Tashfeen Mart
Tashfeen Mart থেকে Nike baggy ট্রাউজার অর্ডার করে ছবির সাথে ভিন্ন প্রোডাক্ট পাওয়ার অভিযোগ। রিটার্ন/এক্সচেঞ্জ দিতে রাজি নয়। ভুক্তভোগীর অভিজ্ঞতা পড়ুন।
মোট ক্ষতির পরিমাণ
৭৮০৳
প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!
কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।
ঘটনার বর্ণনা
🚨 Fraud Alert সবার কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ন পোষ্টটি মনোযোগ সহকারে পড়ার।। ⚠️ Tashfeen Mart পেজ থেকে আমার একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছে। 📅 ২৮ জুলাই: Tashfeen Mart-এর ফেসবুক পেজ থেকে তাদের “Nike Old School X baggy ” ট্রাউজার অর্ডার করি। অর্ডার করার সময় তারা যে পণ্যের ছবি দেখিয়েছিল, আমি সেটি দেখেই M সাইজ, ডার্ক গ্রে কালার কনফার্ম করে অর্ডার করি। আমি তাদের জিজ্ঞাসা করি যে তারা আমাকে সেইম প্রোডাক্ট দিবেন কিনা, তার উত্তরের তারা বলে যে সেইম প্রোডাক্টটই পাবেন। 📦 ৩১ জুলাই বিকেলে: পার্সেল হাতে পাই। কিন্তু ব্যস্ততার কারণে তখন পার্সেল খুলে চেক করে করে দেখা সম্ভব হয়নি। 📅 ১ আগস্ট: পার্সেল খুলে দেখি, আমি যে প্রডাক্টের ছবি দেখে অর্ডার করেছিলাম, তার পরিবর্তে অন্য ধরনের ট্রাউজার পাঠানো হয়েছে। পণ্যের কাট/ডিজাইন তাদের দেখানো ছবির সঙ্গে মিল নেই। অর্ডার করার সময় তারা যে ছবি দেখিয়েছিল এবং আমি যে পণ্যটি পেয়েছি—দুটোরই ছবি আমার কাছে রয়েছে। এরপর আমি বিষয়টি Tashfeen Mart-কে জানাই এবং পণ্যটি ফেরত দেওয়া বা পরিবর্তন করার কথা বলি। কিন্তু তারা জানায় যে এটি আর ফেরত নেওয়া যাবে না এবং বিভিন্ন অজুহাত দেখায়। আমার কথা হলো, আমি নিজের পছন্দ পরিবর্তন করে পণ্য ফেরত দিতে চাচ্ছি না।যে প্রোডাক্ট এর ছবি দেখে আমি অর্ডার করেছি সেইম জিনিসটা আমি পাইনি। আরেকটি বিষয়, অর্ডার করার সময় তাদের কোনো রিটার্ন/রিফান্ড পলিসি সম্পর্কে আমাকে কিছু জানায় নি। প্রমাণ হিসেবে আমার কাছে রয়েছে: 📌 Order-এর conversation 📌 তারা যে product-এর ছবি দেখিয়েছিল 📌 Received product-এর ছবি 📌 Return নিয়ে তাদের সঙ্গে conversation
যাচাইকরণ (Verification)
প্রমাণ (Evidence)
প্রমাণ যাচাইকৃতপ্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
Tashfeen Mart থেকে পোশাক অর্ডার করা কি নিরাপদ?
একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী দেখানো ছবির সাথে ভিন্ন ডিজাইনের ট্রাউজার পাঠানো হয়েছে এবং রিটার্ন/এক্সচেঞ্জ দিতে অস্বীকার করা হয়েছে। কেনার আগে সতর্ক থাকুন।
অর্ডার করা প্রোডাক্ট ছবির সাথে না মিললে কী করব?
সাথে সাথে সেলারকে ছবিসহ অভিযোগ জানান। সাড়া না পেলে সব প্রমাণ রেখে Trust Check BD-তে scam report করুন এবং প্রয়োজনে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করুন।
অর্ডারের সময় রিটার্ন পলিসি না জানালে কী হয়?
পণ্য ছবি ও বর্ণনার সাথে না মিললে ভোক্তা অধিকার লঙ্ঘন হতে পারে। প্রমাণসহ অভিযোগ করা যায়।
অনলাইনে পোশাক কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?
পেজের আগের রিভিউ ও অভিযোগ চেক করুন। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারি বেছে নিন এবং পণ্য হাতে পেয়ে ভালো করে চেক করে নিন।
কমিউনিটি যাচাই
আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন
পাবলিক সেফটি নোটিশ
সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।