Passify
Passify থেকে Claude Max কিনে ৪৯৯ টাকা দেওয়ার পর অ্যাকাউন্ট ব্লক দেখিয়ে আরও ২৭৫০ টাকা নিয়ে ব্লক করার অভিযোগ। ফেক রিভিউ ও নম্বরসহ সতর্কবার্তা।
মোট ক্ষতির পরিমাণ
৩,২৫০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
Passify পুরোপুরি একটা স্ক্যাম। এরা প্রথমে টাকা নিয়ে দেখায় অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে, তাই এক্সট্রা টাকা চায় এবং বলে সাথে সাথেই ফেরত দিয়ে দিবে। পরে তারা ব্লক করে দেয়। দয়া করে এদের থেকে কিছু নিবেন না। আমি গত সোমবার এদের থেকে Claude Max কেনার জন্য ৪৯৯ টাকা দিই। পরবর্তীতে Claude থেকে একটা মেইল আসে। আমি তাদের সেই মেইল দেখিয়ে বলি আমার Claude অ্যাকাউন্ট ব্লক। খোলার জন্য তারা ২৭৫০ টাকা চায় এবং বলে এটা ফেরত দিয়ে দিবে। দেওয়ার পর অনেকদিন ঘুরায়। এমনকি Pay Merchant-এ আমার NID কার্ড দিয়ে অ্যাকাউন্টও খুলে। এরপর ৩/৪ দিন ধরে ট্রেডার কল দিয়ে বলে অ্যাকাউন্ট লোড হচ্ছে, হলে দিবে। কিন্তু গতকাল কল দিলে তারা আমাকে ব্লক করে দেয়। ফেসবুক পেজে অনেক ফলোয়ার, প্রতি পোস্টে অনেক কমেন্ট-লাইক—প্রতারণার শিকার হওয়ার পর চেক করে দেখি যারা লাইক-কমেন্ট করেছে সবাই ফেক অ্যাকাউন্ট। Truecaller-এ নম্বরে Fraud Alert দেওয়া। অনেকেই এদের স্ক্যামের শিকার হয়েছে। অন্যদের সাথে যাতে এমন না হয় তাই জানালাম।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Passify থেকে Claude বা অন্যান্য AI সাবস্ক্রিপশন কেনা কি নিরাপদ?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী Claude Max কিনে প্রথমে ৪৯৯ টাকা এবং পরে অ্যাকাউন্ট ব্লক দেখিয়ে আরও ২৭৫০ টাকা নেওয়ার পর ব্লক করা হয়েছে। এ ধরনের সেবায় সতর্ক থাকুন।
অ্যাকাউন্ট ব্লক দেখিয়ে অতিরিক্ত টাকা চাইলে কী করব?
আর কোনো টাকা পাঠাবেন না। এটা সাধারণ প্রতারণার কৌশল। সব চ্যাট ও পেমেন্ট প্রমাণ রেখে Trust Check BD এবং CyberCrimeBD-তে রিপোর্ট করুন।
পেজে অনেক ফলোয়ার ও কমেন্ট থাকলেও কি স্ক্যাম হতে পারে?
হ্যাঁ। অনেক সময় ফেক অ্যাকাউন্ট দিয়ে লাইক-কমেন্ট করিয়ে পেজকে বিশ্বাসযোগ্য দেখানো হয়। Truecaller ও আগের রিপোর্ট চেক করে নিন।
ডিজিটাল অ্যাকাউন্ট বা সাবস্ক্রিপশন কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?
অপরিচিত পেজকে অ্যাডভান্স পেমেন্ট এড়িয়ে চলুন। NID বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না এবং আগে স্ক্যাম চেকার দিয়ে যাচাই করুন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।