TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

The Style Heaven

The Style Heaven থেকে ৩টা জামা অর্ডার করে সাইজ ছোট, পায়জামা টাইট ও ওড়না মিলছে না—এমন অভিযোগ। ক্যাটালগ বলে আসল ছবি দেয়নি। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0152 ভিউ

মোট ক্ষতির পরিমাণ

৪,১৩০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

The Style Heaven পেজ থেকে কেউ জামা-কাপড় কিনবেন না। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি এই পেজ থেকে ৩টা জামা অর্ডার দিয়েছিলাম—প্রতিটা ১৩৫০ টাকা করে মোট ৪০৫০ টাকা, সাথে ডেলিভারি চার্জ ৮০ টাকা, সর্বমোট ৪১৩০ টাকা। অর্ডার দেওয়ার আগে আসল ছবি চাইলে তারা বলেছে “Only Catalogue”। বিশ্বাস করে গতকাল অর্ডার কনফার্ম করি। আজ ডেলিভারি হাতে পাই। ডেলিভারি ম্যানের সামনে জামাগুলো খুলে দেখে মনে হয়েছিল ঠিক আছে, ছবির মতোই। বাসায় এসে ট্রায়াল দিয়ে দেখি—জামাগুলো ছোট, পায়জামা ছোট ও অনেক টাইট। জামার ওড়না ক্যাটালগের সাথে মিলছে না। তারা পায়জামা আর ওড়নায় ঠকিয়েছে। জামাটা ক্যাটালগ অনুসারে দিলেও ওড়না ও পায়জামা খুবই বাজে। তিনটার একটাও ঠিক নেই।

ঘটনার তারিখ:১৬ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 17, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

The Style Heaven থেকে জামা অর্ডার করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী ৩টা জামা অর্ডার করে সাইজ ছোট, পায়জামা অতিরিক্ত টাইট এবং ওড়না ক্যাটালগের সাথে না মিলার অভিযোগ রয়েছে। আসল ছবি না দিয়ে শুধু ক্যাটালগ দেখানো হয়েছে। কেনার আগে সতর্ক থাকুন।

ডেলিভারি ম্যানের সামনে ঠিক মনে হলেও বাসায় এসে সমস্যা ধরা পড়লে কী করব?

সাথে সাথে সেলারকে ছবি ও ভিডিওসহ অভিযোগ জানান। সাড়া না পেলে সব প্রমাণ রেখে Trust Check BD-তে scam report করুন এবং প্রয়োজনে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করুন।

“Only Catalogue” বলে আসল ছবি না দিলে কী করা উচিত?

আসল প্রোডাক্টের ছবি বা ভিডিও না দেখলে অর্ডার না করাই ভালো। ক্যাটালগ আর হাতে পাওয়া জিনিসের পার্থক্য থাকতে পারে।

সাইজ ও কোয়ালিটি নিয়ে অভিযোগ করলে সেলার অস্বীকার করলে কী করব?

সব চ্যাট, পেমেন্ট প্রমাণ ও প্রোডাক্টের ছবি সংরক্ষণ করে Trust Check BD এবং CyberCrimeBD-তে রিপোর্ট করুন। ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগও করা যায়।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।