TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

MirBazaar

Mirbazaar থেকে ৩,৬০০ টাকার দুটি ইক্কাত কটন ড্রেস অর্ডার করে পুরো টাকা অগ্রিম পরিশোধ করার পরও কয়েক মাস পেরিয়ে গেলেও পণ্য বা রিফান্ড পাননি বলে অভিযোগ করেছেন একজন ক্রেতা। দীর্ঘদিন আশ্বাস দেওয়ার পর যোগাযোগও বন্ধ হয়ে যায় বলে দাবি করা হয়েছে।

রেফারেন্স নম্বর: SCM-26-0126

মোট ক্ষতির পরিমাণ

৩,২৪০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

প্রিল মাসে আমি Mirbazaar নামের একটি ফেসবুক পেজ থেকে দুটি ইক্কাত কটন ড্রেস অর্ডার করি। মোট মূল্য ছিল ৩,৬০০ টাকা। তাদের নিয়ম ছিল ১,৮০০ টাকা অগ্রিম দিতে হবে। তবে পুরো টাকা অগ্রিম দিলে ডিসকাউন্ট দেওয়া হবে বলে জানানো হয়। সেই অফারের কথা বিশ্বাস করে আমি ৩,২৪০ টাকাই অগ্রিম পরিশোধ করি। অর্ডার করার সময় কিংবা তাদের পোস্টের কোথাও এটি প্রি-অর্ডার—এমন কোনো তথ্য উল্লেখ ছিল না। পেমেন্ট করার পর আমি জানতে চাই, ড্রেসগুলো কবে পাব। তখন তারা জানায় ১৫–২০ দিনের মধ্যে ডেলিভারি হবে। অথচ আমার ড্রেসগুলো এক সপ্তাহের মধ্যেই দরকার ছিল। টাকা যেহেতু আগেই দিয়ে ফেলেছিলাম, তাই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ১৫–২০ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো আপডেট পাইনি। এরপর যতবার যোগাযোগ করেছি, প্রতিবারই নতুন করে বলা হয়েছে— "এই সপ্তাহে পাবেন" "আগামী সপ্তাহে পাঠিয়ে দিচ্ছি" "আর একটু অপেক্ষা করুন" কিন্তু এপ্রিল থেকে আগস্ট চলে এলেও আমি না ড্রেস পেয়েছি, না রিফান্ড পেয়েছি। আমি রিফান্ড চাইলে সেটিও বারবার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কোনো টাকা ফেরত পাইনি। পরে অফিসের সহকর্মীদের সঙ্গে বিষয়টি শেয়ার করার পর জানতে পারি, আমার মতো আরও দুজন একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এই তথ্য আগে জানলে আমি কখনোই এই পেজ থেকে অর্ডার করতাম না। বর্তমানে তারা আমার ফোন রিসিভ করছে না এবং মেসেজেরও কোনো উত্তর দিচ্ছে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটি শেয়ার করছি, যাতে ভবিষ্যতে কেউ Mirbazaar সম্পর্কে সার্চ করলে এই অভিযোগটি দেখতে পারেন এবং অনলাইনে অগ্রিম টাকা পাঠানোর আগে বিক্রেতাকে ভালোভাবে যাচাই করতে পারেন।

ঘটনার তারিখ:৩ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 5, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Mirbazaar থেকে অর্ডার করার আগে কী কী বিষয় যাচাই করা উচিত?

অগ্রিম পেমেন্টের নিয়ম, ডেলিভারির সম্ভাব্য সময়, রিফান্ড নীতি, প্রি-অর্ডার কিনা এবং পূর্বের ক্রেতাদের বাস্তব অভিজ্ঞতা যাচাই করা উচিত।

অনলাইনে পুরো টাকা অগ্রিম দেওয়া কি নিরাপদ?

শুধু বিক্রেতার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হলে অগ্রিম পেমেন্ট করা উচিত। নতুন বা অপরিচিত বিক্রেতার ক্ষেত্রে ঝুঁকি কমাতে আংশিক পেমেন্ট বা নিরাপদ পেমেন্ট পদ্ধতি বিবেচনা করা ভালো।

বারবার ডেলিভারির আশ্বাস দিয়ে পণ্য না পাঠালে কী করবেন?

সব চ্যাট, পেমেন্ট রসিদ, অর্ডার তথ্য ও কল রেকর্ড সংরক্ষণ করুন। লিখিতভাবে রিফান্ড দাবি করুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও Trust Check BD-তে অভিযোগ প্রকাশ করুন।

একটি ফেসবুক পেজ সম্পর্কে অভিযোগ বা রিভিউ কোথায় যাচাই করা যায়?

লেনদেনের আগে Trust Check BD-এর মতো scam checker, online scam checker বা নির্ভরযোগ্য রিভিউ প্ল্যাটফর্মে বিক্রেতার নাম, ফোন নম্বর বা পেজের তথ্য সার্চ করা ভালো অভ্যাস।

এই রিপোর্ট প্রকাশের উদ্দেশ্য কী?

যাতে ভবিষ্যতে কেউ Mirbazaar review, Mirbazaar complaint, Mirbazaar scam, verify seller before payment, বা online shopping scam Bangladesh সম্পর্কিত তথ্য খুঁজলে এই অভিজ্ঞতাটি দেখতে পারেন এবং সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।

অনলাইনে কেনাকাটার আগে নিজেকে কীভাবে নিরাপদ রাখবেন?

বিক্রেতার পরিচয় যাচাই করুন, রিভিউ পড়ুন, অস্বাভাবিক অফার এড়িয়ে চলুন এবং সম্ভব হলে চেক বিফোর পেমেন্ট (Check Before Payment) নীতি অনুসরণ করুন। একটি scam checker বা website scam checker ব্যবহার করে বিক্রেতার পূর্বের অভিযোগ আছে কিনা তাও দেখে নিতে পারেন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।