TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

Vintage Hub BD

Vintage Hub BD থেকে জার্সি অর্ডারে ভুয়া সুন্দরবন কুরিয়ার প্রতিনিধি সেজে কল করে ক্যাশ অন ডেলিভারির নামে ধাপে ধাপে মোট ৯,৫৮৭ টাকা হাতিয়ে নেওয়া হয়। এই রিপোর্টে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে।

রেফারেন্স নম্বর: SCM-26-0085

মোট ক্ষতির পরিমাণ

৯,৫৮৭৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি Vintage Hub BD নামের(01601072236) এই অনলাইন পেজ থেকে মোট ৪টি জার্সি অর্ডার করি। তারা আমাকে জানায় যে, আমার পণ্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। আজ এ বিষয়ে একটি নম্বর (+8801627527012) থেকে আমার কাছে কল আসে। কলকারী নিজেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি পরিচয় দিয়ে জানায় যে, Cash on Delivery (COD)-এর ক্ষেত্রে আগে আমাকে প্রোডাক্টের টাকা তাদের দেওয়া বিকাশ নম্বরে পাঠাতে হবে। এরপর তারা একটি বুকিং কোড দেবে, যার মাধ্যমে আমার পণ্যটি আমার ঠিকানায় ডেলিভারি করা হবে। তাদের কথামতো আমি নির্দিষ্ট টাকা বিকাশে পাঠাই। কিন্তু টাকা পাঠানোর পরও কোনো বুকিং কোড না পেয়ে আমি আবার যোগাযোগ করলে তারা জানায়, ক্যাশ আউট চার্জসহ আবারও সেই একই পরিমাণ টাকা পাঠাতে হবে। তারা আরও আশ্বাস দেয় যে, দ্বিতীয়বার টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে আগের টাকা রিফান্ড হয়ে যাবে। তাদের কথায় বিশ্বাস করে আমি আবারও ক্যাশ আউট চার্জসহ টাকা পাঠাই। কিন্তু এরপরও কোনো টাকা রিফান্ড পাইনি। পরে তারা আবার জানায় যে, আমার টাকা নাকি সার্ভারে ব্লক হয়ে গেছে এবং সেটি আনব্লক করার জন্য আমাকে আবারও টাকা পাঠাতে হবে। তারা দাবি করে, এই টাকা পাঠানোর পর ব্লক খুলে যাবে, শুধুমাত্র পণ্যের মূল্য কেটে রেখে বাকি সব টাকা আমাকে ফেরত দেওয়া হবে। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় (যেইটা আমার আগেই হওয়া উচিত ছিলো, এখানেই আমি ভুলটা করি) আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অন্য একটি শাখার সঙ্গে যোগাযোগ করি। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্পষ্টভাবে জানান যে, তাদের এমন কোনো নিয়ম বা সেবা নেই, যেখানে Cash on Delivery-এর জন্য আগে বিকাশে টাকা পাঠাতে হয়। এতে আমি নিশ্চিত হই যে, আমাকে প্রতারণার মাধ্যমে একাধিকবার টাকা পাঠাতে বলেছে এবং এই চক্করে পড়ে আমিও আমার সু-বুদ্ধি হারিয়ে তাদের কথামত সব করে ধরা খেয়ে ফেলসি!

ঘটনার তারিখ:২১ জুল, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅন্যান্য প্রতারণা
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখJuly 23, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

Cash on Delivery (COD)-এ আগে থেকে টাকা পাঠাতে বলা হলে কী বুঝবেন?

কোনো বৈধ কুরিয়ার সার্ভিস COD-এর জন্য আগে থেকে বিকাশে টাকা চায় না। এমন দাবি এলেই এটা প্রতারণা বলে ধরে নেওয়া উচিত।

কুরিয়ার প্রতিনিধি পরিচয় দেওয়া কল পেলে কীভাবে যাচাই করবেন?

সরাসরি সংশ্লিষ্ট কুরিয়ার কোম্পানির অফিসিয়াল হেল্পলাইন বা নিকটস্থ শাখায় ফোন করে নিশ্চিত হওয়া উচিত, কলকারীর দেওয়া তথ্যের উপর নির্ভর করা ঠিক না।

টাকা সার্ভারে ব্লক হয়ে গেছে" এই দাবি কেন বিশ্বাস করা উচিত না?

এটা একটা সম্পূর্ণ ভুয়া অজুহাত, যা ধাপে ধাপে অতিরিক্ত টাকা আদায়ের জন্য ব্যবহার করা হয়। বৈধ মোবাইল ব্যাংকিং সিস্টেমে এই ধরনের নিয়ম নেই।

ধাপে ধাপে টাকা দাবি করা শুরু হলে কখন থামা উচিত?

প্রথমবার পেমেন্টের পর প্রতিশ্রুত সার্ভিস (এক্ষেত্রে বুকিং কোড) না পেলেই আর কোনো অতিরিক্ত টাকা না পাঠিয়ে সরাসরি অভিযোগ জানানো উচিত।

এত বড় অ্যামাউন্ট (৯,৫৮৭ টাকা) হারানোর পর কী আইনি ব্যবস্থা নেওয়া যায়?

প্রমাণসহ থানায় জিডি বা মামলা করা যায় এবং সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ জানানো যায়।

এই রিপোর্ট প্রকাশ হলে কী উপকার হবে?

ভবিষ্যতে কেউ Vintage Hub BD থেকে অর্ডার করার আগে বা একই ধরনের ভুয়া কুরিয়ার কল পেলে সার্চ করে সতর্ক হতে পারবেন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।