TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

JeansFellow Footwear

জুতা অর্ডারে অগ্রিম পেমেন্ট করার পর JeansFellow Footwear প্রায় ৭ মাস ধরে বিভিন্ন অজুহাতে ডেলিভারি না দিয়ে ঘুরিয়েছে এবং শেষমেশ ভুল প্রোডাক্ট সরবরাহ করেছে। এই রিপোর্টে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে

রেফারেন্স নম্বর: SCM-26-0032 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

৩,৮৬২৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি গত ১১ নভেম্বর ২০২৫ সালে JeansFellow Footwear থেকে অগ্রিম পেমেন্ট করে দুই জোড়া জুতা অর্ডার করি। অর্ডার করার সময় বলেছিল ৩-৫ দিনের মধ্যে ডেলিভারি দিবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমি যখন ডেলিভারী পেলাম না তখন তারা আমার কাছ থেকে ২০/২৫ কার্যদিবস পর্যন্ত সময় নিয়েছিল এবং আমি তা মেনে নেই। এরপর শুরু হল তাদের নানান তালবাহানা। শুধু সময় নেয়। কল দিলে অনেক সময় রিসিভ করে অনেক সময় রিসিভ করে না। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পরিবর্তন করেছে কয়েকবার। আবার চেষ্টা করে তাদের নতুন নাম্বার কালেক্ট করে কল দেই আর তারা ওয়েট করতে বলে শুধু সময় নেয়। এমনেই গিয়েছে কয়েকমাস। তো আমি ইচ্ছে করেই কিছুদিন কল দেই নাই। কারণ দেখতেছি কল দিলে কোনো লাভ হচ্ছে না। তারপর ৩মাসের উপর গ্যাপ দিয়ে গত এপ্রিলের ২০তারিখে কল দেওয়ার পর বলতেছে মে মাসের ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করে একটা লাস্ট সুযোগ দেওয়ার জন্য। আর দুইজোড়া জুতোর মধ্যে একজোড়া তাঁরা কালেক্ট করেছে এটা ৫তারিখের মধ্যে দিবে আর একজোড়া কালেক্ট করতে পারে নাই তাই ক্যান্সেল করে দিয়েছে। অথচ ক্যান্সেল করার আগে আমার কাছে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করে নাই। এই ৫তারিখেও যখন ডেলিভারি করে নাই তাই কল দিলাম। উনারা সেই একই কাহিনী শুরু করে দিয়েছে। আমাদের প্রোডাক্ট খুব প্রিমিয়াম হবে, এগুলো সচরাচর মার্কেটে নাই, আপনি আরেকটু অপেক্ষা করে কুরবানী ঈদ পর্যন্ত সময় দেন। পরে যখন লিগ্যালি একশন নেওয়ার কথা বললাম তখন বলতেছে আমরা একটি লিংক পাঠাচ্ছি নতুন করে এখান থেকে যেকোনো দুইজোড়া জুতো অর্ডার করেন ৭২ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেব নতুন করে কোনো টাকা দিতে হবে না আগের গুলো থেকে একজাস্ট করে নেব। যেহেতু অনেকদিন প্রায় ৭মাস ধরে টাকাটা আটকে আছে তাই ২জোড়া অর্ডার করলাম পছন্দ না হওয়া সত্ত্বেও। উনারা ৭তারিখে ডেলিভারি দিয়েছে আমি রিসিভ করতে পারি নাই তাই অন্য আরেকজনকে দিয়ে রিসিভ করিয়েছি। আমি এসে দেখলাম এখানে দুইজোড়া জুতোর মধ্যে একজোড়া হচ্ছে হাইকিং/ট্র্যাকিং শো যেটা অর্ডার করার সময় খেয়াল করি নাই। তাই আবার কল দিয়েছিলাম যেন এই জুতাটি পরিবর্তন করে অন্য একজোড়া দেওয়ার জন্য। অনেক রিকুয়েষ্ট করেও কোনো লাভ হল না। আমি ৭মাস অপেক্ষা করতে পারলেও তারা এই একজোড়া জুতো পরিবর্তন করে দেওয়ার মতো মন-মানসিকতা রাখতে পারে নাই অথচ এতো লম্বা সময়েও আমি কোনো বাজে ব্যবহার করিনি ওদের সাথে। ওরা হচ্ছে নাম্বার ওয়ান বাটপার। ওদের কোনো পোস্টে কোনো কমেন্ট নেই সব ডিলিট করে রাখে। আমার মতো অসংখ্য মানুষ ওদের কাছে বাটপারির শিকার।

ঘটনার তারিখ:১০ নভে, ২০২৫

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 4, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

অগ্রিম পেমেন্ট করার পর মাসের পর মাস ডেলিভারি না দিলে কী করব?

প্রথম থেকেই সব যোগাযোগ (কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ) স্ক্রিনশট আকারে সংরক্ষণ করুন এবং একটি নির্দিষ্ট সময়সীমার পর রিফান্ড বা লিগ্যাল অ্যাকশনের কথা স্পষ্টভাবে জানিয়ে দিন।

বিক্রেতা বারবার হোয়াটসঅ্যাপ/ফোন নাম্বার পরিবর্তন করলে এটা কী ইঙ্গিত দেয়?

এটা একটা সতর্কসংকেত হতে পারে — জবাবদিহিতা এড়ানোর জন্য যোগাযোগ মাধ্যম বদলানো প্রতারণামূলক ব্যবসার একটা পরিচিত কৌশল।

পুরনো অর্ডার সমন্বয় করে নতুন অর্ডারের প্রস্তাব দিলে সেটা গ্রহণ করা কি ঠিক?

এই ধরনের প্রস্তাবে সতর্ক থাকা উচিত, কারণ এতে মূল সমস্যা (রিফান্ড বা সঠিক ডেলিভারি) সমাধান না করে সমস্যাটি আরও দীর্ঘায়িত হতে পারে।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।