সেনা কল্যাণ সংস্থা
সেনা কল্যাণ সংস্থার নাম ব্যবহার করে সয়াবিন তেল, চিনি, ডাল অর্ডার করে ২৫০ টাকা অগ্রিম নেওয়ার পর ফেক ডেলিভারি ম্যান পাঠিয়ে আরও টাকা চেয়ে ব্লক। সতর্ক থাকুন।
মোট ক্ষতির পরিমাণ
২৫০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
সেনা কল্যাণ সংস্থার মতো সনামধন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে একটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পেজ আমার সাথে প্রতারণা করেছে। আমি ১১ সেপ্টেম্বর সয়াবিন তেল (৫ লিটার), চিনি ২ কেজি, গুঁড়া দুধ ২ কেজি, চিনিগুঁড়া চাল ২ কেজি ও মসুরের ডাল ২ কেজি তাদের পেজে অর্ডার করি। অর্ডার কনফার্ম করার জন্য মোট মূল্যের (১২৪০ টাকা) ২০% অর্থাৎ ২৫০ টাকা বিকাশে সেন্ড মানি করি। পেজের নম্বর: 01882677695 Transaction ID: DIB4DWL9L8 আমাকে জানানো হয় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি পাব। ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় 01625968489 নম্বর থেকে একজন ডেলিভারি ম্যান কল করে বলেন তিনি ঢাকার ভাটারা থানা সংলগ্ন নতুন বাজার এলাকায় রয়েছেন এবং নিজেকে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান বলে পরিচয় দেন। তিনি তার বিকাশ নম্বরে অবশিষ্ট ৯৯০ টাকা পাঠাতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমি আসল কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের নম্বর খুঁজে ফোন করে জানতে পারি—তারা বর্তমানে কোনো সার্ভিস দিচ্ছে না। আমি ৯৯০ টাকা দিতে অস্বীকার করে প্রোডাক্ট বাসায় আনতে বলি। সে আমাকে পেজে যোগাযোগ করতে বলে। আমি হোয়াটসঅ্যাপে ঘটনা জানিয়ে ২৫০ টাকা ফেরত চাইলে তারা কোনো উত্তর না দিয়ে আমাকে ব্লক করে দেয়। সেনা কল্যাণ সংস্থার নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা থেকে সবাই সাবধান থাকবেন।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
সেনা কল্যাণ সংস্থার নামে পণ্য বিক্রি করা পেজ কি বিশ্বাসযোগ্য?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সেনা কল্যাণ সংস্থার নাম ব্যবহার করে অগ্রিম টাকা নেওয়ার পর ফেক ডেলিভারি ম্যান পাঠিয়ে আরও টাকা চেয়ে ব্লক করা হয়েছে। এ ধরনের পেজে সতর্ক থাকুন।
ডেলিভারি ম্যান কল করে বাকি টাকা বিকাশে চাইলে কী করব?
কখনোই অজানা নম্বরে টাকা পাঠাবেন না। আগে আসল কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন।
অগ্রিম দিয়েও পণ্য না পেয়ে ব্লক করলে কী করব?
সব স্ক্রিনশট ও ট্রানজেকশন আইডি রেখে Trust Check BD এবং CyberCrimeBD-তে রিপোর্ট করুন। থানায়ও অভিযোগ করা যায়।
বড় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণা এড়াতে কী করব?
অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফাইড পেজ ছাড়া অন্য কোনো পেজকে বিশ্বাস করবেন না। অগ্রিম পেমেন্ট এড়িয়ে চলুন এবং সবসময় যাচাই করে নিন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।