TrustCheck BD
উচ্চ ঝুঁকি

Travel Insider

Travel Insider পেজ থেকে Maldives ও Sri Lanka ট্যুর প্যাকেজ বুক করে ২,২০,০০০ টাকা দেওয়ার পর ভুয়া টিকিট দিয়ে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ। সতর্ক থাকুন।

রেফারেন্স নম্বর: SCM-26-0228

মোট ক্ষতির পরিমাণ

২,২০,০০০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

⚠️ সতর্কতা: Travel Insider-এর মাধ্যমে প্রতারণার অভিযোগ আমি ও আমার বাবা Travel Insider নামের Facebook Page-এর মাধ্যমে Maldives ও Sri Lanka Tour Package বুক করি। প্যাকেজের জন্য মোট ২,২০,০০০ টাকা দুই ধাপে পরিশোধ করি। টাকা নেওয়ার পর তারা আমাদের কোনো বৈধ টিকিট, ভিসা বা প্রয়োজনীয় travel documents দেয়নি। বারবার ট্যুরের তারিখ পরিবর্তন করা হয় এবং পরবর্তীতে একটি ভুয়া টিকিট দেওয়া হয়। টাকা ফেরত চাওয়ার পরও এখন পর্যন্ত কোনো refund পাইনি এবং তারা আমাদের call/message-এরও কোনো উত্তর দিচ্ছে না। এ ঘটনায় আমাদের কাছে payment receipts, bank transaction proof, fake ticket, chatting screenshots, এবং সংশ্লিষ্ট Facebook/Instagram profiles ও pages-এর তথ্যসহ প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। একইভাবে আরও একজন ব্যক্তি প্রতারিত হওয়ার বিষয়ও আমরা জানতে পেরেছি। বিষয়টি নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় আছি। 👉 যারা Travel Insider / সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে ট্যুর বা অন্য কোনো সার্ভিস নেওয়ার কথা ভাবছেন, অনুগ্রহ করে টাকা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন এবং সতর্ক থাকুন। প্রমাণ ও সংশ্লিষ্ট তথ্য কমেন্ট/ইনবক্সে প্রয়োজন অনুযায়ী শেয়ার করা যাবে।

ঘটনার তারিখ:১৪ সেপ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিভ্রমণ প্রতারণা
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখSeptember 19, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Travel Insider থেকে ট্যুর প্যাকেজ বুক করা কি নিরাপদ?

একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী Maldives ও Sri Lanka ট্যুরের জন্য ২,২০,০০০ টাকা নেওয়ার পর বৈধ টিকিট বা ভিসা না দিয়ে ভুয়া টিকিট দিয়েছে এবং টাকা ফেরতও দেয়নি। কেনার আগে সতর্ক থাকুন।

ট্যুর প্যাকেজের টাকা দিয়েও ডকুমেন্ট না পেলে কী করব?

সব পেমেন্ট প্রমাণ, চ্যাট ও ভুয়া টিকিট রেখে Trust Check BD, CyberCrimeBD এবং থানায় অভিযোগ করুন। আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

বড় অঙ্কের ট্যুর প্যাকেজ কেনার সময় কী সতর্কতা নেওয়া উচিত?

শুধুমাত্র বিশ্বস্ত ও পরিচিত ট্রাভেল এজেন্সি থেকে বুক করুন। অগ্রিম বড় অঙ্ক দেওয়ার আগে সব ডকুমেন্ট ও কোম্পানির বৈধতা যাচাই করে নিন।

টাকা ফেরত না দিলে কী করা যায়?

প্রমাণসহ Cyber Crime Tribunal, ভোক্তা অধিদপ্তর এবং থানায় মামলা করা যায়। আগে থেকেই সব প্রমাণ সংরক্ষণ করুন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।