steprova
steprova পেজ থেকে চেলসি বুট অর্ডার করে ছবির সাথে সম্পূর্ণ অমিল পণ্য পাওয়ার অভিযোগ। গ্যারান্টি মেমো নেই, অভিযোগের পর রিপ্লাই বন্ধ। সতর্ক থাকুন।
মোট ক্ষতির পরিমাণ
১,৩০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
৭-৮ দিন আগে “steprova” পেজ থেকে এক জোড়া চেলসি বুট অর্ডার করেছিলাম। ছবি দেখে পছন্দ হওয়ার পর বিক্রেতা নিশ্চিত করেছিলেন যে ছবিতে দেখানো হুবহু একই প্রোডাক্ট পাব। আজ নিজে উপস্থিত থাকতে না পারায় এক বন্ধুকে দিয়ে পার্সেল রিসিভ করিয়েছি। ডেলিভারি খোলার পর দেখি ছবি আর বর্ণনার সাথে জুতার বিন্দুমাত্র মিল নেই। সোল থেকে শুরু করে ডিজাইন—কোনোটার সাথেই অর্ডারের সময় দেখানো ছবির মিল পাওয়া যায়নি। অর্ডার নেওয়ার সময় বিক্রেতা বলেছিলেন জুতার সাথে ৬ মাসের গ্যারান্টি ও ১২ মাসের ওয়ারেন্টি থাকবে এবং ক্যাশ মেমো দেওয়া হবে। কিন্তু পার্সেলে কোনো মেমো ছিল না। পরে জিজ্ঞেস করলে বলেন, “মনে ছিল না”। যখন ছবির সাথে পাওয়া প্রোডাক্টের অমিলের কথা জানাই, তখন নানা অজুহাত দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে আমার মেসেজের রিপ্লাই দেওয়াই বন্ধ করে দেন। আমার ধারণা, এই পেজের রিভিউগুলোও ফেক। খোঁজ নিয়ে জেনেছি একই মালিকের আরও কয়েকটি পেজ আছে—Steprova, Next step, step X, HL leather, raysam fashion। সবাইকে অনুরোধ, ভুলেও এসব পেজ থেকে জুতা বা অন্য প্রোডাক্ট কিনে প্রতারণার শিকার হবেন না।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
steprova পেজ থেকে জুতা অর্ডার করা কি নিরাপদ?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ছবিতে দেখানো চেলসি বুটের সাথে ডেলিভারিকৃত পণ্যের কোনো মিল ছিল না। গ্যারান্টি মেমোও দেওয়া হয়নি এবং অভিযোগের পর বিক্রেতা রিপ্লাই বন্ধ করে দিয়েছেন। কেনার আগে সতর্ক থাকুন।
অর্ডার করা পণ্য ছবির সাথে না মিললে কী করব?
সাথে সাথে সেলারকে ছবিসহ অভিযোগ জানান। সাড়া না পেলে সব প্রমাণ রেখে Trust Check BD-তে scam report করুন এবং প্রয়োজনে CyberCrimeBD-তে অভিযোগ করুন।
একই মালিকের একাধিক পেজ থাকলে কী বুঝব?
Steprova, Next step, step X, HL leather, raysam fashion—এসব পেজ একই মালিকের বলে অভিযোগ রয়েছে। একাধিক পেজ থাকলে আগে থেকে রিপোর্ট চেক করে নেওয়া উচিত।
অনলাইনে জুতা কেনার সময় কী সতর্কতা নেওয়া ভালো?
পেজের আগের রিভিউ ও রিপোর্ট ভালো করে দেখুন। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি বেছে নিন এবং পণ্য হাতে পেয়ে যাচাই করে তারপর পেমেন্ট করুন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।