TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

LION INDUSTRIOUS SECURITY SERVICE LTD

একটি সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠান চাকরির বিজ্ঞাপনে উল্লেখিত বেতন ও শর্ত পরিবর্তন করে এবং সিকিউরিটি ফি বাবদ নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকার করে। এই রিপোর্টে অভিযোগের সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হয়েছে।

রেফারেন্স নম্বর: SCM-26-0021 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

৩,৫০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

Scam alert 🚨🛑 আমাদের দেশে বেকারত্বের সুযোগ নিয়ে কিছু মানুষরূপী জানোয়ার কীভাবে সাধারণ মানুষের জীবন ধ্বংস করছে, তার একটি জীবন্ত প্রমাণ আমি নিজে। সবার সচেতনতার জন্য আজ "LION INDUSTRIOUS SECURITY SERVICE LTD" নামক একটি প্রতারক চক্রের আসল মুখোশ উন্মোচন করছি, যাতে আর কোনো ভাই বা বোন আমার মতো এদের খপ্পরে পড়ে সর্বস্ব না হারান। এই কোম্পানিটি [যাত্রাবাড়ী কাজলা ব্রিজ] এলাকায় অবস্থিত এবং এদের মূল ব্যবসাই হলো চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষের সরলতার সুযোগ নিয়ে টাকা আত্মসাৎ করা। আমি "সম্ভব" অ্যাপসে এদের বিজ্ঞাপন দেখেছিলাম, যেখানে তারা বড় বড় কথা লিখে রেখেছিল। বিজ্ঞাপনে এবং শুরুতে আমার সাথে কথা বলার সময় তারা বলেছিল মাসিক বেতন হবে ১৭,৫০০ টাকা এবং ডিউটি হবে প্রতিদিন ১২ ঘণ্টা। একজন চাকরিপ্রার্থী হিসেবে আমি তাদের এই শর্তে রাজি হয়ে যখন কাজে যোগ দিতে যাই, তখনই শুরু হয় তাদের আসল নোংরা খেলা। সেখানে যাওয়ার পর তারা সম্পূর্ণ ডিগবাজি খেয়ে সরাসরি জানিয়ে দেয় বেতন ১৭,৫০০ টাকা নয়, বরং মাত্র ১৩,০০০ টাকা দেওয়া হবে! এবং এই 13000 থেকে খাওয়া-দাওয়ার জন্য 3500 টাকা কাটা হবে শুধু তাই নয়, ডিউটির সময়সীমা ১২ ঘণ্টা থেকে বাড়িয়ে জোরপূর্বক প্রতিদিন ১৪ থেকে ১৫ ঘণ্টা করা হয়েছে। এমনকি কোন কোন সপ্তাহে ছুটি দেয়না ,পবিত্র জুমার দিন অর্থাৎ শুক্রবারেও তারা অমানুষের মতো ডিউটি করায়। বিজ্ঞাপনে "উত্সব বোনাস", "বেতন বাড়ার" যে লোভনীয় প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেগুলো সব ছিল মিথ্যা। মুখে এক কথা বলে কাজে নেওয়ার পর সম্পূর্ণ ভিন্ন ও অমানুষিক শর্ত চাপিয়ে দেওয়া এদের নিয়মিত অভ্যাস। সবচেয়ে বড় জালিয়াতি তারা করেছে আমার পকেটের টাকা নিয়ে। সিকিউরিটি বা প্রসেসিং ফি কিংবা অন্য কোনো অজুহাতে তারা যাওয়ার আগে আমার কাছ থেকে নগদ ৩৫০০ টাকা হাতিয়ে নেয় বলা হয়েছে ওটা খাবারের টাকা আমি ওদের ওখানে মাএ এক রাত খাবার খেয়েছি।এখন যখন আমি এই অন্যায় ও শোষণের প্রতিবাদ করছি এবং সেখান থেকে চলে আসছি, তারা আমার সেই কষ্টার্জিত ৩৫০০ টাকা ফেরত দিতে সম্পূর্ণ অস্বীকার করছে। তারা শুধু শ্রম শোষণই করছে না, বরং সরাসরি মানুষের টাকা আত্মসাৎ করে ওপেন স্ক্যাম চালাচ্ছে। যাওয়ার আগে মিষ্টি কথা বলে ফাঁদে ফেলা এবং যাওয়ার পর টাকা আটকে রেখে ক্রীতদাসের মতো খাটানোই এই LION INDUSTRIOUS SECURITY SERVICE LTD-এর আসল ব্যবসা। আমি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি, তবে তার আগে ফেসবুকের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই। দয়া করে এই পোস্টটি আপনারা যার যার টাইমলাইন থেকে সর্বোচ্চ শেয়ার করুন। এই প্রতারক চক্রের হাত থেকে আমাদের সমাজকে বাঁচাতে এদের আসল রূপ সবার সামনে আসা দরকার। কেউ এই কোম্পানিতে চাকরির জন্য আবেদন করবেন না এবং এদের কোনো ফাঁদে পা দেবেন না। এবং শুধু তারাই নয় এরকম আরো অনেক কোম্পানি ওখানে এড চালিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে #JobScam #FraudAlert #ScamAlert

ঘটনার তারিখ:২৮ জুন, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিচাকরি প্রতারণা
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 2, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

চাকরিতে যোগ দেওয়ার আগে সিকিউরিটি/প্রসেসিং ফি চাওয়া কি স্বাভাবিক?

বৈধ প্রতিষ্ঠান সাধারণত চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নেয় না। যোগদানের আগে ফি দাবি করা একটি সাধারণ সতর্কসংকেত (red flag), বিশেষ করে যদি প্রতিষ্ঠান কোনো লিখিত রসিদ বা চুক্তি না দেয়।

চাকরিতে যোগদানের পর বেতন বা শর্ত হঠাৎ পরিবর্তন করলে কী করা উচিত?

লিখিত অফার লেটার বা চুক্তি ছাড়া কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকা উচিত। শর্ত পরিবর্তিত হলে প্রমাণ (মেসেজ, স্ক্রিনশট) সংরক্ষণ করে প্রতিষ্ঠান ত্যাগ করা এবং প্রয়োজনে অভিযোগ দায়ের করা যেতে পারে।

চাকরিদাতা টাকা ফেরত দিতে অস্বীকার করলে আইনি প্রতিকার আছে কি?

হ্যাঁ, প্রতারণার প্রমাণসহ স্থানীয় থানায় জিডি বা মামলা করা যায়। শ্রম আইন লঙ্ঘনের ক্ষেত্রে শ্রম অধিদপ্তরেও অভিযোগ জানানো সম্ভব।

চাকরির বিজ্ঞাপন যাচাই করার উপায় কী?

প্রতিষ্ঠানের নাম দিয়ে অনলাইনে সার্চ করুন, RJSC-তে নিবন্ধিত কিনা যাচাই করুন, এবং Trust Check BD-তে পূর্বের কোনো রিপোর্ট আছে কিনা দেখুন। অস্বাভাবিকভাবে আকর্ষণীয় বেতন-শর্ত সন্দেহজনক হতে পারে।

দৈনিক ডিউটির সময় ও সাপ্তাহিক ছুটি সংক্রান্ত আইনি নিয়ম কী বলে?

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটির বিধান রয়েছে। এই বিধান লঙ্ঘিত হলে শ্রম অধিদপ্তরে অভিযোগ করা যায়।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।