https://taskmatebd.shop/
সবাই সতর্ক থাকুন! ফেসবুকে AI টুলস ও সাবস্ক্রিপশন বিক্রির নামে নতুন প্রতারণা চক্র সক্রিয়! সম্প্রতি TaskMate (TaskMateBD.shop) নামের একটি পেজের বিজ্ঞাপন দেখে ChatGPT Pro সাবস্ক্রিপশন কেনার জন্য তাদের সাথে হোয়াটসঅ্যাপে (+880 1354-550294) যোগাযোগ করি। তাদের কথামতো গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি বিকাশ এজেন্ট নাম্বারে (01913454041) ১,৫০০ টাকা ক্যাশআউট করি (TrxID: DIS12BPYUJ)। ট্রুকলারে এই এজেন্টের নাম দেখায় Murad Bkash Gawsia। টাকা পাওয়ার পর তারা আমাকে সাবস্ক্রিপশন দেয়নি, উল্টো হোয়াটসঅ্যাপে ব্লক ক
মোট ক্ষতির পরিমাণ
১,৫০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
সবাই সতর্ক থাকুন! ফেসবুকে AI টুলস ও সাবস্ক্রিপশন বিক্রির নামে নতুন প্রতারণা চক্র সক্রিয়! সম্প্রতি TaskMate (TaskMateBD.shop) নামের একটি পেজের বিজ্ঞাপন দেখে ChatGPT Pro সাবস্ক্রিপশন কেনার জন্য তাদের সাথে হোয়াটসঅ্যাপে (+880 1354-550294) যোগাযোগ করি। তাদের কথামতো গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি বিকাশ এজেন্ট নাম্বারে (01913454041) ১,৫০০ টাকা ক্যাশআউট করি (TrxID: DIS12BPYUJ)। ট্রুকলারে এই এজেন্টের নাম দেখায় Murad Bkash Gawsia। টাকা পাওয়ার পর তারা আমাকে সাবস্ক্রিপশন দেয়নি, উল্টো হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বিকাশ কর্তৃপক্ষের ভূমিকা। ঘটনা জানার সাথে সাথেই বিকাশ হেল্পলাইনে কমপ্লেইন করি (অভিযোগ নং: 36486934)। কিন্তু মাত্র দুই দিনের মাথায় বিকাশ কোনো সমাধান ছাড়াই এসএমএস দিয়ে জানায় লেনদেন উদ্ধার করা সম্ভব হয়নি। পুনরায় বিকাশে ফোন দিয়ে যখন বললাম যে এই এজেন্টের মাধ্যমে আমার মতো আরও অনেকে প্রতারিত হবে, আপনারা অ্যাকাউন্টটি অন্তত হোল্ড করুন বা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য দিন—বিকাশ সরাসরি বলে দেয় তারা কোনো সাহায্য করতে পারবে না এবং যা ইচ্ছা করতে পারি! একটি নামকরা এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে এভাবে প্রকাশ্যে স্ক্যাম চলছে, অথচ বিকাশ কোনো দায়িত্বই নিচ্ছে না। আমি ইতিমধ্যে জিডি করে রেখেছি আপনারা যারা ফেসবুকে কম দামে ChatGPT, Claude বা বিভিন্ন প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন, দয়া করে সতর্ক হোন। TaskMate পেজ এবং এই নাম্বারে কেউ কোনো লেনদেন করবেন না।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।