TrustCheck BD
রিভিউ করা ঝুঁকি

VIRA

VIRA-এর একটি স্পিন অফারে ১০০ml সানস্ক্রিন পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ডেলিভারির সময় মাত্র ১৫ml পণ্য পাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানিয়েও সন্তোষজনক সমাধান না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

রেফারেন্স নম্বর: SCM-26-0124

মোট ক্ষতির পরিমাণ

৯৯০৳

প্রতারণামূলক কার্যক্রমের রিপোর্ট পাওয়া গেছে!

কমিউনিটির সদস্যরা এই আইডি বা পেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।

টাকা পাঠানো বা কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সবসময় নাম, নম্বর এবং পেমেন্টের বিবরণ ভালোভাবে যাচাই করে নিন।

ঘটনার বর্ণনা

আমি VIRA নামের একটি পেজের স্পিন অফারে অংশ নিই। সেখানে জানানো হয়, আমি ৯৯০ টাকা মূল্যের ১০০ml একটি সানস্ক্রিন জিতেছি। তবে সেটি পাওয়ার জন্য আমাকে আরও একটি যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে হবে। অর্ডার করার আগে আমি একাধিকবার নিশ্চিত হয়েছিলাম, সানস্ক্রিনটি সত্যিই ১০০ml কি না। প্রতিবারই তারা আমাকে ১০০ml বলেই নিশ্চিত করে। কিন্তু পার্সেল হাতে পেয়ে দেখি, ভেতরে থাকা সানস্ক্রিনটি মাত্র ১৫ml। আমি সঙ্গে সঙ্গে ডেলিভারি ম্যানকে বিষয়টি জানাই। তিনি মার্চেন্টকে একাধিকবার ফোন করেন। পরে তারা শুধু বলে, "একটু সময় দিন, জানাচ্ছি।" কিন্তু এরপর আর কোনো উত্তর দেয়নি। ডেলিভারি ম্যান প্রায় ২০ মিনিট অপেক্ষা করার পর বলেন, যেহেতু কোনো সমাধান আসছে না, তাই ডেলিভারি চার্জ দিয়ে পার্সেল গ্রহণ করতে হবে। তখন আমাদের কাছে ফোনে হওয়া কথোপকথনের কোনো রেকর্ড না থাকায় তাৎক্ষণিকভাবে প্রমাণ দেখাতে পারিনি। বাসায় এসে আবার আমি তাদের ইনবক্সে জিজ্ঞাসা করি, আমি কত ml সানস্ক্রিন পাওয়ার কথা ছিল? অবাক করার বিষয়, তখনও তারা ১০০ml বলেই উত্তর দেয়। আমার কাছে পুরো ঘটনাটি খুব পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর মনে হয়েছে। আমি চাই না, অন্য কেউ একইভাবে ভুল তথ্যের ভিত্তিতে অর্ডার করুক। তাই আমার অভিজ্ঞতাটি সবার সঙ্গে শেয়ার করছি।

ঘটনার তারিখ:৩ আগ, ২০২৬

যাচাইকরণ (Verification)

অবস্থা (Status)যাচাইকৃত
সংযুক্ত রিপোর্ট
ভিউ
ক্যাটাগরিঅনলাইন শপ
যাচাই করেছেনTrustCheck BD
যাচাইয়ের তারিখAugust 4, 2026

প্রমাণ (Evidence)

প্রমাণ যাচাইকৃত

প্রমাণের অপব্যবহার কমাতে ডাউনলোড, ড্র্যাগ এবং নতুন ট্যাবে খোলার সাধারণ অপশন বন্ধ রাখা হয়েছে।

সচেতন থাকুন, একসাথে

আমাদের Facebook গ্রুপে অভিজ্ঞতা শেয়ার করুন, অন্যদের সতর্ক হতে সাহায্য করুন।

কমিউনিটিতে যোগ দিন (নতুন ট্যাবে খুলবে)

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

অফার বা স্পিন জিতে অতিরিক্ত প্রোডাক্ট কিনতে বললে কী যাচাই করা উচিত?

অফারের সব শর্ত, প্রোডাক্টের সাইজ, মডেল ও স্পেসিফিকেশন লিখিতভাবে নিশ্চিত করুন। সম্ভব হলে চ্যাটের স্ক্রিনশট সংরক্ষণ করুন।

বিজ্ঞাপনে বলা পণ্যের সাইজ ও ডেলিভারিতে পাওয়া পণ্যের সাইজ আলাদা হলে কী করবেন?

পণ্যের ছবি, প্যাকেজিং, চ্যাট এবং অর্ডারের তথ্য সংরক্ষণ করুন। বিক্রেতার কাছে লিখিতভাবে সমাধান বা ব্যাখ্যা চাইুন।

ডেলিভারির সময় ভুল পণ্য বুঝতে পারলে কী করা উচিত?

সম্ভব হলে ডেলিভারি ম্যানের সামনেই আনবক্সিং ভিডিও করুন এবং সঙ্গে সঙ্গে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।

অনলাইনের "Prize", "Spin & Win" বা "Lucky Draw" অফারে অংশ নেওয়ার আগে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত?

অফারের শর্তাবলী, পুরস্কারের প্রকৃত বিবরণ এবং পূর্বের ক্রেতাদের অভিজ্ঞতা যাচাই করুন। শুধুমাত্র আকর্ষণীয় অফার দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

এই রিপোর্ট প্রকাশের উদ্দেশ্য কী?

যাতে ভবিষ্যতে কেউ VIRA সম্পর্কে সার্চ করলে এই অভিযোগটি দেখতে পারেন এবং অনলাইনে অফারের ভিত্তিতে কেনাকাটার আগে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।

কমিউনিটি যাচাই

আপনার মতামত দিয়ে অন্যদের সাহায্য করুন

পাবলিক সেফটি নোটিশ

সাধারণ মানুষের সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে TrustCheck BD ব্যবহারকারীদের স্বাধীনভাবে তথ্য ও সত্যতা যাচাই করে নেওয়ার জন্য উৎসাহিত করে।