SUBSLOOM
Subsloom থেকে JIO ১৮ মাসের প্ল্যান কিনে ৩৫০ টাকা দেওয়ার পর লিংক আগেই Claim করা দেখিয়েছে এবং আর রিপ্লাই দেয়নি। অর্ডার সিরিয়াল ১৭৫০। সতর্ক থাকুন।
মোট ক্ষতির পরিমাণ
৩৫০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
🚨 ⚠️ FRAUD ALERT — SUBSLOOM থেকে সাবধান ⚠️ আমি ধরা খেয়েছি বলে আর কেহ ধরা খাক সেটা চাইনা বলেই এই পোস্ট। ফেসবুকে তাদের এ্যাড দেখে ভাবলাম ভাল। তাছাড়া JIO plan এর আওতায় ১৮ মাসের প্ল্যান দিচ্ছে ফ্রি। আজ ২২-১০-২০২৬ ইং দুপুরের দিকে তাদের পেজে https://subsloom.com/ (ফেসবুক লিংক https://www.facebook.com/subsloom) তে ঢুকে ৩৫০/- পেমেন্ট করলাম। পরে একটা লিংক ওপেন হলো সেই লিংক ক্লিক করলে দেখায় যে এই লিংক দিয়ে অন্য কেহ Claim করে নিয়েছে। সেখানে থাকা হোয়াটস এ্যাপ নাম্বারে সাথে সাথে মেসেজ দিলে তারা অডিও ভয়েস পাঠিয়ে জানায় এরুপ হওয়ার সুয়োগ নাই। এর পর ক্রোমের SCRE.IO ইন্সটল করে স্ক্রিন রেকর্ড করে পাঠালাম এবং সেই সাথে বিকাশে স্ক্রিনশট পাঠালাম। ফিরতি অডিও ভয়েস মেসেজ দিয়ে জানাল সে বাইরে আছে এবং এক ঘন্টার মধ্যে ঠিক করে দেবে। অথচ ৬-৭ ঘন্টা হয়ে গেলেও আর কোন মেসেজের রিপ্লাই দিচ্ছে না। বুঝেতে আর বাকী রইলো না যে এরা বাটপার এক লিংক একাধিক জনের কাছে বিক্রি করে। কিছু চিন্তা ও মিলিয়ন আয়: -------------------------- ১. আমার অর্ডার এর সিরিয়াল নং ছিল ১৭৫০ (https://subsloom.com/step/thank-you/...) অর্থাৎ আরো ১৭৪৯ জন ঠকেছে। আমার পরেও সে অনেককে এভাবে ঠকিয়েছে।তার মানে কমপক্ষে ১৭৫০*৩৫০/-=৬,১২,৫০০/- সে এভাবে হাতিয়ে নিয়েছে। ২. আমি ৫০/- , ৭০/-, ৯৯/-, ১০০/- ২৪৯/-, ২৯৯/-, ৩০০/- বিভিন্ন অফার দেখে ভাবলাম ৩৫০/- মোটামুটি রিজনেবল প্রাইস সুতরাং এটা নেয়া যেতে পারে। তাছাড়া একটা জলজ্যান্ত ওয়েব সাইট ও আছে। বিশ্বাস করা যেতে পারে। এখন ভাবছি মিলিয়ন মিলিয়ন কামালে একটা ওয়েব সাইট চালানোর খরচতো নস্যি। ৩. মাত্র ৩৫০/- গচ্ছা গিয়েছে ভেবে অনেকেই ঘটনা নিয়ে মাথা ঘামায় না আর এই ফাঁক দিয়ে এরা এক ধান্ধা ছেড়ে আরেকটা করে, এক ফেসবুক পেজ ছেড়ে আরেকটা খোলে, এক ওয়েব সাইট ছেড়ে আরেকটা খোলে। ৩. ভাবছি ভোক্তা অধিকারে অভিযোগ করবো । ৫. কেউ আছেন এদের হতে প্রতারিত হয়েছেন?
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
সচেতন থাকুন, একসাথে
আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Subsloom থেকে JIO প্ল্যান কেনা কি নিরাপদ?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ৩৫০ টাকা পেমেন্ট করার পর লিংক আগেই Claim করা দেখিয়েছে এবং পরে আর রিপ্লাই দেয়নি। অর্ডার সিরিয়াল ১৭৫০ দেখে মনে হচ্ছে অনেককে একইভাবে প্রতারণা করা হয়েছে। সতর্ক থাকুন।
পেমেন্টের পর লিংক আগেই Claim করা দেখালে কী করব?
সঙ্গে সঙ্গে স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড রাখুন। সেলারকে জানান। সাড়া না পেলে Trust Check BD এবং CyberCrimeBD-তে রিপোর্ট করুন।
ছোট অঙ্কের টাকা হলেও কি রিপোর্ট করা দরকার?
হ্যাঁ। ছোট অঙ্ক হলেও প্রতারণা প্রতারণাই। এরা অনেককে একসাথে ঠকিয়ে বড় অঙ্ক হাতিয়ে নেয়।
এ ধরনের সাবস্ক্রিপশন/প্ল্যান কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?
অপরিচিত ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে প্ল্যান কিনবেন না। আগে স্ক্যাম রিপোর্ট চেক করুন এবং শুধুমাত্র অফিসিয়াল সোর্স ব্যবহার করুন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।