Syndicate By Nafiz
Syndicate By Nafiz Bhai-এর ভুয়া পেজ মনে না করে WhatsApp-এর মাধ্যমে একটি পণ্য অর্ডার করেন। ৯,০০০ টাকা অগ্রিম পেমেন্ট করার পর পণ্য ডেলিভারি না দিয়ে যোগাযোগে অশোভন আচরণ করা হয় এবং টাকা ফেরতও দেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।
মোট ক্ষতির পরিমাণ
৯,০০০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
অভিযুক্তের বিবরণ
bKash
01302*****81(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
Nagad
01346*****37(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
bKash
01304*****11(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
Phone
01304*****11(গোপনীয়তা রক্ষার জন্য মাস্ক করা)
ঘটনার বর্ণনা
⚠️ Fraud Alert আমি Syndicate By Nafiz Bhai নামের একটা পেজে একটা প্রোডাক্ট দেখে অর্ডার করি। পরে বুঝতে পারি, এটা আসলে ফেক পেজ ছিল। আমি মূলত WhatsApp-এর Blue Verified Badge দেখে বিশ্বাস করেছিলাম। মনে হয়েছিল, ভেরিফাইড যখন, তাহলে নিশ্চয়ই নিরাপদ। সেই বিশ্বাস থেকেই ৳৯,০০০ বিকাশে পেমেন্ট করি। টাকা পাঠানোর পর থেকেই ওরা আমাকে বিভিন্নভাবে ঘুরাতে থাকে। প্রথমে বলে একটু অপেক্ষা করতে, তারপর আর ঠিকমতো কোনো আপডেটই দেয়নি। আমি বারবার ফোন করলে উল্টো আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে, আর সোজাসুজি বলে দেয় যে টাকা আর ফেরত দেবে না। বিষয়টা বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে বিকাশে অভিযোগ করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। সবচেয়ে কষ্টের বিষয় হলো, শুধু Blue Verified Badge দেখে আমি ওদের বিশ্বাস করেছিলাম। এখন বুঝতে পারছি, শুধু ভেরিফাইড ব্যাজ দেখেই কাউকে বিশ্বাস করা উচিত নয়। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি যেন আর কেউ আমার মতো ভুল না করেন। অনলাইনে বড় অঙ্কের টাকা পাঠানোর আগে অবশ্যই পেজটা ভালোভাবে যাচাই করবেন। শুধু নাম বা Verified Badge দেখে বিশ্বাস করবেন না।
যাচাইকরণ (Verification)
প্রমাণ যাচাইয়ের সারাংশ
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণ যাচাইয়ের সারাংশ
3 যাচাইকৃতTrustCheck BD কর্তৃক যাচাইকৃত
রিপোর্ট জমা দেওয়ার সময় সহায়তাকারী প্রমাণ বা স্ক্রিনশট প্রদান করা হয়েছিল।
গোপনীয়তা রক্ষা এবং তথ্যের অপব্যবহার রোধ করতে এই প্রমাণগুলো সুরক্ষিত ও গোপন রাখা হয়।
TrustCheck BD ভেরিফিকেশন টিম দ্বারা অভ্যন্তরীণভাবে এটি রিভিউ করা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
এই অভিযোগে কী ঘটেছে?
অভিযোগ অনুযায়ী, Syndicate By Nafiz Bhai-এর ভুয়া পেজ মনে না করে একজন ক্রেতা WhatsApp-এর মাধ্যমে একটি পণ্য অর্ডার করেন এবং ৳৯,০০০ টাকা পেমেন্ট করেন। পরে পণ্য পাননি এবং টাকা ফেরতও পাননি বলে দাবি করেছেন।
WhatsApp-এ Blue Verified Badge থাকলেই কি অ্যাকাউন্ট বিশ্বাসযোগ্য?
না। Verified Badge কোনো অ্যাকাউন্টের পরিচয় যাচাইয়ের একটি অংশ হতে পারে, কিন্তু এটি প্রতিটি লেনদেন নিরাপদ হওয়ার নিশ্চয়তা দেয় না। সবসময় বিক্রেতার পরিচয় ও সুনাম আলাদাভাবে যাচাই করুন।
বিকাশে অভিযোগ করলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে?
যদি লেনদেনের পরপরই অভিযোগ করা হয় এবং প্রয়োজনীয় প্রমাণ (Transaction ID, চ্যাট, স্ক্রিনশট) থাকে, তাহলে বিকাশ তদন্ত করতে পারে। তবে টাকা ফেরত পাওয়া প্রতিটি ক্ষেত্রে নিশ্চিত নয়।
অনলাইনে পণ্য কেনার আগে কী কী যাচাই করা উচিত?
পেজের আসল পরিচয়, Page Transparency, রিভিউ, যোগাযোগের তথ্য এবং Trust Check BD-তে পূর্বের কোনো অভিযোগ আছে কিনা দেখে নিন। বড় অঙ্কের অগ্রিম পেমেন্ট দেওয়ার আগে অতিরিক্ত সতর্ক থাকুন।
এই রিপোর্ট প্রকাশের উদ্দেশ্য কী?
এই রিপোর্টের উদ্দেশ্য হলো একজন ক্রেতার অভিজ্ঞতা তুলে ধরা, যাতে অন্যরা একই ধরনের পরিস্থিতিতে না পড়েন এবং অনলাইনে টাকা পাঠানোর আগে যথাযথ যাচাই করেন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।