TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Pro Dokan

Pro Dokan থেকে স্মার্ট ওয়াচ অর্ডার করে বিজ্ঞাপনের মতো স্ট্র্যাপ না পেয়ে, কোয়ালিটি খারাপ এবং ব্লক হওয়ার অভিযোগ। COD তবুও প্রতারণা। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0184 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

১,২০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

Pro Dokan পেজ থেকে একটা স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম। অর্ডার কনফার্ম করার আগে ওরা খুব সুন্দর করে কথা বলেছিল—প্রোডাক্টে কী কী থাকবে সব বুঝিয়ে বলেছিল, এমনকি ৭ দিনের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। অর্ডারটা ক্যাশ অন ডেলিভারি (COD) ছিল, তাই আম্মু পার্সেলটা ওভাবে চেক না করেই টাকা দিয়ে দেয়। পরে যখন স্ট্র্যাপগুলো চেক করা হলো, তখন দেখা গেল বাচ্চাদের ব্যাগের সাইডে যেমন ফালতু ফিতা থাকে, তেমন একটা স্ট্র্যাপ দিয়ে রেখেছে! অথচ বিজ্ঞাপনে খুব সুন্দর একটা সাদা স্ট্র্যাপ দেখিয়েছিল এবং বলেছিল কোনো সমস্যা হলে ঠিক করে দেবে। এখন টাকা পাওয়ার পর ওরা আর ফোন ধরছে না, মেসেজও সিন করে ফেলে রাখছে। আম্মুর ফোন থেকেও কল রিসিভ করছে না। পরে আম্মু ভাবল পেজের রিভিউ সেকশনে গিয়ে অন্যদের ওয়ার্নিং দেবে, কিন্তু এরা রিভিউ অপশনটাই অফ করে রেখেছে। এছাড়াও ঘড়ির কোয়ালিটি তেমন ভালো না—৫ ঘণ্টা চার্জ দিলেও ১ ঘণ্টার বেশি ব্যাটারি থাকে না। বিষয়টি পেজে জানানো হলে আমাকে পেজ থেকে ব্লক করে দেওয়া হয়।

ঘটনার তারিখ:১ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 2, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Pro Dokan থেকে স্মার্ট ওয়াচ অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী বিজ্ঞাপনে দেখানো স্ট্র্যাপের বদলে ফালতু ফিতা দেওয়া হয়েছে, ব্যাটারি লাইফ খারাপ এবং অভিযোগ করার পর ব্লক করা হয়েছে। কেনার আগে সতর্ক থাকুন।

COD হলেও পণ্য ছবির সাথে না মিললে কী করব?

পার্সেল হাতে পেয়ে ভালো করে চেক করে তারপর টাকা দিন। সমস্যা হলে সাথে সাথে সেলারকে জানান এবং প্রমাণ রেখে Trust Check BD-তে রিপোর্ট করুন।

রিভিউ অপশন অফ করে রাখলে কী বুঝব?

এটা সন্দেহজনক। অনেকেই নেগেটিভ রিভিউ আটকাতে রিভিউ সেকশন বন্ধ রাখে। আগের অভিযোগগুলো অন্য জায়গায় খুঁজে দেখুন।

স্মার্ট ওয়াচ বা গ্যাজেট কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

বিজ্ঞাপনের ছবির সাথে মিলিয়ে দেখুন, রিটার্ন পলিসি জেনে নিন এবং সম্ভব হলে আগে থেকে রিভিউ ও স্ক্যাম রিপোর্ট চেক করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।