TrustCheck BD
যাচাইকৃত রিপোর্ট

Sera Khabar - সেরা খাবার

Sera Khabar থেকে ১০ কেজি আম COD-তে অর্ডার করে পণ্য না পেলেও সিস্টেমে Delivered দেখানোর অভিযোগ। খারাপ কাস্টমার সার্ভিস নাকি প্রতারণা? পড়ুন অভিজ্ঞতা।

রেফারেন্স নম্বর: SCM-26-0162 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

কোনো আর্থিক ক্ষতি রিপোর্ট করা হয়নি

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

Scam নাকি Fraud? “সেরা খাবার”-এর এই হলো সেরা সার্ভিস! গত বুধবার তাদের Page/Website থেকে ১০ কেজি আম Cash on Delivery-তে অর্ডার করে ফোনে Confirm করি। কিন্তু রবিবার, ০৯ আগস্ট পর্যন্ত কোনো আপডেট না পেয়ে তাদের দেওয়া দুটি নম্বরে একাধিকবার কল করেও কোনো Response বা Call Back পাইনি। পরে Facebook Page-এ Message দিলে সবচেয়ে অবাক করা উত্তর পাই, আমি কোনো Delivery না পেলেও তাদের System-এ Order “Delivered”! আমার প্রশ্ন- Cash on Delivery হলে টাকা না নিয়েই ১০ কেজি আম কাকে Delivery দেওয়া হলো? Product না দিয়ে “Delivered” দেখানো, অভিযোগের পরও বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই না করা, আর শেষে সমাধান হিসেবে আবার নতুন করে Order করতে বলা, এটা শুধু Poor Customer Service, নাকি Scam/Cheating, সেটা আপনারাই বিচার করবেন। তাদের কথাবার্তায় দায়িত্ববোধ, আন্তরিকতা বা অনুশোচনা কোনোটাই দেখিনি।

ঘটনার তারিখ:২২ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 23, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Sera Khabar থেকে আম বা অন্য খাবার অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ১০ কেজি আম ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে পণ্য না পেলেও সিস্টেমে “Delivered” দেখানো হয়েছে এবং সমাধান হিসেবে নতুন অর্ডার করতে বলা হয়েছে। সতর্ক থাকুন।

COD অর্ডার করেও পণ্য না পেয়ে Delivered দেখালে কী করব?

সাথে সাথে সেলারকে প্রমাণসহ অভিযোগ জানান। সাড়া না পেলে Trust Check BD-তে scam report করুন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও অভিযোগ করতে পারেন।

পণ্য না দিয়ে অর্ডার Delivered দেখানো কি প্রতারণা?

এটা গুরুতর কাস্টমার সার্ভিস ব্যর্থতা এবং ভোক্তা অধিকার লঙ্ঘন হতে পারে। বিশেষ করে COD হলে টাকা না নিয়ে ডেলিভারি দেখানো সন্দেহজনক।

অনলাইনে খাবার অর্ডার করার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

পেজের আগের রিভিউ ও অভিযোগ চেক করুন। ডেলিভারি আপডেট নিয়মিত চাইবেন এবং সমস্যা হলে দ্রুত প্রমাণসহ রিপোর্ট করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।