TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Nokshi Bari :: নকশী বাড়ী

বেবি রকিং চেয়ার অর্ডারের জন্য Nokshi Bari (নকশী বাড়ী) পেজকে অগ্রিম পেমেন্ট করার পর পেজটি যোগাযোগ বন্ধ করে ব্লক করে দেয়, যদিও নতুন ক্রেতা সেজে যোগাযোগ করলে তাৎক্ষণিক রিপ্লাই দেয়। এই রিপোর্টে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে

রেফারেন্স নম্বর: SCM-26-0038 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

২৫০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

​⚠️ সাবধান! এই পেজটি একটি প্রতারক চক্র (Scammer)! ⚠️ এদের পেজে ১ লক্ষের বেশি লাইক দেখে বিশ্বাস করে কেউ অগ্রিম টাকা দেবেন না। গত ২ জুলাই আমি আমার মেয়ের জন্য বেবি রকিং চেয়ার অর্ডার করে ২৫০ টাকা অ্যাডভান্স পেমেন্ট করি। টাকা নেওয়ার পর এরা আমার মেসেজ সিন করে না, কল দিলে ধরে না এবং সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। ​অথচ অন্য নাম্বার থেকে নতুন ক্রেতা সেজে নক দিলে এরা সাথে সাথে রিপ্লাই দেয় এবং আবার নতুন অর্ডার নেওয়ার ফাঁদ পাতে! এদের বিকাশ মার্চেন্ট নাম্বার: 01329967385 (Shira store) এবং হোয়াটসঅ্যাপ নাম্বার: +8801322445006। ​ অলরেডি এদের বিরুদ্ধে প্রমাণসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে (DNCRP) অফিসিয়াল অভিযোগ দায়ের করেছি। কেউ এদের কাছ থেকে কিছু কিনে প্রতারিত হবেন না।

ঘটনার তারিখ:৪ জুল, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 5, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Nokshi Bari-এর বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ আছে?

হ্যাঁ, Trust Check BD-তে Nokshi Bari-এর বিরুদ্ধে ডেলিভারি চার্জ সংক্রান্ত আরেকটি পৃথক রিপোর্টও রয়েছে, উভয় ক্ষেত্রেই একই "Shira store" বিকাশ মার্চেন্ট নাম্বার ব্যবহার করা হয়েছে।

পুরনো ক্রেতার মেসেজ ইগনোর করে নতুন নাম্বার থেকে যোগাযোগ করলে রিপ্লাই দেওয়া — এটা কী প্রমাণ করে?

এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে পেজটি ইচ্ছাকৃতভাবে অভিযোগকারী ক্রেতাদের এড়িয়ে চলছে এবং নতুন শিকার খোঁজার চেষ্টা করছে, যা প্রতারণার একটি শক্তিশালী সংকেত।

পেজের লাইক সংখ্যা বেশি হলেই কি বিশ্বাস করা উচিত?

না, লাইকের সংখ্যা কেনা যায় এবং এটা কোনো নির্ভরযোগ্যতার প্রমাণ না। পেজের প্রকৃত রিভিউ এবং আগের রিপোর্ট যাচাই করা বেশি জরুরি।

অগ্রিম পেমেন্টের পর যোগাযোগ বন্ধ হয়ে গেলে কী করব?

পেমেন্টের প্রমাণ সংরক্ষণ করুন, বিকাশ হেল্পলাইনে অভিযোগ জানান, এবং DNCRP বা Trust Check BD-তে প্রমাণসহ রিপোর্ট করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।