NurFlix Shop BD
NurFlix Shop BD থেকে Amazon Prime সাবস্ক্রিপশন কেনার পর প্রতারিত হওয়ার একটি অভিযোগ। ব্যবহারকারী ১১ আগস্ট ১৫০ টাকা বিকাশ পেমেন্ট করেন। বিক্রেতা একটি অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিলেও তা কাজ করেনি। বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন এবং শেষে বিক্রেতা তাকে ব্লক করে দেয়।
মোট ক্ষতির পরিমাণ
১৫০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
গতকাল ১১ আগস্ট দুপুর ৩টার দিকে আমি NurFlix Shop BD থেকে Amazon Prime সাবস্ক্রিপশন কিনেছিলাম এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছিলাম। তারা আমাকে একটি অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড পাঠিয়েছিল, কিন্তু লগইনই হচ্ছিল না। আমি সাথে সাথে তাদের জানিয়েছিলাম। প্রথমে তারা বলেছিল সমস্যা হয়েছে, ঠিক করে দেবে—আমি অপেক্ষা করেছিলাম। কিন্তু তারপর আর কোনো রেসপন্সই পাইনি। WhatsApp আর Facebook—দুই জায়গায়ই বারবার যোগাযোগ করেছি, কলও করেছি। শেষমেশ আমি বলেছিলাম—হয় অ্যাকাউন্ট ঠিক করে দাও, না হয় টাকা ফেরত দাও। কোনো উত্তর নেই। এখন আমাকে ব্লক করে দিয়েছে। পেমেন্টের স্ক্রিনশট, যে ক্রেডেনশিয়াল তারা দিয়েছিল, আমাদের কথোপকথন আর যোগাযোগের চেষ্টার প্রমাণ—সব আমার কাছে আছে। এই পোস্টটা দিচ্ছি শুধু অন্যদের সতর্ক করার জন্য। যদি সত্যিই টেকনিক্যাল সমস্যা থাকত, তাহলে বোঝা যেত। কিন্তু টাকা নিয়ে সার্ভিস না দিয়ে গ্রাহককে ব্লক করা—এটা একেবারেই গ্রহণযোগ্য না।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
NurFlix Shop BD থেকে Amazon Prime সাবস্ক্রিপশন কেনার পর আপনার সঙ্গে কী হয়েছিল?
আমি NurFlix Shop BD থেকে Amazon Prime সাবস্ক্রিপশন কেনার জন্য ১৫০ টাকা বিকাশ করেছিলাম। তারা আমাকে একটি অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিয়েছিল, কিন্তু সেটা দিয়ে লগইন করা যাচ্ছিল না।
আপনি বিক্রেতার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন?
হ্যাঁ, আমি WhatsApp, Facebook এবং ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। প্রথমে তারা বলেছিল সমস্যা ঠিক করে দেবে, কিন্তু পরে আর কোনো উত্তর দেয়নি এবং আমাকে ব্লক করে দিয়েছে।
আপনার কী পরামর্শ?
আমার পরামর্শ হলো, টাকা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। আমি টাকা দিয়ে সার্ভিস পাইনি এবং এখন বিক্রেতা আমাকে ব্লক করে দিয়েছে।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।