One Solution
One Solution (পূর্বের নাম Subscription Zone BD) থেকে ৫৫০ টাকায় ChatGPT Plus কেনার পর কোনো অ্যাকাউন্ট বা সার্ভিস না পাওয়ার অভিযোগ করেছেন একজন ক্রেতা। পেমেন্টের পর যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা এই রিপোর্টে তুলে ধরা হয়েছে।
মোট ক্ষতির পরিমাণ
৫৫০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
⚠️⚠️ SCAM ALERT - সবাই সাবধান! আমি প্রতারিত হয়েছি ⚠️⚠️ আমার মতো আর কেউ যেন প্রতারিত না হন, তাই সব প্রমাণ সহ পোস্ট করলাম। আজ ০৩/০৮/২০২৬ তারিখে ChatGPT Plus কেনার জন্য ফেসবুকে যোগাযোগ করে ৫৫০ টাকা বিকাশ করে প্রতারিত হয়েছি। 🔴 এক নম্বরে তিন পরিচয় - এটাই প্রতারণার সবচেয়ে বড় প্রমাণ: ১. Facebook Page Name: One Solution / One Solution - Premium Subscriptions Page Link: https://www.facebook.com/profile.php?id=61579638711036 (আগে নাম ছিল SUBSCRIPTION ZONE BD) ২. WhatsApp Name: Digital Plus ৩. bKash Merchant Name: Rodela Fashion / Rodela Fason bKash Number: 01703-651682 (Personal) একই 01703-651682 নম্বরে ফেসবুকে One Solution, WhatsApp এ Digital Plus আর বিকাশে Rodela Fashion - ৩টা আলাদা নাম! 🟡 তারা কি বলে প্রতারণা করে? তাদের বিজ্ঞাপনে লেখা: "ChatGPT Plus Account - 1 Year - 550 Taka - Latest GPT 5.6 Model Access, First Login After Payment" সত্য: OpenAI এর GPT 5.6 নামে কোনো মডেলই নেই। এটা সম্পূর্ণ ভুয়া। অফিসিয়াল Plus এর দাম মাসে $20 ডলার। 🔵 আমার সাথে কি করেছে? ৫৫০ টাকা নেওয়ার পর "সময় দিয়ে সাথে থাকুন" বলে এখন আর কল ধরে না, মেসেজের রিপ্লাই দেয় না, কোনো সার্ভিসও দেয়নি। 🟢 আমি একা না, আরও অনেক ভুক্তভোগী আছে: তাদের Google Drive Subscription পোস্টের রিভিউতে আগে থেকেই অনেকে লিখে রেখেছে (স্ক্রিনশট দেখুন): "Fraud And Scammer." "Potential Fraud" "They are scammer and don't response after payment." "Scammer. Don't respond after payment Don't Trust." 🙏 সবার কাছে অনুরোধ: ১. এই পেজ লিংকে সবাই Report করুন: https://www.facebook.com/profile.php?id=61579638711036 Report > Scam, fraud or false information > Pretending to be business ২. 01703-651682 এই নম্বরটি bKash App এ Fraud Report করুন এবং 16247 এ কল করে অভিযোগ করুন। বলবেন Merchant Name Rodela Fashion. ৩. কেউ ৫৫০/৩৯৯ টাকায় ১ বছরের Plus এর লোভে পড়বেন না। প্রমাণ হিসেবে তাদের বিজ্ঞাপন, রিভিউ এবং bKash এ Rodela Fashion নাম আসার স্ক্রিনশট দিলাম। পোস্টটি শেয়ার করে অন্যদের বাঁচান। #OneSolutionScam #SubscriptionZoneBDScam #DigitalPlusScam #RodelaFashionScam #01703651682 #bKashFraud #ChatGPTPlusScam #OnlineFraudBangladesh #ScamAlert
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
অনলাইনে ChatGPT Plus বা অন্য কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার আগে কী কী যাচাই করা উচিত?
বিক্রেতার পরিচয়, পূর্বের ক্রেতাদের অভিজ্ঞতা, যোগাযোগের তথ্য এবং পেমেন্টের পর কীভাবে সার্ভিস দেওয়া হবে—এসব আগে লিখিতভাবে নিশ্চিত করুন।
খুব কম দামে দীর্ঘমেয়াদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফার দেখলে কী করা উচিত?
যদি অফারটি বাজারদরের তুলনায় অস্বাভাবিকভাবে কম হয়, তাহলে অতিরিক্ত সতর্ক থাকুন। কেন এত কম দামে দেওয়া হচ্ছে, সেটি যাচাই না করে টাকা পাঠানো উচিত নয়।
পেমেন্টের পর বিক্রেতা যোগাযোগ বন্ধ করে দিলে কী করবেন?
সব চ্যাট, পেমেন্ট রসিদ ও নম্বর সংরক্ষণ করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অভিযোগ করুন এবং Trust Check BD-তে রিপোর্ট প্রকাশ করুন, যাতে অন্যরাও সতর্ক হতে পারেন।
একই নম্বর বিভিন্ন নাম বা পরিচয়ে ব্যবহার করা কি সতর্ক হওয়ার কারণ?
হ্যাঁ। একই নম্বর যদি বিভিন্ন পেজ, WhatsApp বা মার্চেন্ট নামে ব্যবহৃত হয়, তাহলে লেনদেনের আগে পরিচয় যাচাই করা গুরুত্বপূর্ণ।
এই রিপোর্ট প্রকাশের উদ্দেশ্য কী?
যাতে ভবিষ্যতে কেউ One Solution, Subscription Zone BD, Digital Plus বা সংশ্লিষ্ট নম্বর সম্পর্কে সার্চ করলে এই অভিযোগ দেখতে পারেন এবং সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।
অনলাইনে ডিজিটাল সাবস্ক্রিপশন কেনার সবচেয়ে নিরাপদ উপায় কী?
সম্ভব হলে অফিসিয়াল ওয়েবসাইট বা স্বীকৃত রিসেলার থেকে কিনুন। তৃতীয় পক্ষের মাধ্যমে কিনলে আগে তাদের বিশ্বাসযোগ্যতা, রিভিউ এবং পূর্বের লেনদেনের ইতিহাস যাচাই করুন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।