TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Nenna Wear

Nenna Wear থেকে ড্রেস অর্ডার করে ছবির সাথে ভিন্ন প্রোডাক্ট পাওয়ার পর এক্সচেঞ্জে আবার চার্জ নিয়ে একই সমস্যা এবং ব্লক। ওয়াশএবল বলে ধোয়ার পর নষ্ট। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0254

মোট ক্ষতির পরিমাণ

২,৩৫০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি Nenna Wear পেজ থেকে দুইটা ড্রেস দেখে অর্ডার দিয়েছিলাম। ওদের যখন ড্রেসের রিয়েল পিক দিতে বলি, তখন তারা ছবি দিয়েছিল এবং বলেছিল ওয়াশএবল।অর্ডার দেওয়ার পর যেদিন পেলাম, সেদিন দেখি ছবির সাথে কোনো মিল নেই। লিটারেলি ছবিতে যে ডিজাইন আর কাপড় দেখানো হয়েছে, সেটা একটা—আর দেওয়া হয়েছে আরেকটা।যখন এটা পয়েন্ট আউট করি, তখন বলল ভুল হয়ে গেছে, এক্সচেঞ্জ করে নিন—কিন্তু এক্সচেঞ্জের আগে আপনাকে আবার ডেলিভারি চার্জ দিতে হবে। আমি বললাম ভুল আপনাদের, আর আমি ইতিমধ্যে সব টাকা পে করেই ড্রেস নিয়েছি। তারা বলল এক্সচেঞ্জের ক্ষেত্রে আবার ডিসি পে করতে হয়, নাহয় ড্রেস পাঠাব না। এ নিয়ে এক দফা বাকবিতণ্ডা হয়েছিল। শেষমেশ আর উপায় না পেয়ে আমি আবার ডিসি পে করি।ওরা যখন আবার ড্রেস পাঠায়—একদম একই সমস্যা। আমি যখন বলি আমার টাকা দিয়ে দিতে, তখন আর কোনো মেসেজ চেক করে না। আমাকে পেজ থেকে ব্লক করে দিয়েছে।আর ওয়াশএবলের ব্যাপারে—এক্সপেরিমেন্ট করার জন্য কাপড়টা ধুই, তখন কাপড় পুরো নষ্ট হয়ে গেছে।উনি শুধু আমার সাথে না, আরও অনেক জনের সাথেই এমন ফ্রডগিরি করছে।

ঘটনার তারিখ:২৮ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট১
ভিউ০
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখOctober 1, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Nenna Wear থেকে ড্রেস অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ছবিতে দেখানো ডিজাইন ও কাপড়ের সাথে মিল নেই এমন ড্রেস দেওয়া হয়েছে। এক্সচেঞ্জে আবার চার্জ নিয়ে একই সমস্যা হয়েছে এবং পরে ব্লক করা হয়েছে। ওয়াশএবল বলেও ধোয়ার পর কাপড় নষ্ট হয়ে গেছে। কেনার আগে সতর্ক থাকুন।

ছবির সাথে প্রোডাক্ট না মিললে এবং এক্সচেঞ্জে আবার চার্জ চাইলে কী করব?

সেলারের ভুল হলে সাধারণত অতিরিক্ত ডেলিভারি চার্জ ক্রেতাকে দিতে হয় না। প্রমাণ রেখে Trust Check BD-তে রিপোর্ট করুন এবং প্রয়োজনে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করুন।

ওয়াশএবল বলে বিজ্ঞাপন দিয়ে ধোয়ার পর নষ্ট হলে কী করা যায়?

বিজ্ঞাপনের দাবির সাথে বাস্তব না মিললে প্রমাণসহ অভিযোগ করা যায়। সব ছবি ও চ্যাট সংরক্ষণ করুন।

অনলাইনে ড্রেস কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

রিয়েল পিক ও ম্যাটেরিয়াল স্পষ্ট করে জেনে নিন। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য চেক করে টাকা দিন এবং পেজের আগের অভিযোগ দেখে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।