TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Sportify

Sportify থেকে মোট ১,২২০ টাকার জার্সি অর্ডার করে ৫৫০ টাকা বিকাশে অগ্রিম দেওয়ার পর ৯ দিনেও কোনো রিপ্লাই বা পণ্য পাননি বলে অভিযোগ করেছেন এক ক্রেতা। অগ্রিম টাকাটিও ফেরত পাওয়া যায়নি।

রেফারেন্স নম্বর: SCM-26-0112

মোট ক্ষতির পরিমাণ

৫৫০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

⚠️ Sportify থেকে জার্সি অর্ডার করে আমার ৫৫০ টাকা আটকে গেছে আমি Sportify পেজ থেকে একটা জার্সি অর্ডার করেছিলাম। আমার অর্ডারের মোট বিল ছিল ১,২২০ টাকা। অর্ডার কনফার্ম করার জন্য আমি ৫৫০ টাকা বিকাশে অগ্রিম পেমেন্ট করি। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই সমস্যাটা শুরু হয়। টাকা দেওয়ার আগে যেভাবে কথা বলছিল, টাকা পাঠানোর পর আর কোনো রিপ্লাই দিচ্ছে না। একবার-দুবার না, এভাবে ৯ দিন হয়ে গেছে। মেসেজ দিলেও কোনো উত্তর নেই, অথচ আমার অর্ডার করা জার্সিটাও পাইনি। সবচেয়ে খারাপ লাগছে, টাকা পাঠানোর পর এখন মনে হচ্ছে আমি হয়তো প্রতারণার শিকার হয়েছি। ৫৫০ টাকা হয়তো কারও কাছে খুব বেশি না, কিন্তু একজনের টাকা এভাবে নিয়ে কোনো দায়িত্ব না নেওয়াটা মেনে নেওয়া কঠিন। তাই আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, যাতে অন্যরা Sportify থেকে অর্ডার করার আগে একটু সতর্ক থাকেন।

ঘটনার তারিখ:৩০ জুল, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 31, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Sportify-এর বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে?

একজন ক্রেতার অভিযোগ অনুযায়ী, Sportify থেকে ১,২২০ টাকার জার্সি অর্ডার করে ৫৫০ টাকা বিকাশে অগ্রিম দেওয়ার পর ৯ দিন ধরে কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না এবং জার্সিও ডেলিভারি করা হয়নি।

এই ঘটনায় কত টাকা Financial Loss হয়েছে?

অভিযোগ অনুযায়ী, ক্রেতা ৳৫৫০ টাকা অগ্রিম পেমেন্ট করেছিলেন। পণ্য ও টাকা ফেরত না পাওয়ায় Financial Loss হিসেবে ৳৫৫০ উল্লেখ করা হয়েছে।

অগ্রিম টাকা দেওয়ার পর বিক্রেতা রিপ্লাই না করলে কী করবেন?

Payment Screenshot, Transaction ID এবং পেজের সঙ্গে হওয়া সব Chat-এর Screenshot সংরক্ষণ করুন। এরপর Payment Service Provider-এর কাছে অভিযোগ করার পাশাপাশি প্রয়োজনে Trust Check BD-তে রিপোর্ট করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।