TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

TauSha Elan 2.0

TauSha Elan 2.0 থেকে Indian weightless Georgette শাড়ি অর্ডার করে polyester mix ও খুব নিম্নমানের কাপড় পাওয়ার অভিযোগ। মার্চেন্ট বাজে আচরণ করেছে। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0246

মোট ক্ষতির পরিমাণ

১,০৫০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

TauSha Elan 2.0 থেকে এই শাড়িটা সোমবারে অর্ডার করি। সেখানে ওরা বলেই দিয়েছিল material Indian weightless Georgette। কিন্তু আজ ডেলিভারি আসার পর প্রথমে ডেলিভারি ম্যান চেক করতে দিচ্ছিল না। পরে বুঝিয়ে বলার পর চেক করতে দেয়। প্রথমেই দেখি শাড়ির material polyester mix fabric এবং এত low quality যে একটা পিন লাগালেই কাপড়টা ছিঁড়ে যাবে। দ্বিতীয়ত, শাড়ির height কম। এরপর ডেলিভারি ম্যান পার্সেল ব্যাক নিতে চাচ্ছিল না। মার্চেন্টকে কল দেয়। তখন মার্চেন্ট বলে সে কাপড়ওয়ালি বা অন্য কোনো পেজ থেকে এটা পাঠিয়েছে (রিসেলার)। কলে খুব বাজে টোন করে বলে “আপনার common sense নেই” এই ধরনের কথা। আমি পার্সেল ব্যাক দিতে চাই এবং ডেলিভারি চার্জও দিতে চাই না—কারণ এখানে আমার কোনো ফল্ট নেই। ওরা weightless Georgette material বলেছে বলেই অর্ডার করেছি, নাহলে তো আর অর্ডার করতাম না। তাহলে fraud তো ওরাই করছে, আমার ৮০ টাকা কেন লস যাবে? তবুও আমি ডেলিভারি চার্জটা দিয়েছি। আপনারা বুঝে শুনে অর্ডার করবেন।

ঘটনার তারিখ:২৪ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট১
ভিউ২
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 25, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

TauSha Elan 2.0 থেকে শাড়ি অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী Indian weightless Georgette বলে অর্ডার নেওয়া হলেও polyester mix ও অত্যন্ত নিম্নমানের কাপড় দেওয়া হয়েছে। মার্চেন্ট বাজে আচরণও করেছে। কেনার আগে সতর্ক থাকুন।

বর্ণনায় এক material বলে অন্য material দিলে কী করব?

পার্সেল হাতে পেয়ে চেক করার সুযোগ নিন। মিল না থাকলে রিটার্ন করতে চান এবং সব প্রমাণ রেখে Trust Check BD-তে রিপোর্ট করুন।

ডেলিভারি ম্যান চেক করতে না দিলে কী করব?

চেক করার অধিকার আছে বলে দাবি করুন। না দিলে পার্সেল না নিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করুন।

অনলাইনে শাড়ি কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

Material স্পষ্ট করে লিখিতভাবে নিশ্চিত করুন। সম্ভব হলে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য চেক করে তারপর টাকা দিন এবং পেজের আগের রিভিউ দেখে নিন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।