TrustCheck BD
কেস সমাধান হয়েছে

Prohelika Prokashon - প্রহেলিকা প্রকাশন

এই অভিযোগের সমাধান হয়েছে

এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত এই অভিযোগটি এখন সমাধানকৃত। নিচের সারসংক্ষেপে সমাধানের বিবরণ দেখুন।

রেফারেন্স: SCM-26-0045সমাধানের তারিখ: ৬ অক্টো, ২০২৬TrustCheck BD কর্তৃক আপডেট করা হয়েছে

সমাধানের সারসংক্ষেপ

Trust Check BD-তে একটি রিপোর্ট সমাধান হয়েছে। রিপোর্টকারী নিজেই জানিয়েছেন যে, বিষয়টি আসলে একটি ছোটখাটো ভুল বোঝাবুঝি ছিল। বই প্রকাশ করতে একটু দেরি হওয়ায় তিনি প্রতারক ভেবে রিপোর্ট করেছিলেন। পরে তিনি নিজেই Trust Check BD টিমকে জানিয়ে রিপোর্টটি তুলে নেওয়ার অনুরোধ করেছেন। আমরা বিষয়টি যাচাই করে রিপোর্টটি Resolved হিসেবে মার্ক করেছি। সবাইকে অনুরোধ থাকবে—কোনো সমস্যা হলে আগে সেলার/প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে পরিষ্কার করে নিন। প্রয়োজনে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। Trust Check BD Team

বর্তমান অবস্থা

আগের অভিযোগকে চলমান বিরোধ হিসেবে বিবেচনা করবেন না। এই সমাধানটি শুধু এই নির্দিষ্ট কেসের জন্য প্রযোজ্য; অন্য কোনো রিপোর্ট বা ভবিষ্যৎ লেনদেনের নিশ্চয়তা নয়।

চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন

রিপোর্টারের সঙ্গে আগে থেকে যোগাযোগ থাকলে নিজ উদ্যোগে আলোচনা চালিয়ে যেতে পারেন। এটি সম্পূর্ণ ঐচ্ছিক। এই কেস সম্পর্কে প্রশ্ন থাকলে আমাদের সাপোর্ট টিমকে জানান।

এই কেস সম্পর্কে প্রশ্ন করুন

রিপোর্টারের ব্যক্তিগত যোগাযোগের তথ্য গোপন রাখা হয়েছে।

আগের রিপোর্টের ইতিহাস দেখুন

সমাধানের আগের বিবরণ। এটি ঐতিহাসিক তথ্য হিসেবে রাখা হয়েছে।

এই Prohelika Prokashon (প্রহেলিকা প্রকাশন) একটা জঘন্য প্রতারক চক্র! বই প্রকাশের কথা বলে আমার কাছ থেকে তারা হাতিয়ে নিয়েছে ১১,০০০ টাকা। মাসের পর মাস পার হয়ে গেল, কিন্তু কাজের কোনো অগ্রগতি তো দূরের কথা, একটা স্ক্রিনশট বা কাজের নমুনা পর্যন্ত দেখাতে পারেনি। মেসেজ দিলে শুধু বুলি আউড়ায় আর তালবাহানা করে। নিচের স্ক্রিনশটগুলো দেখুন—টাকা নেওয়ার সময় কী চটপট রিপ্লাই, আর এখন কোনো খবর নেই। শুধু আমার সাথে না, এমন ফালতু সার্ভিস দিয়ে এরা হয়তো আরও অনেককে ঠকাচ্ছে। মানুষের আবেগকে পুঁজি করে এই ব্যবসা বন্ধ হওয়া উচিত। কেউ ভুলেও এদের সাথে কোনো কাজ করতে যাবেন না, নিজের টাকা আর সময় দুটোই নষ্ট হবে। এদের থেকে দূরে থাকুন এবং সবাইকে জানান। এদের মতো ধান্দাবাজ প্রকাশনীর মুখোশ খুলে দেওয়া দরকার।

রিপোর্ট জমা দেওয়া হয়েছিল: ৮ জুল, ২০২৬

সব রিপোর্ট দেখুন