকে বলে ওই নাম্বারে ১৯৯৯ টাকা পাঠাতে। আম্মু ভুল করে ২০০০ টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পর প্রতারক চক্র আবার ফোন করে বলে—১৯৯৯ টাকা না পাঠিয়ে ২০০০ টাকা পাঠিয়েছেন, তাই অটোমেটিক পেমেন্টে সার্ভারে গিয়ে ফেইল করেছে। এখন এটা রিসেটের জন্য আবার ১৯৯৯ টাকা পাঠান। আম্মু আবার পাঠালে একটা কোড আসে, কিন্তু ওরা বলে ওই কোডটাও ভুল হয়েছে। আরও ৩৯৯৯ টাকা পাঠান। তখন আম্মু তাই করে। এক পর্যায়ে আমি বিষয়টা জানতে পেরে ওদেরকে কল করে ধরলে ওরা আর কল রিসিভ করে না।

ঘটনার তারিখ:৯ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 23, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

মাছের হাট BD থেকে মাছ অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ডেলিভারি ফি নেওয়ার পর বারবার অতিরিক্ত টাকা চেয়েছে এবং শেষে কলও রিসিভ করেনি। এ ধরনের পেজে সতর্ক থাকুন।

পেমেন্ট ফেইল বা কোড ভুল দেখিয়ে আবার টাকা চাইলে কী করব?

এটা ক্লাসিক প্রতারণার কৌশল। আর কোনো টাকা পাঠাবেন না। সাথে সাথে সব চ্যাট ও পেমেন্ট প্রমাণ রেখে Trust Check BD এবং CyberCrimeBD-তে রিপোর্ট করুন।

পরিবারের কেউ এভাবে প্রতারিত হলে কী করা উচিত?

দ্রুত বিষয়টি জেনে সব প্রমাণ সংগ্রহ করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন। আগে থেকেই পরিবারকে এ ধরনের কল ও অফার সম্পর্কে সতর্ক করে রাখুন।

অনলাইনে মাছ বা খাবার অর্ডার করার সময় কী সতর্কতা নেব?

অপরিচিত পেজে অ্যাডভান্স পেমেন্ট এড়িয়ে চলুন। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি বেছে নিন এবং পেজের আগের রিপোর্ট চেক করে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।