Storage Box
Storage Box পেজ থেকে লাইফটাইম Gemini Pro সাবস্ক্রিপশন কিনে ৩০৫ টাকা পেমেন্ট করার এক সপ্তাহ পরই সাবস্ক্রিপশন বন্ধ হয়ে যায় এবং পরে পেজটিও ডিলিট হয়ে যায়। এই রিপোর্টে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে
মোট ক্ষতির পরিমাণ
৩০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
গত ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে Storage Box নামের একটা ফেসবুক পেজ থেকে Gemini Pro সাবস্ক্রিপশন কিনি। তারা বিজ্ঞাপনে বলেছিল এটা লাইফটাইম সাবস্ক্রিপশন। আমি ভেবেছিলাম, অন্তত ৬ মাস চললেও আমার জন্য যথেষ্ট হবে। ওদের পলিসি ছিল আগে সার্ভিস দিয়ে পরে পেমেন্ট নেওয়া। তো ২৫ তারিখেই তারা আমাকে একটা জিমেইল ইনভাইট পাঠায়, এবং Gemini Pro ঠিকঠাক কাজ করছিল। পরদিন আমি তাদের পেমেন্ট করে দিই। প্রায় এক সপ্তাহ সব ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই সাবস্ক্রিপশনটা বন্ধ হয়ে যায়। আমি তাদের নক করলে বলে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এটা নাকি গুগলের একটা টেকনিক্যাল ইস্যু, এই বলে তারা আরেকটা ডিজেবল হওয়া অ্যাকাউন্টের পুরনো স্ক্রিনশটও দেখায়। কিন্তু আসলে কিছুই ঠিক হয়নি। এক মাস পার হয়ে গেল, আমি বেশ কয়েকবার যোগাযোগ করলাম, প্রতিবারই বলে "আর এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে।" এরপর আরেক মাস পরে দেখি তাদের ফেসবুক পেজ "Storage Box" ডিলিট হয়ে গেছে — যেখান থেকে আমি কিনেছিলাম। পরে খেয়াল করলাম, তারা এভাবে কয়েক মাস পরপর নতুন নতুন পেজ খুলে একই কায়দায় মানুষের সাথে প্রতারণা করে।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
লাইফটাইম সাবস্ক্রিপশন" দাবি করা অফার কি বিশ্বাসযোগ্য?
সাধারণত না। Google, OpenAI-এর মতো কোম্পানির অফিসিয়াল সাবস্ক্রিপশন সবসময় নির্দিষ্ট মেয়াদের হয়। "লাইফটাইম" দাবি করা থার্ড-পার্টি অফার অধিকাংশ ক্ষেত্রেই টেকসই হয় না।
আগে সার্ভিস, পরে পেমেন্ট" পলিসি দেখে বিশ্বাস করা কি ঠিক?
এটা প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য মনে হলেও, প্রথম কয়েকদিন ঠিকমতো কাজ করার পর হঠাৎ বন্ধ হয়ে যাওয়া একটা পরিচিত কৌশল হতে পারে যাতে ক্রেতা নিশ্চিন্ত হয়ে পেমেন্ট করে ফেলে।
সাবস্ক্রিপশন হঠাৎ বন্ধ হয়ে গেলে এবং বিক্রেতা "টেকনিক্যাল ইস্যু" বললে কী করব?
প্রমাণ (স্ক্রিনশট, কথোপকথন) সংরক্ষণ করুন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে রিফান্ড দাবি করুন বা Trust Check BD-তে রিপোর্ট করুন।
বিক্রেতা পেজ ডিলিট করে নতুন পেজ খুলে আবার সার্ভিস দিলে কীভাবে বুঝব?
পেজের বয়স কম হওয়া, পুরনো রিভিউ না থাকা, বা একই ধরনের অফার বারবার নতুন পেজে দেখা গেলে এটা সন্দেহজনক হতে পারে। কেনার আগে Trust Check BD-তে সার্চ করে দেখা উচিত।
থার্ড-পার্টি থেকে AI টুল সাবস্ক্রিপশন কেনার ঝুঁকি কী কী?
এই ধরনের অ্যাকাউন্ট প্রায়ই শেয়ার্ড বা নীতিবহির্ভূতভাবে তৈরি, যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এবং কোনো অফিসিয়াল সাপোর্ট পাওয়া যায় না।
এই ধরনের বারবার-পেজ-বদলানো স্ক্যাম রিপোর্ট করা কেন বিশেষভাবে জরুরি?
এই প্যাটার্নের বিক্রেতারা একই কৌশলে বারবার নতুন মানুষকে টার্গেট করে। রিপোর্ট থাকলে ভবিষ্যতে কেউ তাদের নতুন পেজেও সন্দেহ হলে সহজে যাচাই করতে পারবে।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।