StyleClique
StyleClique পেজ থেকে স্কার্ট-টপ-হিজাব অর্ডার করে ৩০০ টাকা বিকাশ দেওয়ার পর স্ক্যাম হওয়ার অভিযোগ। ফেক রিভিউ দিয়ে বিশ্বাস ভাঙার অভিজ্ঞতা পড়ুন।
মোট ক্ষতির পরিমাণ
৩০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
কিছুদিন আগে একটা গ্রুপে স্কার্ট কোথায় পাওয়া যাবে বলে পোস্ট করেছিলাম। কেউ একজন অ্যানোনিমাসলি এই পেজের কথা মেনশন করে। তাই স্টাইলক্লিক (StyleClique) পেজে টেক্সট করি। সবকিছু যুক্তিসঙ্গত মনে হচ্ছিল, কিছু রিভিউও ছিল (পরে বুঝেছি ফেক)। আমি স্কার্ট, টপ আর হিজাব নিতে চেয়েছিলাম। তারা ৩০০ টাকা বিকাশ করতে বলে। দামটাও মোটামুটি যুক্তিসঙ্গত লাগায় এবং পেজটা ফেক মনে না হওয়ায় বিকাশ করে দিই। পেমেন্ট করার পর হঠাৎ একটা পোস্ট চোখে পড়ে যে এই পেজ স্ক্যাম করে। তখন ক্যানসেল করতে চেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো টাকা ফেরত দিবে। কিন্তু আসলেই স্ক্যাম হয়ে গেছে। কখনো ভাবিওনি তারা ফেক। কত সুন্দর করে কথা বলে! সবাইকে অনুরোধ—এদেরকে টেক্সট করবেন না। ওদের পোস্টে সবাই হাহা রিয়েক্ট দেন, কারণ কমেন্ট ডিলিট করলেও রিয়েক্টগুলো ডিলিট করা যায় না।
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
StyleClique থেকে জামা-কাপড় অর্ডার করা কি নিরাপদ?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী স্কার্ট, টপ ও হিজাব অর্ডার করে ৩০০ টাকা বিকাশ দেওয়ার পর পেজটি স্ক্যাম বলে প্রমাণিত হয়েছে। কেনার আগে সতর্ক থাকুন।
গ্রুপে কেউ পেজ রেকমেন্ড করলেই কি বিশ্বাস করা যায়?
না। অ্যানোনিমাস রেকমেন্ডেশন ও ফেক রিভিউ দেখে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। আগে Trust Check BD বা অন্যান্য স্ক্যাম চেকার দিয়ে পেজটি যাচাই করে নিন।
ছোট অঙ্কের বিকাশ পেমেন্ট করেও কি স্ক্যাম হতে পারে?
হ্যাঁ। ছোট অঙ্ক হলেও অনেক স্ক্যামার এভাবেই কাজ শুরু করে। পেমেন্টের আগে পেজের আগের অভিযোগগুলো চেক করা জরুরি।
পেজে হাহা রিয়েক্ট দেখা গেলে কী বুঝব?
অনেক সময় ভুক্তভোগীরা কমেন্ট ডিলিট হয়ে যাওয়ার পর হাহা রিয়েক্ট দিয়ে সতর্ক করে। এ ধরনের সাইন্স দেখলে আরও সতর্ক হওয়া উচিত।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।