TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

ফ্যাশান হাউজ

ফ্যাশান হাউজ পেজ ভুয়া সুন্দরবন কুরিয়ার মেসেজ পাঠিয়ে ট্যাক্স, আইডি ব্লক এবং OTP টাইম-আউটের অজুহাতে ধাপে ধাপে মোট ৪,১৯৪ টাকা হাতিয়ে নেয় এবং শেষে ব্লক করে দেয়। এই রিপোর্টে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে।

রেফারেন্স নম্বর: SCM-26-0061 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

৪,১৯৪৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

অভিযুক্তের বিবরণ

bKash

01636*****35(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

WhatsApp

01887*****51(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

WhatsApp

01633*****17(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

WhatsApp

01618*****09(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

WhatsApp

01882*****41(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

Phone

01636*****35(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)

ঘটনার বর্ণনা

🚨 অ্যালার্ট: "ফ্যাশান হাউজ" পেজ থেকে অভিনব স্টাইলে কুরিয়ার প্রতারণা! 🚨 সবাই সাবধান! অনলাইনে ২টা প্যান্ট অর্ডার করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়ে আমি ৪,১৯৪ টাকা খুইয়েছি। 🛑 প্রতারকদের বিস্তারিত তথ্য: পেইজের নাম: ফ্যাশান হাউজ ⚠️ তারা যেভাবে প্রতারণা করে (আমার সাথে যা ঘটেছে): ১. প্রথমে প্যান্ট অর্ডারের পর ডেলিভারি চার্জ হিসেবে ১৫০ টাকা সেন্ড মানি করতে বলে। ২. এরপর হুবহু সুন্দরবন কুরিয়ার সেজে মেসেজ দেয়: [SUNDARBAN ] #CN270838954604-এর জন্য, অনুগ্রহ করে আমাদের ডেলিভারি এজেন্টকে 999(Tax) টাকা প্রদান করুন। ৩. সরল বিশ্বাসে টাকা পাঠালে কিছুক্ষণ পর মেসেজ দেয় your pament wrong। তারা জানায় ট্যাক্সসহ না পাঠানোয় তাদের আইডি ব্লক হয়েছে। আইডি ছাড়ানোর নাম করে আরও ১০১৫ টাকা হাতিয়ে নেয় এবং বলে পার্সেল পাওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে এই টাকা ব্যাক পাবো। ৪. এরপর শুরু হয় নতুন নাটক! "ওটিপি টাইম আউট", "Yellow Poly H/D booking confirmed" ইত্যাদি ভুয়া মেসেজ দিয়ে এবং আমার কারণে তাদের একাউন্ট ব্লক হয়ে লস হচ্ছে বুঝিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আরও ২০৩০ টাকা নেয়। ৫. সবশেষে আরও ৩,০৩০ টাকা দাবি করলে আমার সন্দেহ হয়। আমি আর টাকা দিতে রাজি না হলে তারা আমাকে ব্লক করে দেয় এবং বিভিন্ন নাম্বার থেকে কল করে উল্টো হুমকি দেওয়া শুরু করে! আমি ইতিমধ্যে থানায় জিডি করেছি। আপনাদের কাছে অনুরোধ, পেইজটিতে সবাই রিপোর্ট করুন এবং নিজে সতর্ক থাকুন। সুন্দরবন বা কোনো কুরিয়ার কোম্পানি কখনোই এভাবে মেসেজ দিয়ে ট্যাক্সের টাকা বা আইডি ব্লকের কথা বলে টাকা চায় না। (বিঃদ্রঃ প্রমাণের জন্য তাদের পাঠানো মেসেজ আর বিকাশ পেমেন্টের স্ক্রিনশটগুলো পোস্টের সাথে সংযুক্ত করে দিলাম) #ScammerAlertBD #FraudAlert #OnlineShoppingScam #CyberCrimeBD #Awareness

ঘটনার তারিখ:১২ জুল, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
প্রমাণ ফাইলপ্রমাণ যাচাইকৃত

প্রমাণ যাচাইয়ের সারাংশ

2যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 13, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণ যাচাইয়ের সারাংশ

2 যাচাইকৃত
conversation proof.jpg
যাচাইকৃত প্রমাণ
payment proof.jpg
যাচাইকৃত প্রমাণ

TrustCheck BD কর্তৃক যাচাইকৃত

রিপোর্ট জমা দেওয়ার সময় সহায়তাকারী প্রমাণ বা স্ক্রিনশট প্রদান করা হয়েছিল।

গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অপব্যবহার রোধ করতে এই প্রমাণগুলো সুরক্ষিত ও গোপন রাখা হয়।

TrustCheck BD ভেরিফিকেশন টিম দ্বারা অভ্যন্তরীণভাবে এটি রিভিউ করা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

কুরিয়ার কোম্পানির নাম ব্যবহার করে মেসেজে টাকা চাওয়া হলে করণীয় কী?

সুন্দরবন বা কোনো বৈধ কুরিয়ার কোম্পানি কখনো মেসেজ দিয়ে ট্যাক্স বা আইডি ব্লকের নামে টাকা চায় না। এমন মেসেজ পেলে সরাসরি কুরিয়ার কোম্পানির অফিসিয়াল নাম্বারে ফোন করে যাচাই করুন।

আইডি ব্লক হয়ে গেছে, ছাড়ানোর জন্য টাকা দিন" — এই ধরনের দাবি কেন বিশ্বাস করা উচিত না?

এটা একটা সুপরিচিত প্রতারণার কৌশল যেখানে ভুয়া সমস্যা তৈরি করে ক্রমাগত অতিরিক্ত টাকা আদায় করা হয়, যা কখনো শেষ হয় না।

ধাপে ধাপে অতিরিক্ত টাকা দাবি করা হলে কীভাবে বুঝব এটা স্ক্যাম?

একবার টাকা দেওয়ার পর নতুন নতুন অজুহাতে (ট্যাক্স, ব্লক, OTP সমস্যা) বারবার টাকা চাওয়া হলে এটি স্পষ্টভাবে প্রতারণার প্যাটার্ন এবং অবিলম্বে টাকা পাঠানো বন্ধ করা উচিত।

প্রতারক পরে হুমকি দিলে কী করা উচিত?

হুমকির স্ক্রিনশট সংরক্ষণ করুন এবং অবিলম্বে থানায় জিডি বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানান।

এই ধরনের প্রতারণার শিকার হয়ে থানায় জিডি করার প্রক্রিয়া কী?

পেমেন্টের প্রমাণ, চ্যাট স্ক্রিনশট এবং ব্যবহৃত নাম্বারগুলোসহ নিকটস্থ থানায় গিয়ে জিডি করা যায়, যা পরবর্তী তদন্তে সহায়ক হয়।

এই রিপোর্ট প্রকাশ হলে কী উপকার হবে?

ভবিষ্যতে কেউ ফ্যাশান হাউজ পেজ থেকে অর্ডার করার আগে বা একই ধরনের কুরিয়ার মেসেজ পেলে সার্চ করে সতর্ক হতে পারবেন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।