Pathao Courier
Pathao Courier Instant Delivery-এর মাধ্যমে ৯৭,০০০ টাকা মূল্যের একটি পার্সেল পাঠানোর পর রাইডার পার্সেল নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এবং অ্যাপে Delivered দেখানোর অভিযোগ করেছেন এক গ্রাহক। এ ঘটনায় GD ও আনুষ্ঠানিক অভিযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোট ক্ষতির পরিমাণ
৯৭,০০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
অভিযুক্তের বিবরণ
ec***@pathao.com
Website
https://pathao.com/01944*****03(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
Phone
01944*****03(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
ঘটনার বর্ণনা
🚨 SCAMMER & PATHAO COURIER ALERT 🚨 Pathao Courier রাইডার কর্তৃক ৯৭,০০০ টাকার পার্সেল চুরির পর 'Delivered' দেখিয়ে রাইডার নিখোঁজ! পাঠাও কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতা! সবাই সতর্ক থাকুন! পাঠাও কুরিয়ারের মাধ্যমে সার্ভিস নিতে গিয়ে আজ আমি এক চরম প্রতারণা ও মালামাল আত্মসাতের শিকার হয়েছি। আজ (২৯ জুলাই) দুপুর ৩:০৫ মিনিটে পাঠাও অ্যাপে 'Pathao Courier Instant Delivery'-এর মাধ্যমে আমার বন্ধুর কাছে একটি অত্যন্ত মূল্যবান পার্সেল (iPhone 17 256GB - মূল্য ৯৫,৫০০ টাকা এবং ANKER 30W Charger - মূল্য ১,৫০০ টাকা, মোট মূল্য: ৯৭,০০০/- টাকা) পাঠানোর জন্য বুকিং করি। পাঠাও অ্যাপ থেকে আমার পার্সেল নেওয়ার জন্য এই রাইডারকে অ্যাসাইন করা হয়: 👤 স্ক্যামার রাইডারের নাম: ইব্রাহিম হোসেন (Ibrahim Hossain) 📞 স্ক্যামারের ফোন নম্বর: 01944-487903 📦 পাঠাও অর্ডার/ট্র্যাকিং আইডি: 4LN8H9P দুপুর ৩:১৫ মিনিটে রাইডার ইব্রাহিম হোসেন আমার বাসভবনের সামনে এসে সশরীরে পার্সেলটি রিসিভ করে। পার্সেলটি আমি অত্যন্ত সুরক্ষিতভাবে প্যাক করেছিলাম— আইফোন ও চার্জারটি একাধিক প্যাকে মোড়ানোর পর ডাক্ট টেপ (Duct Tape) দিয়ে শক্ত করে সিল করি। বাইরে থেকে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে ভেতরে অত মূল্যবান কিছু আছে। অর্থাৎ, রাইডার ইব্রাহিম হোসেন ভেতরে কী আছে তা না জেনেই যেকোনো পার্সেল হাতিয়ে নেওয়ার অসৎ উদ্দেশ্যে এসেছিল! কোনো যাচাই-বাছাই ছাড়া প্ল্যাটফর্মে এভাবে চুরির মানসিকতাসম্পন্ন লোক অনবোর্ড হওয়াটা অত্যন্ত শংকাজনক। অ্যাপে ‘ডেলিভার্ড’ দেখানোর ঠিক কিছুক্ষণ আগে আমার বন্ধু রাইডারকে কল দিলে সে বলে "৫ মিনিটের মধ্যে আসছি" এবং বলেই ফোন কেটে দেয়। এর পর থেকেই তার মোবাইল নম্বরটি স্থায়ীভাবে বন্ধ! পাঠাও কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতা ও রাইডার ভেরিফিকেশনের গলদ: ১. রাইডার নিয়োগ ও অনবোর্ডিং প্রক্রিয়ায় পাঠাও-এর চরম উদাসীনতা ও গাফিলতি স্পষ্ট। উপযুক্ত ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ছাড়া চোর ও স্ক্যামারদের রাইডার হিসেবে নিয়োগ দেওয়ার কারণেই গ্রাহকরা আজ এমন প্রতারণার শিকার হচ্ছে। ২. পাঠাও অ্যাপে কোনোরকম Proof of Delivery (যেমন: গ্রাহকের OTP বা ডিজিটাল স্বাক্ষর) ছাড়াই রাইডার কীভাবে ভুয়া 'DELIVERED' দিল, তার কোনো সদুত্তর তারা দিতে পারেনি। ৩. রাইডারকে তারা নিজেরাও ফোনে পাচ্ছে না, অথচ আমাকে কোনো নির্দিষ্ট সময়সীমা দিচ্ছে না কীভাবে বা কখন তারা এই ইস্যু সলভ করবে। ৪. তারা রাইডার বা ডেলিভারির কোনো প্রকার ওনারশিপ নিচ্ছে না। একজন কুরিয়ার সার্ভিস প্রোভাইডার হিসেবে যেখানে তারা ডেলিভারির দায়িত্ব নিয়েছে, সেখানে তারা উল্টো দায় এড়িয়ে আমাকে জিডি করার পরামর্শ দিয়ে দায় সেরে ফেলতে চাচ্ছে। আইনি পদক্ষেপ: ইতোমধ্যে আমি হাজারীবাগ থানায় এই স্ক্যামার রাইডার ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (GD) দায়ের করেছি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (DNCRP) পাঠাও লিমিটেডের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দিচ্ছি। সতর্কবার্তা: ১. এই রাইডার ইব্রাহিম হোসেন (ছবি পোস্টে যুক্ত করা হলো)-কে কেউ কোথাও দেখলে বা তার সন্ধান পেলে অবিলম্বে নিকটস্থ থানায় খবর দিন বা আমাকে জানান। ২. পাঠাও কুরিয়ারে কোনো মালামাল পাঠানোর আগে ১০ বার ভাবুন। পাঠাও এর রাইডার ভেরিফিকেশন ব্যবস্থা এতটাই দুর্বল যে যেকোনো স্ক্যামার বা চোর অনায়াসে রাইডার সেজে আপনার জিনিসপত্র গায়েব করে দিতে পারে, আর পাঠাও কোনো দায়ভার নেবে না! পোস্টটি শেয়ার করে সবাইকে সতর্ক করার অনুরোধ রইল।
যাচাইকরণ (Verification)
প্রমাণ যাচাইয়ের সারাংশ
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণ যাচাইয়ের সারাংশ
4 যাচাইকৃতTrustCheck BD কর্তৃক যাচাইকৃত
রিপোর্ট জমা দেওয়ার সময় সহায়তাকারী প্রমাণ বা স্ক্রিনশট প্রদান করা হয়েছিল।
গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অপব্যবহার রোধ করতে এই প্রমাণগুলো সুরক্ষিত ও গোপন রাখা হয়।
TrustCheck BD ভেরিফিকেশন টিম দ্বারা অভ্যন্তরীণভাবে এটি রিভিউ করা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
এই Pathao Courier অভিযোগে কী ঘটেছে?
অভিযোগ অনুযায়ী, Pathao Courier Instant Delivery-এর মাধ্যমে প্রায় ৯৭,০০০ টাকা মূল্যের একটি পার্সেল পাঠানো হয়। রাইডার পার্সেল নেওয়ার পর প্রাপক পণ্যটি পাননি, অথচ অ্যাপে Delivery Status “Delivered” দেখানো হয়।
পার্সেলটির মূল্য কত ছিল?
অভিযোগ অনুযায়ী, পার্সেলটির মোট মূল্য ছিল ৳৯৭,০০০। এতে একটি iPhone 17 এবং একটি ANKER 30W Charger ছিল বলে জানানো হয়েছে।
Courier-এর মাধ্যমে দামি পণ্য পাঠানোর আগে কী যাচাই করা উচিত?
Courier-এর liability policy, insurance coverage, Proof of Delivery, OTP/verification system এবং compensation policy আগে জেনে নেওয়া উচিত। খুব দামি পণ্য হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়াও গুরুত্বপূর্ণ।
অ্যাপে Delivered দেখালেও প্রাপক পার্সেল না পেলে কী করবেন?
সঙ্গে সঙ্গে Courier service-এর customer support-এ অভিযোগ করুন এবং Order ID, Tracking ID, rider information, call records ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ করুন। প্রয়োজনে থানায় GD বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করুন।
রাইডারের সঙ্গে যোগাযোগ করা না গেলে কী করা উচিত?
রাইডারের নম্বর, নাম, Order/Tracking ID এবং Courier-এর সঙ্গে হওয়া সব যোগাযোগের প্রমাণ সংরক্ষণ করুন। নিজে রাইডারকে খুঁজে বের করার চেষ্টা না করে Courier কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিষয়টি অনুসরণ করা নিরাপদ।
এই রিপোর্ট প্রকাশের উদ্দেশ্য কী?
এই রিপোর্টের উদ্দেশ্য হলো একজন গ্রাহকের অভিজ্ঞতা তুলে ধরা, যাতে অন্যরা মূল্যবান পণ্য Courier করার আগে Delivery Verification, Liability এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতন হন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।